1. : lf_zzvaAwj1me3v :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জের ভাটিয়াপাড়া মোড়ে চতুর্মুখী সংঘর্ষে ভ্যানচালক নিহত কপ ৩১ সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী গোপালগঞ্জে ইয়াবা-গাঁজা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী আটক আদিতমারীতে ৮ ইউনিয়নে‘আলোকিত লালমনিরহাট’এর প্রধান সমন্বয়কারী দায়িত্ব পেলেন যারা গোপালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ মঙ্গলবার ইরানে পারমাণবিক হ মলার জন্য ট্রাম্পকে চাপ দিচ্ছেন নেতানিয়াহু: কার্লসন টাঙ্গাইলে বাসে তল্লাশি চালিয়ে ৬ কেজি গাঁজাসহ দম্পতি গ্রেফতার লালমনিরহাটে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটে নতুন নিয়ম মাদারীপুরের শিবচরে জামায়াত নেতার বসতঘর ভাংচুর করলো বিক্ষুব্ধ জনতা,নারী কেলেঙ্কারীর অভিযোগ গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন,গেজেট প্রকাশ শেখ হাসিনাকে ‘স্বৈরাচার’ বলায় খতিব মুফতি মুজিদুল ইসলামকে অব্যাহতির অভিযোগ চরফ্যাশনে বিশ্ব উরস শরীফ উপলক্ষে আজিমুশান ইসলামী জলসা অনুষ্ঠিত লালমনিরহাট জেলা পুলিশের কীট প্যারেড অনুষ্ঠিত টাঙ্গাইলে শিশুকে ধর্ষণচেষ্টার মামলার ১২ ঘণ্টার মাথায় আসামি গ্রেফতার রাজনৈতিক অবস্থানের কারণে সিনেমা ও বিজ্ঞাপনের কাজ হারিয়েছেন প্রকাশ রাজ: স্ত্রী আবাসন সংকটে উত্তাল পর্তুগাল তীব্র নিন্দা ও প্রতিবাদ সাতসকালে ঢাকার বাতাস ‍‍`অস্বাস্থ্যকর‍‍` জনপ্রিয়তার শীর্ষে তারুণ্যের অহংকার,আসন্ন ১৭নং ইমাদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুস ছালাম মেম্বার জামায়াত থেকে বের হয়ে আসার সিদ্ধান্তের জন্য এনসিপিকে সাধুবাদ’ রাশেদ খান সঞ্জয় গুপ্তের আকস্মিক মৃত্যু তেহরানে হামলায় স্ত্রীসহ পরিবারের ১২ সদস্যকে হারালেন হামেদ গোপালগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত

রাজাপুরে সাবেক পুত্রবধূ বিরুদ্ধে নুর জাহান্নামের বিধবা নারীর অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২২ অগাস্ট, ২০২৬
  • ১৬২ বার পড়া হয়েছে

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি:

ঝালকাঠির রাজাপুরে সাবেক পুত্রবধূ ও তাঁর স্বজনদের বিরুদ্ধে হামলা, মারধর ও হয়রানির অভিযোগ করেছেন নুরজাহান নামে এক বিধবা নারী। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও পরিবারের নিরাপত্তার দাবি জানিয়েছেন তিনি।

শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় রাজাপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন উপজেলার পূর্ব আঙ্গারিয়া গ্রামের নুরজাহান।

লিখিত বক্তব্যে নুরজাহান অভিযোগ করেন, রমজানের ঈদের দিন তাঁর সাবেক পুত্রবধূ ছাবিনা আক্তার ছবি বর্তমান স্বামীকে সঙ্গে নিয়ে তাঁর বাড়িতে এসে নাতিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ নিয়ে তাঁর ছেলে বাছেদ মোল্লা শ্বশুরবাড়িতে গেলে তাঁকে মারধর ও লাঠি দিয়ে মাথায় আঘাত করা হয়। পরে তাঁকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

পরদিন নুরজাহান ও তাঁর ছোট ছেলে বায়জিদ মোল্লাকেও প্রতিপক্ষের লোকজন মারধর এবং ইজিবাইক ভাঙচুর করে বলে অভিযোগ করেন তিনি। এসব ঘটনায় থানায় অভিযোগ করেও প্রতিকার পাননি বলে দাবি নুরজাহানের। পরে তাঁর দুই ছেলের বিরুদ্ধে আদালতে চাঁদাবাজির মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

নুরজাহান বলেন, “আমি অসহায় বিধবা। বিবাদীদের চাপে আছি। সাংবাদিকদের মাধ্যমে প্রকৃত ঘটনা তুলে ধরে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই।”

তবে নুরজাহানের অভিযোগ অস্বীকার করে ছাবিনা আক্তার ছবি বলেন, “আমার সন্তান ও আমাকে রেখে বিয়ে করার কারণে আমি অনেক আগেই তাকে ডিভোর্স দিয়েছি।
সন্তান তাঁর কাছে থাকলেও তার খরচ আমি বহন করেছি। বর্তমানে বিভিন্নভাবে আমাকে হয়রানি করা হচ্ছে। তাদের হয়রানি থেকে বাঁচতে আমি মামলা করেছি।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট