1. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম :
কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, গুরুত্ব পেল শ্রমবাজার ইনফান্তিনোর প্রতি সমর্থন প্রত্যাহার করল ইসরায়েল কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ বাংলাদেশি গোপালগঞ্জে ৬৪ হাজারের বেশি ইয়াবাসহ দুইজন গ্রেফতার ভাঙ্গুড়ায় অটোবোরাকের চাপায় পথচারীর মৃত্যু,চালক পলাতক লিগ্যাল প্রফেশনকে অনন্য উচ্চতায় নিতে চাই,আইনমন্ত্রী মাদারীপুর-১ সংসদীয় আসনের এমপি-কে শিবচর প্রেসক্লাবের সংবর্ধনা প্রদান উলিপুরে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার  আমতলীতে যুব ফোরামের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত শশীভুষন থানা পুলিশের বড় সাফল্য ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী তমাল জমাদ্দার গ্রেফতার

আমতলীতে যুব ফোরামের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ অগাস্ট, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

আমতলী প্রতিনিধিঃ

“জাগো, ঐক্যবদ্ধ হও, আলোকিত করো শিশু ও যুববান্ধব বাংলাদেশ গড়ি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনার আমতলীতে যুব ফোরামের বার্ষিক সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১১টায় আমতলীর সোনালী কমিউনিটি সেন্টারে আমতলী এডিপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও নজরুল স্মৃতি সংসদ (এনএসএস)-এর যৌথ আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে আমতলী উপজেলার বিভিন্ন ইউনিয়নের যুব ও শিশু ফোরামের সদস্যরা অংশগ্রহণ করেন। নজরুল স্মৃতি সংসদ (এনএসএস)-এর প্রোগ্রাম ম্যানেজার মৃদুল সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জসিম উদ্দিন সিকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আমতলী এরিয়া প্রোগ্রাম ম্যানেজার বিভুদান বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী থানার সাব-ইন্সপেক্টর নাসরিন সুলতানা, সুশাসনের জন্য নাগরিক—সুজনের আমতলী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও সাংবাদিক আবু জিহাদ, আমতলী প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সাংবাদিক ও মানবাধিকার কর্মী আবদুর রহমান সালেহ এবং তারুণ্যের আলো যুব ফোরামের সভাপতি মুক্তা রানী।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আমতলী এপির চাইল্ড প্রোটেকশন ও এপি স্পন্সরশিপ অফিসার চার্চিল দাস, জুনিয়র প্রোগ্রাম অফিসার অতি দাস ও প্রতিভা মন্ডল, কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার জ্যাকলিন টুম্পা মন্ডল, খোকন দাস, রাধা রানী ও তানিয়া আক্তারসহ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও এনএসএসের কর্মকর্তা-কর্মচারীরা।

উক্ত অনুষ্ঠানেী প্রধান অতিথি মো: জসিম উদ্দিন সিকদার উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বলেন, শিশু ও যুবসমাজ একটি দেশের ভবিষ্যৎ। তাদের সঠিকভাবে বিকশিত করার জন্য নিরাপদ, সহায়ক ও শিশু-যুববান্ধব পরিবেশ নিশ্চিত করা জরুরি। বাল্যবিবাহ, মাদকাসক্তি, শিশু শ্রম, সাইবার বুলিং, শিশু নির্যাতন ও বিভিন্ন সামাজিক অনাচার যুবসমাজের ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলছে। এসব সমস্যা প্রতিরোধে তরুণদের সচেতন হওয়ার পাশাপাশি পরিবার, সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

বিশেষ অতিথি নাসরিন সুলতানা সাব ইন্সপেক্টর আমতলী থানা, তিনি বলেন, শুধু নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হওয়া নয়, সমাজের অন্য শিশু ও তরুণদের অধিকার রক্ষায়ও যুবসমাজকে ভূমিকা রাখতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমের দায়িত্বশীল ব্যবহার, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ, শিশু সুরক্ষা এবং মানবিক মূল্যবোধ বিকাশে যুব ফোরামের সদস্যদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে যুব ফোরামের সভাপতি মুক্তা রানী সংগঠনের আগামী দিনের বিভিন্ন কর্মপরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, শিশু ও যুবকদের নেতৃত্বের বিকাশ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন সামাজিক সমস্যা প্রতিরোধে যুব ফোরাম নিয়মিতভাবে কার্যক্রম পরিচালনা করবে।

সমাবেশে অংশগ্রহণকারী যুব সদস্যরা শিশু সুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, সাইবার বুলিং, মাদকাসক্তি, শিশু শ্রমসহ বিভিন্ন সামাজিক সমস্যা প্রতিরোধে নিজেদের করণীয় নিয়েও আলোচনা করেন। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে সচেতনতা সৃষ্টি এবং সামাজিক পরিবর্তনে যুবকদের আরও কার্যকরভাবে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে সংগীত, নৃত্য, আবৃত্তি ও সচেতনতামূলক নাটক পরিবেশন করা হয়। এসব পরিবেশনার মাধ্যমে বাল্যবিবাহ, মাদক, শিশু শ্রম ও সাইবার বুলিংয়ের ক্ষতিকর দিক তুলে ধরে সচেতনতার বার্তা দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট