1. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসনের সচেতনতামূলক সভা রাষ্ট্রপতি নির্বাচনের কার্যক্রম শুরু,প্রথম ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রাজাপুরে ব্রিজ থেকে পড়ে নিখোঁজ হওয়ার একদিন পর নুর হোসেনর মরাদেহ উদ্ধার সৌদিতে কুরআন প্রতিযোগিতায় প্রথম হলেন বাংলাদেশের জাকারিয়া আজ রাষ্ট্রপতি নির্বাচন,৩৫ বছর পর হচ্ছে সরাসরি ভোটাভুটি চরফ্যাশনে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত বগুড়ায় র‌্যাবের পৃথক অভিযান,দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ কিশোর গ্যাং জালাল গ্রুপের ১১ সদস্য গ্রেফতার মুকসুদপুর এস জে উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ, শিক্ষার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, গুরুত্ব পেল শ্রমবাজার ইনফান্তিনোর প্রতি সমর্থন প্রত্যাহার করল ইসরায়েল কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ বাংলাদেশি গোপালগঞ্জে ৬৪ হাজারের বেশি ইয়াবাসহ দুইজন গ্রেফতার ভাঙ্গুড়ায় অটোবোরাকের চাপায় পথচারীর মৃত্যু,চালক পলাতক লিগ্যাল প্রফেশনকে অনন্য উচ্চতায় নিতে চাই,আইনমন্ত্রী মাদারীপুর-১ সংসদীয় আসনের এমপি-কে শিবচর প্রেসক্লাবের সংবর্ধনা প্রদান উলিপুরে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার  আমতলীতে যুব ফোরামের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত শশীভুষন থানা পুলিশের বড় সাফল্য ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী তমাল জমাদ্দার গ্রেফতার গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ,নিহত-৩ মুকসুদপুরে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ

আজ রাষ্ট্রপতি নির্বাচন,৩৫ বছর পর হচ্ছে সরাসরি ভোটাভুটি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ অগাস্ট, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

সাংবিধানিক নিয়ম রক্ষায় ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ আজ বৃহস্পতিবার। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্য দিয়ে দীর্ঘ ৩৫ বছর পর ভোটের মাধ্যমে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হতে যাচ্ছেন। ১৯৯১ সালে সর্বশেষ রাষ্ট্রপতি পদে নির্বাচনে ভোটাভুটি হয়।

রাষ্ট্রপতি নির্বাচনে আজ বিএনপি মনোনীত মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রমের মধ্যে ভোটের লড়াই হবে। তবে সংসদে দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা থাকায় বিএনপির প্রার্থী ও দলটির সদ্য পদত্যাগী মহাসচিব মির্জা ফখরুলই যে বঙ্গভবনের নতুন বাসিন্দা হতে যাচ্ছেন– সেটা এক রকম নিশ্চিত। এরপরও একাধিক প্রার্থী থাকায় সংবিধানের বিধান অনুযায়ী ভোটের লড়াইয়ে যেতে হচ্ছে তাঁকে।

প্রায় তিন যুগ পর ভোট হওয়ার কারণে প্রাতিষ্ঠানিক কিছু ঘাটতি থাকলেও একটি সুন্দর ও সুষ্ঠু রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন (ইসি) সার্বিক প্রস্তুতি শেষ করেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও ‘নির্বাচন কর্তা’

এ এম এম নাসির উদ্দিন। বৃহস্পতিবারই ভোট গ্রহণ ও গণনা শেষে নির্বাচিত নতুন রাষ্ট্রপতির নাম জানিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি। অন্যদিকে, আগামীকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

Manola Cosmetics

ত্রয়োদশ জাতীয় সংসদের ৩৪৯ জন সংসদ সদস্য আজকের রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার। এর মধ্যে সংরক্ষিত নারী আসনের ৫০ জন সংসদ সদস্য রয়েছেন। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জয়ী হলেও চট্টগ্রাম-৪ আসনের বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা ও সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার সুযোগ বাতিল করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে এই আসনটি শূন্য রয়েছে।

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের সংসদীয় দলের বৈঠক ডাকা হয়েছে। আজ বেলা ১১টায় সংসদ ভবনের বিরোধীদলীয় সভাকক্ষে অনুষ্ঠেয় এই বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটদান পদ্ধতি সম্পর্কে অবহিত করা হবে। সংসদে বিরোধী দলের সদস্য সংখ্যা ৯০ জন। এর মধ্যে নৈতিকস্খলনের দায়ে সাতক্ষীরা-৪ আসনের জামায়াতের এমপি গাজী নজরুল ইসলাম বহিষ্কৃত হওয়ায় তাঁকে আজকের বৈঠকে ডাকা হয়নি। এ ছাড়া তিনজন বিরোধীদলীয় এমপি এই রিপোর্ট লেখা পর্যন্ত বিদেশে রয়েছেন বলে জানা গেছে।

এর আগে গত ২৪ জুলাই অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন ২২তম রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। ৬ আগস্ট শূন্য পদে নির্বাচনের তপশিল ঘোষণা করে ইসি। গত ১৩ আগস্ট বিএনপি মনোনীত মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় ঐক্য মনোনীত অলি আহমদ মনোনয়নপত্র দাখিল করেন। ১৬ আগস্ট যাচাই-বাছাইয়ে দুই প্রার্থীর মনোনয়নই বৈধ হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট