1. : lf_zzvaAwj1me3v :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জের ভাটিয়াপাড়া মোড়ে চতুর্মুখী সংঘর্ষে ভ্যানচালক নিহত কপ ৩১ সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী গোপালগঞ্জে ইয়াবা-গাঁজা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী আটক আদিতমারীতে ৮ ইউনিয়নে‘আলোকিত লালমনিরহাট’এর প্রধান সমন্বয়কারী দায়িত্ব পেলেন যারা গোপালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ মঙ্গলবার ইরানে পারমাণবিক হ মলার জন্য ট্রাম্পকে চাপ দিচ্ছেন নেতানিয়াহু: কার্লসন টাঙ্গাইলে বাসে তল্লাশি চালিয়ে ৬ কেজি গাঁজাসহ দম্পতি গ্রেফতার লালমনিরহাটে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটে নতুন নিয়ম মাদারীপুরের শিবচরে জামায়াত নেতার বসতঘর ভাংচুর করলো বিক্ষুব্ধ জনতা,নারী কেলেঙ্কারীর অভিযোগ গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন,গেজেট প্রকাশ শেখ হাসিনাকে ‘স্বৈরাচার’ বলায় খতিব মুফতি মুজিদুল ইসলামকে অব্যাহতির অভিযোগ চরফ্যাশনে বিশ্ব উরস শরীফ উপলক্ষে আজিমুশান ইসলামী জলসা অনুষ্ঠিত লালমনিরহাট জেলা পুলিশের কীট প্যারেড অনুষ্ঠিত টাঙ্গাইলে শিশুকে ধর্ষণচেষ্টার মামলার ১২ ঘণ্টার মাথায় আসামি গ্রেফতার রাজনৈতিক অবস্থানের কারণে সিনেমা ও বিজ্ঞাপনের কাজ হারিয়েছেন প্রকাশ রাজ: স্ত্রী আবাসন সংকটে উত্তাল পর্তুগাল তীব্র নিন্দা ও প্রতিবাদ সাতসকালে ঢাকার বাতাস ‍‍`অস্বাস্থ্যকর‍‍` জনপ্রিয়তার শীর্ষে তারুণ্যের অহংকার,আসন্ন ১৭নং ইমাদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুস ছালাম মেম্বার জামায়াত থেকে বের হয়ে আসার সিদ্ধান্তের জন্য এনসিপিকে সাধুবাদ’ রাশেদ খান সঞ্জয় গুপ্তের আকস্মিক মৃত্যু তেহরানে হামলায় স্ত্রীসহ পরিবারের ১২ সদস্যকে হারালেন হামেদ গোপালগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত

বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি,এবার ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২১ অগাস্ট, ২০২৬
  • ১৫৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

তরুণ বয়সেই বাবার মৃত্যুর পর রাজনীতিতে এসে ছাত্র অবস্থায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন। ২০০৬ সালের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসন থেকে প্রথমবার সংসদ সদস্য হন তিনি। প্রায় দুই দশক পর ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে আবারও সংসদ সদস্য নির্বাচিত হন। এবার প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে যুক্ত হলেন তিনি।

গতকাল শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শামীম কায়সার লিংকনকে প্রতিমন্ত্রী হিসেবে শপথ পড়ান।

এর আগে সন্ধ্যা সাড়ে ৭টায় একই দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল তাকে শপথ পড়ান। রাষ্ট্রপতির শপথের পরপরই নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠিত হয়।

বাবার মৃত্যুর পর রাজনীতিতেঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ১৯৮০ সালের ২৩ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন শামীম কায়সার লিংকন। তাঁর বাবা এম এ মোত্তালিব এবং মা আফরোজা আনার। বাবার মৃত্যুর পর ২০০৬ সালে উপনির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে গাইবান্ধা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। সে সময় তিনি এমবিএ অধ্যয়নরত ছিলেন।

পেশাগতভাবে ব্যবসায়ী লিংকন একসময় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন প্রভাষক হিসেবেও কাজ করেছেন।

শিক্ষাজীবনে ১৯৯৫ সালে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি এবং ১৯৯৭ সালে ঢাকা কলেজ থেকে এইচএসসি পাস করেন তিনি। পরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ২০০৩ সালে বিবিএ এবং ২০০৬ সালে এমবিএ ডিগ্রি অর্জন করেন। মালয়েশিয়ার আইআইএফ থেকে আইসিটিতে মাস্টার্স ডিগ্রি এবং এনআইআইটি থেকে নেটওয়ার্ক ফাইন্যান্স অ্যান্ড এমআইএসে ডিপ্লোমা সম্পন্ন করেন।

দুই দশকের রাজনৈতিক পথচলাঃ

২০০৬ সালে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর জনপ্রতিনিধি হিসেবে তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে বন্ধ হয়ে যাওয়া রংপুর সুগারমিল পুনরায় চালু করা, আব্দুল কুদ্দুস সরকার কৃষি কলেজ প্রতিষ্ঠা এবং স্থানীয় ফায়ার সার্ভিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা সর্বশেষ নির্বাচনের হলফনামায় উল্লেখ করেছেন তিনি।

পরে ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। এরপর দীর্ঘ বিরতির পর ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে একই আসন থেকে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন।

এবার প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার মধ্য দিয়ে তার রাজনৈতিক জীবনে নতুন অধ্যায় যুক্ত হলো।

হলফনামায় সম্পদের চিত্রঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামা অনুযায়ী, শামীম কায়সার লিংকনের মোট প্রদর্শিত নিট সম্পদের পরিমাণ ১ কোটি ৮৪ লাখ ৭৮ হাজার ৪৬২ টাকা। ২০২৫-২৬ করবর্ষে তার প্রদর্শিত বার্ষিক আয় ২১ লাখ ২৯ হাজার ১১১ টাকা। ব্যবসা, স্থাবর সম্পত্তি থেকে ভাড়া, কৃষি, সঞ্চয়পত্রের মুনাফা ও অন্যান্য পেশা থেকে তার আয় আসে।

হলফনামার তথ্য অনুযায়ী, সর্বশেষ করবর্ষে তিনি ১ লাখ ৮৮ হাজার ৮৪০ টাকা আয়কর পরিশোধ করেছেন। তাঁর বিরুদ্ধে কোনও ফৌজদারি মামলা নেই এবং কোনও ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে খেলাপি ঋণও নেই বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে।

মন্ত্রিসভায় নতুন মুখ

শামীম কায়সার লিংকনের সঙ্গে নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হয়েছেন আরও কয়েকজন। তাদের মধ্যে পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এবং বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী।

এ ছাড়া প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। নতুন সদস্যদের শপথের মধ্য দিয়ে সরকার গঠনের ছয় মাসের মাথায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় বড় ধরনের পরিবর্তন এলো।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট