1. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজাপুরে সাবেক পুত্রবধূ বিরুদ্ধে নুর জাহান্নামের বিধবা নারীর অভিযোগ বদলগাছীতে পেট্রোল নিক্ষেপ করে আগুন,পালাতে গিয়ে স্থানীয়দের হাতে অভিযুক্ত টুটুল আটক কলমাকান্দায় কৃতী শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা কৃতজ্ঞতা ও অভিনন্দন বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ জন দণ্ডিত উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে দক্ষিণ আইচা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির নির্বাচন সম্পন্ন জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত মন্ত্রী ও প্রধানদের শ্রদ্ধা সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ মাদারীপুরে গভীর রাতে পুলিশি বাঁধা উপেক্ষা করে জায়গা দখল করে ঘর উত্তোলন স্বর্ণের দামে বড় লাফ,ভরিতে বাড়ল ৫ হাজারেরও বেশি মার্কিন নিষেধাজ্ঞা সব দেশের বিরুদ্ধে ‘যুদ্ধ ঘোষণা’: ইরান বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি,এবার ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন রাজাপুরে মহিলা দলের নতুন কমিটি গঠন,সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা বালিয়াডাঙ্গীতে ইয়াবাসহ আটক-২ নলছিটিতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শপথের আগে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে মির্জা ফখরুলের শ্রদ্ধা প্রথম টেস্টের হার নিয়ে কামিন্স‘বাংলাদেশ বেশ ভালো দল’ ঘোড়াঘাটে ট্রাক চাপাই মা ও মেয়ে নিহত এবং বাবা গুরুত্বর আহত মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ গ্রহণ মাথাপিছু আয় ৪৫৯১ ডলার করতে চায় সরকার

মাদারীপুরে গভীর রাতে পুলিশি বাঁধা উপেক্ষা করে জায়গা দখল করে ঘর উত্তোলন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২২ অগাস্ট, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

শরীফ ফায়েজুল কবীর,ষ্টাফ রিপোর্টারঃ

মাদারীপুর সদর উপজেলা শিরখাড়া ইউনিয়নের শ্রীনদী পুলিশ ফাঁড়ির সন্নিকটে বসতভিটার জায়গা জবরদখল করে রাতের আঁধারে প্রতিপক্ষের বিরুদ্ধে টিনের ঘর নির্মাণের অভিযোগ করেছে ভূক্তভোগী পরিবার। শনিবার (২১ শে আগষ্ট) সকালে এমন অভিযোগ করেন শ্রীনদী রায়েরকান্দির বাসিন্দা প্রবাসী নজরুল বেপারী বৃদ্ধ পিতা জসিম বেপারী(৭৫) ও তার সত্তর বছর বয়সী বৃদ্ধ মাতা। সরেজমিনে পরিদর্শনে গেলে তারা জানান প্রতিবেশী বাচ্চু বেপারীর পুত্র মাসুদ বেপারী (৪৫) তার লোকজন নিয়ে রাত সাড়ে তিনটার দিকে জোর করে ও কৌঁশলে জায়গা দখল করে এই টিনের ঘর নির্মাণ করেছেন। এসময় তারা পার্শ্ববর্তী শ্রীনদী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইনসপেক্টর সাজেদুল ইসলামকে ফোন দিলে তিনি সেখানে পুলিশ ফোর্স পাঠান এবং পুলিশ দেখে মাসুদ বেপারী তার লোকজনকে নিয়ে সটকে পড়ে। পরে পুলিশ চলে এলে এবং উক্ত বাড়ীর লোকজন ঘুমিয়ে পড়লে মাসুদ বেপারী রাতেই প্রবাসী নজরুল বেপারীর বসতভিটা দখল করে সেখানে একটি টিনের ঘর নির্মাণ করে ফেলেন। এক সাক্ষাতকারে প্রবাসী নজরুল বেপারীর বয়োঃবৃদ্ধ পিতা জসিম বেপারী ও বৃদ্ধ মাতা বলেন, মাসুদ বেপারী এলাকায় মাস্তানি করে বেড়ায়, জুয়া ও মাদকের সাথে লিপ্ত। তার ভয়ে সবাই তটস্থ থাকে, কেউ তার বিরুদ্ধে যেতে চায় না। তারা আরও বলেন, বাড়ীর জায়গার সকল প্রকার বৈধ কাগজপত্র দেখানোর পরেও মাসুদ বেপারী তার নানার ওয়ারিশ পাবেন- এই ছুঁতোয় কাউকে পরোয়া না করে কৌঁশলে রাতের আঁধারে ঘর নির্মাণ করেছে, পুলিশের বাঁধা সে মানলো না। তার এহেন কার্যকলাপ দেখে ভূক্তভোগীরা আগেই মাদারীপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ দিলে পুলিশ সেখানে সরেজমিনে পরিদর্শনে গিয়ে জোর করে বা অবৈধভাবে জায়গা দখল কিংবা ঘর উঠানো থেকে মাসুদ বেপারীকে বিরত থেকে আইন মেনে চলার নির্দেশনা দিয়ে আসেন, কিন্তু শুক্রবার রাতে সব কিছুকে উপেক্ষা করে রাতের আঁধারেই সে ঘর তৈরী করেছে। এ ব্যাপারে শ্রীনদী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইনসপক্টর মোঃ সাজেদুল ইসলামের কাছে সাংবাদিকরা জানতে চাইলে তিনি ক্যামেরার সামনে কোনো বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করে বলেন, ঘর উঠানোর খবরে ফোন পেয়ে তিনি রাত ৩ টার দিকে সেখানে পুলিশ ফোর্স পাঠান, কিন্তু পুলিশ দেখে মাসুদ বেপারী ও তার লোকজনেরা সেখান থেকে সটকে পড়ে। পরে পুলিশ সেখান থেকে ফাঁড়িতে ফিরে এলে সেই সুযোগে ঘরটি নির্মাণ করা হয়েছে। এ ব্যাপারে থানায় কিংবা আদালতে আইনি পদক্ষেপ নেয়ার পরামর্শ দিয়ে পরে ঘটনাস্থল পরিদর্শন করে টিনের ঘর উঠানোর সত্যতা দেখতে পান। সাংবাদিকরা তথ্য নিতে গেলে ভূক্তভোগী পরিবার, স্থানীয় মেম্বার বেল্লাল মুন্সী ও শিরখাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজম খান অকূস্থলে হাজির হয়ে রাতের বেলায় বসতভিটা জবরদখল ও লুকিয়ে অথবা জোর করে ঘর উঠানোর বিষয়টিকে অন্যায় ও বেআইনি বলে উল্লেখ করেন। তারা বলেন, বিষয়টি নিয়ে তারা মাসুদ বেপারী ও প্রবাসী নজরুল বেপারীর পরিবার উভয় পক্ষের কাগজপত্র পরীক্ষা করে ন্যায়বিচার প্রতিষ্ঠিত করার জন্য দু-তিন দিনের মধ্যেই স্থানীয় গণমান্য ব্যক্তিদের নিয়ে শালিশ-বৈঠক ডেকে এর সুরাহা করবেন। এসময় মাসুদ বেপারী ও তার লোকজন সেখানে উপস্থিত না হয়ে গা-ঢাকা দেন, পরে তার বাড়ীতে গেলে সেখানেও তাকে পাওয়া যায়নি। এহেন অবস্থার প্রেক্ষিতে বর্তমানে সেখানে পক্ষ-বিপক্ষ তৈরী হয়েছে এবং যে কোনো সময় রক্তপাত কিংবা খুন-জখমের মতো ঘটনা ঘটতে পারে বলে ভূক্তভোগী পরিবার সহ সেখানকার মানুষ আশঙ্কা প্রকাশ করে আইন-শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা ও অধিক গুরুত্ব দিয়ে বিষয়টি দেখার আহবান জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট