1. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বালিয়াডাঙ্গীতে ইয়াবাসহ আটক-২ নলছিটিতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শপথের আগে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে মির্জা ফখরুলের শ্রদ্ধা প্রথম টেস্টের হার নিয়ে কামিন্স‘বাংলাদেশ বেশ ভালো দল’ ঘোড়াঘাটে ট্রাক চাপাই মা ও মেয়ে নিহত এবং বাবা গুরুত্বর আহত মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ গ্রহণ মাথাপিছু আয় ৪৫৯১ ডলার করতে চায় সরকার জুমার দিন আগে মসজিদে গেলে যে বিশেষ সওয়াব মিলবে এবার কঠোর নজরদারিতে মৌলভীবাজার সদর হাসপাতাল,চিকিৎসাসেবার মান ফেরাতে মন্ত্রণালয়ের তদারকি নাইজেরিয়ায় ভয়াবহ নৌকাডুবিতে অন্তত ৪৬ জনের মৃত্যু তৃণমূলের রাজনীতি থেকে বঙ্গভবন রাজাপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী র‌্যালি ও জনসভা অনুষ্ঠিত মুকসুদপুরে বৃক্ষ রোপন ও পরিচ্ছন্নতা অভিযানের মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বগুড়ায় ডিবির পৃথক অভিযানে ‘ককটেল বাদশা’ ও হত্যা মামলার আসামি গ্রেপ্তার মির্জা ফখরুলের নিজ জেলায় মিষ্টি বিতরণ ও উল্লাস বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুকসুদপুরে বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসনের সচেতনতামূলক সভা রাষ্ট্রপতি নির্বাচনের কার্যক্রম শুরু,প্রথম ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রাজাপুরে ব্রিজ থেকে পড়ে নিখোঁজ হওয়ার একদিন পর নুর হোসেনর মরাদেহ উদ্ধার সৌদিতে কুরআন প্রতিযোগিতায় প্রথম হলেন বাংলাদেশের জাকারিয়া

প্রথম টেস্টের হার নিয়ে কামিন্স‘বাংলাদেশ বেশ ভালো দল’

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২১ অগাস্ট, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্কঃ

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে হারের পর সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ও শেষ টেস্টে জয়ের বিকল্প নেই অস্ট্রেলিয়ার। আগামীকাল শনিবার ম্যাকাইয়ে শুরু হতে যাওয়া ম্যাচের আগে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স নিজেদের ব্যর্থতা স্বীকার করে বাংলাদেশের প্রশংসা করেছেন।

শুক্রবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ডারউইনে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার ইতিহাসের বড় ব্যর্থতাগুলোর একটি কি না, এমন প্রশ্নের জবাবে কামিন্স বলেন, বিষয়টি দর্শকরাই মূল্যায়ন করবেন। ঘরের মাঠে টেস্ট খেললে সব ম্যাচ জেতার লক্ষ্য থাকলেও সব সময় তা সম্ভব হয় না বলেও জানান তিনি।

কামিন্স বলেন, আগের ম্যাচে অস্ট্রেলিয়া নিজেদের সেরা ক্রিকেটের ধারেকাছেও ছিল না। বিপরীতে বাংলাদেশ খুব ভালো ক্রিকেট খেলেছে এবং তারা একটি ভালো দল।

অস্ট্রেলিয়ান অধিনায়ক বলেন, ‘আমরা আগের ম্যাচে নিজেদের সেরা ক্রিকেটের ধারেকাছেও ছিলাম না। বাংলাদেশ অনেক ভালো ক্রিকেট খেলেছে। তারা বেশ ভালো ক্রিকেট দল। অবশ্যই ফলটা আমাদের জন্য আদর্শ নয়। তবে চেষ্টা থাকবে বেশি ম্যাচ জেতার।’

ম্যাকাইয়ে দীর্ঘদিন টেস্ট ম্যাচ না হওয়ায় উইকেট ও কন্ডিশনের প্রভাব দুই দলের পারফরম্যান্সে পড়তে পারে বলে মনে করেন কামিন্স। তিনি জানান, অস্ট্রেলিয়া এ দল ও ভারত এ দলের ম্যাচের কিছু দৃশ্য দেখেছেন। সেখানে দীর্ঘ সময় ব্যাটিং করা সম্ভব হয়েছিল বলে উল্লেখ করেন তিনি। তবে কয়েক বছর আগের সেই ম্যাচের সঙ্গে এবারের উইকেটের পার্থক্য থাকতে পারে বলেও সতর্ক করেন অজি অধিনায়ক।

ম্যাকাইয়ের উইকেট সম্পর্কে এখনই নিশ্চিত কোনো ধারণা নেই কামিন্সের। তিনি বলেন, আবারও উইকেট দেখতে হবে। লাল বলের টেস্ট ম্যাচ হওয়ায় ম্যাচের আগ পর্যন্ত অপেক্ষা করতে চান তিনি। বর্তমানে উইকেট দেখেননি বলেও জানান অস্ট্রেলিয়ার অধিনায়ক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট