1. : lf_DywtXa9AH2Ai :
  2. live@www.dainikalokitonews.com : - : - -
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের শিবচরে আড়িয়ালখাঁ নদে ভাঙ্গণ,অবৈধ ড্রেজারের কালো থাবা বলছে এলালাবাসি রাজাপুরে দলিল লেখক সমিতির সংবাদ সম্মেলন গিলক্রিস্টের প্রশংসা মিরাজকে ‘তোমরা এভাবে খেলতে পারো, ভাবিনি পশ্চিমবঙ্গে তারাপীঠের কাছে হোটেলে আগুন,প্রাণ গেল ৭ তীর্থযাত্রীর ঢাকা ও আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত নলছিটিতে পালিত হলো মৎস্য পক্ষ,আলোচনা সভা ও পুরুস্কার প্রদান অনুষ্ঠান চরফ্যাশনে চরমানিকা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় ছাত্রদল নেতা রিয়াজ উদ্দিন ফরাজী মুকসুদপুরে নদীতে ডুবে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার আমিনপুরের ময়লার স্তূপের স্থায়ী সমাধানের দাবিতে ভুক্তভোগীদের সঙ্গে মতবিনিময় সভা মুকসুদপুরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মাদারীপুরের শিবচরে আড়িয়ালখাঁ নদে ভাঙ্গণ,অবৈধ ড্রেজারের কালো থাবা বলছে এলালাবাসি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৭ অগাস্ট, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

ফায়েজুল কবীর,মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরের শিবচ‌র উপজেলার আড়িয়ালখাঁ ন‌দে ভাঙ্গণ দেখা দি‌য়ে‌ছে। ১৭ই আগষ্ট (সোমবার) সকালে এই ভাঙ্গণ তীব্র আকার ধারণ করে। এতে ফসলি জমি চলাচলের রাস্তা, স্থাপনা নদীগর্ভে চলে যাওয়ায় বিপাকে পড়েছেন শিবচর উপ‌জেলার বহেরাতলা, কলাতলা গ্রামের বাসিন্দাদের একটি উল্লেখযোগ্য অংশ। ব‌হেরাতলা-কলাতলা প‌য়ে‌ন্টের বে‌ড়িবাঁধের কিছু অংশ নদীভাঙ্গ‌ণে ইতিমধ্যে নদীগ‌র্ভে চ‌লে গে‌ছে। ব‌হেরাতলা বাজার থে‌কে কলাতলা যাওয়ার একমাত্র রাস্তা‌টির কিছু অংশও ভেঙ্গে নদী গ‌র্ভে চ‌লে গে‌ছে। এতে দু‌শ্চিন্তায় প‌ড়ে‌ছেন এলাকার মানুষ। সড়ক‌টি দি‌য়ে প্রতি‌দিন শত-শত মানুষ যাতায়াত ক‌রে। এছাড়াও হাটবাজার, স্কুল ক‌লেজ ও হাসপাতা‌লে চি‌কিৎসা সেবা নি‌তে হ‌লে কলাতলা ও আশপা‌শের মানু‌ষের এই রাস্তা‌টি ব‌্যবহার কর‌তে হয়। নদীর তী‌রের ক‌য়েক মিটার দূ‌রে ব‌হেরাতলা দ‌ক্ষিন ইউনিয়‌নের ৩ নং ওয়া‌র্ডের ভোট কেন্দ্র র‌য়ে‌ছে, তাও হুম‌কির মু‌খে। এই এলাকার মান‌ুষ প্রায় ১০ বছর ধ‌রে নদী ভাঙ্গ‌ণের কব‌লে। ত‌বে, পা‌নি উন্নয়ন বো‌র্ডের আওতায় বে‌ড়িবা‌ঁধের কিছু অংশ থাকায় ক‌য়েকবছর ধ‌রে এখানকার মানুষ স্বস্তি‌তে থাক‌লেও, এবছর আবার ভাঙ্গন দেখা দি‌য়ে‌ছে।উদ্ভূত পরিস্থিতিতে এলাকাবাসী অ‌বৈধ ড্রেজার দিয়ে নদীর তীরবর্তী তলদেশ থেকে বালু উত্তোলনকে দায়ী কর‌ছেন। স্থানীয় প্রভাবশালীরা অ‌বৈধভা‌বে এই প‌য়ে‌ন্টে রা‌তের আঁধা‌রে ড্রেজার ব‌সি‌য়ে বালু উত্তোলন ক‌রে আস‌ছে। স্থানীয়‌দের দাবী- আড়িয়ালখাঁ ন‌দের ভাঙ্গণ ঠেকাতে স‌রকারের সমন্বিত কার্যকরী পদক্ষেপ জরুরী। তারা মাদারীপুর পানি উন্নয়ন বোর্ড, শিবচর উপজেলা প্রশাসন ও মাদারীপুর জেলা প্রশাসনের কাছে এ ব্যাপারে জরুরী পদ‌ক্ষেপ নেয়ার দাবীর পাশাপাশি সিন্ডিকেট ব্যবসায়ীদের অবৈধ ড্রেজার বন্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে ফসলি জমি, রাস্তা, ভিটেমাটি ও স্থাপনা রক্ষা দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট