1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে যমজ বোনের পানিতে পড়ে মৃত্যু দেখে অন্য বোনেরও দম বন্ধ হয়ে মর্মান্তিক মৃত্যু নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানি ১৬২,নিখোঁজ ৪০৩ পর্যটক ঢাকা-খুলনা মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু  গ্যাস নিতে আধা বেলা পার,জমার টাকা তুলতেই হিমশিম সিএনজি অটোরিকশা চালকরা রাজাপুরে জমি দখলের অভিযোগ,সংবাদ সম্মেলন করেছেন রুহানা আক্তার নলছিটির নান্দিকাঠী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন ডিমলায় প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ গোপালগঞ্জের মাদরাসা থেকে দুই শিক্ষার্থী নিখোঁজ, খোঁজ মিলছে না আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) গোপালগঞ্জে এক্সিকিউটিভ ক্লাবের ২০ বছর পূর্তিতে বৃক্ষরোপণ ভারতকে হারিয়ে ১২ বছর পর সেমিফাইনালে আর্জেন্টিনা ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে’ যুক্তরাষ্ট্রে প্রায় ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিলের উদ্যোগ ট্রাম্প প্রশাসনের ছয় মাসে বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬১ হাজার ৮৮১ শ্রমিক আইনশৃঙ্খলা ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে বাদ পড়া ৫,০০০ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০ হাজার শিক্ষকের চাকরি জাতীয়করণের আবেদন সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অগ্রগতি জানাতে বগুড়ায় ফ্যামিলি সমাবেশ মাদারীপুরে জাতীয় পেনশন মেলাকে ঘিরে বর্ণাঢ্য রেলী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ঘোড়াঘাটে সেটেলমেন্ট অফিসের প্রাক্তন পেশকারের বিরুদ্ধে অর্ধকোটি টাকার প্রতারণার অভিযোগ

মাদারীপুরে যমজ বোনের পানিতে পড়ে মৃত্যু দেখে অন্য বোনেরও দম বন্ধ হয়ে মর্মান্তিক মৃত্যু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ অগাস্ট, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

ফায়েজুল কবীর,মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরের রাজৈর উপজেলার মোল্লাকান্দি গ্রামে যমজ বোনের একজন পানিতে পড়ে মৃত্যুর ঘটনায় অপর যমজ বোনের শ্বাসকষ্ট শুরু হয় এবং কিছুক্ষণের মধ্যে দম বন্ধ হয়ে তারও মর্মান্তিকভাবে মৃত্যু হয়। বুধবার (২৬ আগষ্ট) দুপুরে রাজৈর উপজেলার মোল্লাকান্দিতে এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। ঘটনার বিবরণে জানা যায়, মোল্লাকান্দি গ্রামের ইউনুছ গাছির ৫ বছরে শিশুকন্যা তাবাচ্ছুম সবার অগোচরে পুকুরের পানিতে পড়ে মৃত্যুবরণ করে। তার লাশ দেখে একই বয়সী অপর যমজ বোন তাহমিনা তা সইতে না পেরে কিছুক্ষণের মধ্যে অসুস্থ্য ও দম বন্ধ হয়ে সে-ও মৃত্যুর কোলে ঢলে পড়ে। শিশু ও দুই যমজ দুই বোনের এমন হৃদয়বিদারক মৃত্যুর ঘটনায় তাদের পুরা পরিবার সহ এলাকার মানুষের মধ্যে শোকের ছাঁয়া নেমে আসে। স্তব্ধ হয়ে যায় পুরা এলাকা।উল্লেখ্য যে, কয়েক বছরের মধ্যে ইউনুছ গাছীর স্ত্রী-সন্তান সহ ওই পরিবারের বেশ কয়েকজন সদস্য মৃত্যুবরণ করে। এবার তার যমজ দুই নাতনিও মৃত্যুবরণ করলো। জানা যায়, ইউনুছ গাছীর ছেলে ইয়াদ হোসেন প্রবাসে থেকে কর্ম করতো এবং সে সেখানেই মৃত্য হয়। এর কিছুদিন পর তার মেয়ে এবং তারও কিছুদিন পর স্ত্রীও মারা যায়। একে-একে স্ত্রী, পুত্র, মেয়ে এবং বর্তমানে দুই যমজ নাতনিকে হারিয়ে ইউনুছ গাছি এখন বাকরুদ্ধ প্রায়। দুই অবুঝ শিশুর এমন করুণ মৃত্যুতে সেখানকার আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে। সবাই যেনেো নিরব-নিস্তব্ধ হয়ে গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট