1. : lf_DywtXa9AH2Ai :
  2. live@www.dainikalokitonews.com : - : - -
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে নদীতে ডুবে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার আমিনপুরের ময়লার স্তূপের স্থায়ী সমাধানের দাবিতে ভুক্তভোগীদের সঙ্গে মতবিনিময় সভা মুকসুদপুরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা রাজাপুরে জাতীয় মৎস্য পক্ষ পালিত কিশোরগঞ্জ সফরে ব্রহ্মপুত্রে পোনা মাছ অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান টুঙ্গিপাড়ায় জাতীয় মৎস্য পক্ষ পোনা অবমুক্ত ও বর্ণাঢ্য র‍্যালি মাদারীপুরে সোনালী আঁশ খ্যাত পাটের বাম্পার ফলনেও দাম নিয়ে দুশ্চিন্তায় কৃষক অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাসের নতুন পাতা,ডারউইন টেস্টে বাংলাদেশকে ৯ উইকেটের অবিস্মরণীয় জয় উপহার দিলেন মিরাজ-হাসান মক্কা প্রতিরক্ষা চুক্তিতে মিশরের যোগদানের সম্ভাবনা,এরদোয়ান গ্যাস সংকটে স্থবির জনজীবন

রাজাপুরে জাতীয় মৎস্য পক্ষ পালিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৬ অগাস্ট, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

রাজাপুর(ঝালকাঠি) প্রতিনিধিঃ

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির রাজাপুরে জাতীয় মৎস্য পক্ষ পালিত হয়েছে।

রবিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

এরপর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা গৌতম মণ্ডল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল হক নান্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মাসুম বিল্লাহ পারভেজ, মৎস্যজীবীদের মধ্যে থেকে এসএম সবুর হোসেন, মো. মামুন মোল্লা, মো. আনোয়ার হোসেন গাজী ও আব্দুল মান্নান হাওলাদারসহ অনেকে।

অনুষ্ঠানে সফল মৎস্যচাষিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহমুদুল হাসান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট