1. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি,এবার ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন রাজাপুরে মহিলা দলের নতুন কমিটি গঠন,সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা বালিয়াডাঙ্গীতে ইয়াবাসহ আটক-২ নলছিটিতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শপথের আগে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে মির্জা ফখরুলের শ্রদ্ধা প্রথম টেস্টের হার নিয়ে কামিন্স‘বাংলাদেশ বেশ ভালো দল’ ঘোড়াঘাটে ট্রাক চাপাই মা ও মেয়ে নিহত এবং বাবা গুরুত্বর আহত মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ গ্রহণ মাথাপিছু আয় ৪৫৯১ ডলার করতে চায় সরকার জুমার দিন আগে মসজিদে গেলে যে বিশেষ সওয়াব মিলবে এবার কঠোর নজরদারিতে মৌলভীবাজার সদর হাসপাতাল,চিকিৎসাসেবার মান ফেরাতে মন্ত্রণালয়ের তদারকি নাইজেরিয়ায় ভয়াবহ নৌকাডুবিতে অন্তত ৪৬ জনের মৃত্যু তৃণমূলের রাজনীতি থেকে বঙ্গভবন রাজাপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী র‌্যালি ও জনসভা অনুষ্ঠিত মুকসুদপুরে বৃক্ষ রোপন ও পরিচ্ছন্নতা অভিযানের মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বগুড়ায় ডিবির পৃথক অভিযানে ‘ককটেল বাদশা’ ও হত্যা মামলার আসামি গ্রেপ্তার মির্জা ফখরুলের নিজ জেলায় মিষ্টি বিতরণ ও উল্লাস বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুকসুদপুরে বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসনের সচেতনতামূলক সভা রাষ্ট্রপতি নির্বাচনের কার্যক্রম শুরু,প্রথম ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

রাজাপুরে মহিলা দলের নতুন কমিটি গঠন,সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২১ অগাস্ট, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

রাজাপুর (ঝালকাঠি )প্রতিনিধি:

ঝালকাঠির রাজাপুর উপজেলা মহিলা দলের ৯ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মোসা. মাহমুদা বেগমকে সভাপতি এবং অর্থি আক্তার রিক্তাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে ঝালকাঠি জেলা মহিলা দলের সভাপতি মতিয়া মাহফুজ জুয়েল ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাকিনা আলম লিজার স্বাক্ষরিত এ কমিটি প্রকাশ করা হয়।

নবগঠিত কমিটির অন্যান্য পদে রয়েছেন—সিনিয়র সহ-সভাপতি মোসা. শাকিলা আক্তার, সহ-সভাপতি সুমাইয়া আক্তার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মর্জিনা বেগম, সহ-সাধারণ সম্পাদক মোসা. সুলতানা রাজিয়া, সাংগঠনিক সম্পাদক মাহফুজা আক্তার, প্রচার সম্পাদক সামিহা আক্তার এবং দপ্তর সম্পাদক রুহানা আক্তার।

নবগঠিত কমিটির সভাপতি মোসা. মাহমুদা বেগম বলেন, “রাজাপুর উপজেলা মহিলা দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। দলের নীতি ও আদর্শের প্রতি অবিচল থেকে তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সংগঠনকে আরও গতিশীল করা হবে।”

সাধারণ সম্পাদক অর্থি আক্তার রিক্তা বলেন, “আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করব। রাজাপুরের প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে মহিলা দলের কার্যক্রম আরও শক্তিশালী করতে কাজ করব। দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে সংগঠনকে এগিয়ে নেওয়াই হবে আমাদের প্রধান লক্ষ্য।”

ঝালকাঠি জেলা মহিলা দলের সভাপতি মতিয়া মাহফুজ জুয়েল বলেন, “যেসব নেতাকর্মীর দলের প্রতি অবদান রয়েছে, যারা দলের দুর্দিনে নেতাকর্মীদের পাশে ছিলেন এবং এখনো তাদের খোঁজখবর রাখছেন, তাদের মধ্য থেকেই যোগ্য ও সক্রিয়দের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি যারা দলের সুনাম ক্ষুণ্ন করবেন না, ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে সংগঠনের জন্য কাজ করবেন এবং যাদের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ নেই, তাদের গুরুত্ব দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “নবগঠিত এই কমিটির নেতৃবৃন্দের নেতৃত্বে আগামী দিনে রাজাপুর উপজেলা মহিলা দল আরও শক্তিশালী ও সুসংগঠিত সংগঠনে পরিণত হবে বলে আমরা আশাবাদী।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট