1. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুকসুদপুরে বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসনের সচেতনতামূলক সভা রাষ্ট্রপতি নির্বাচনের কার্যক্রম শুরু,প্রথম ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রাজাপুরে ব্রিজ থেকে পড়ে নিখোঁজ হওয়ার একদিন পর নুর হোসেনর মরাদেহ উদ্ধার সৌদিতে কুরআন প্রতিযোগিতায় প্রথম হলেন বাংলাদেশের জাকারিয়া আজ রাষ্ট্রপতি নির্বাচন,৩৫ বছর পর হচ্ছে সরাসরি ভোটাভুটি চরফ্যাশনে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত বগুড়ায় র‌্যাবের পৃথক অভিযান,দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ কিশোর গ্যাং জালাল গ্রুপের ১১ সদস্য গ্রেফতার মুকসুদপুর এস জে উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ, শিক্ষার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, গুরুত্ব পেল শ্রমবাজার ইনফান্তিনোর প্রতি সমর্থন প্রত্যাহার করল ইসরায়েল কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ বাংলাদেশি গোপালগঞ্জে ৬৪ হাজারের বেশি ইয়াবাসহ দুইজন গ্রেফতার ভাঙ্গুড়ায় অটোবোরাকের চাপায় পথচারীর মৃত্যু,চালক পলাতক লিগ্যাল প্রফেশনকে অনন্য উচ্চতায় নিতে চাই,আইনমন্ত্রী মাদারীপুর-১ সংসদীয় আসনের এমপি-কে শিবচর প্রেসক্লাবের সংবর্ধনা প্রদান উলিপুরে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার  আমতলীতে যুব ফোরামের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত শশীভুষন থানা পুলিশের বড় সাফল্য ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী তমাল জমাদ্দার গ্রেফতার গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ,নিহত-৩

রাজাপুরে ব্রিজ থেকে পড়ে নিখোঁজ হওয়ার একদিন পর নুর হোসেনর মরাদেহ উদ্ধার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ অগাস্ট, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুরে ব্রিজ থেকে পড়ে নিখোঁজ হওয়ার একদিন পর মো. নুর হোসেন আকন (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে উপজেলার গালুয়া ইউনিয়নের মীরের হাটসংলগ্ন বেদুরিয়া খাল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নুর হোসেন ওই এলাকার মৃত আব্দুল হানিফ আকনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার রাতে নুর হোসেন বেদুরিয়া ব্রিজের ওপর বসে ছিলেন। রাত সাড়ে ৭টার দিকে হঠাৎ তিনি ব্রিজ থেকে খালে পড়ে নিখোঁজ হন। পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা রাতে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। খবর দেওয়া হয় পুলিশ ও ফায়ার সার্ভিসকে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে রাজাপুর ফায়ার সার্ভিস ও বরিশাল নদী ফায়ার সার্ভিসের ডুবুরি দল যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। কয়েক ঘণ্টার অভিযান শেষে সকাল পৌনে ১০টার দিকে বেদুরিয়া খাল থেকে নুর হোসেনের মরদেহ উদ্ধার করা হয়।

বরিশাল নদী ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. সনাজ মিয়া, রাজাপুর ফায়ার স্টেশন কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে সকালে ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করা হয়। কয়েক ঘণ্টার সফল অভিযানে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন বিশ্বাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট