1. : lf_DywtXa9AH2Ai :
  2. live@www.dainikalokitonews.com : - : - -
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
নেত্রকোণায় সার বোঝাই ট্রাক ও যাত্রীবাহী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত-৪ মাদারীপুরে অনিয়মের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে নগদ অর্থ জরিমানা করলো ভোক্তা অধিকার অধিদপ্তর অস্ট্রেলিয়া সফরে স্বপ্নের মতো প্রথম দিন কাটালো বাংলাদেশ মুকসুদপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত রাষ্ট্রপতি নির্বাচন,ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা ঘোড়াঘাটে লোডশেডিং ও ভৌতিক বিদ্যুৎ বিলে নাভিশ্বাস ও অতিষ্ঠ জনজীবন সিংগাইরে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে দুই ডায়াগনস্টিক সেন্টার সিলগালা ভাঙ্গুড়ায় ছাত্রদল নেতা ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেফতার  জরুরি গ্যাস সরবরাহে ৮ কার্গো এলএনজি আমদানিসহ ৪ প্রস্তাব অনুমোদন ওয়ারেন্ট তামিল ও মাদক বিরোধী অভিযানে বীরগঞ্জ থানা শীর্ষে! এসআই দিপু শ্রেষ্ঠ অফিসার

ঘোড়াঘাটে লোডশেডিং ও ভৌতিক বিদ্যুৎ বিলে নাভিশ্বাস ও অতিষ্ঠ জনজীবন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে অনবরত লোডশেডিং এবং অস্বাভাবিক বিদ্যুৎ বিলের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। একদিকে তীব্র গরমে ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ১৮ ঘণ্টাই বিদ্যুৎহীন থাকছে এলাকার মানুষ। অন্যদিকে কোনো মিটার রিডিং ছাড়াই দেওয়া হচ্ছে ‘ভৌতিক’ বিল এতে দিশেহারা হয়ে পড়েছেন গ্রাহকরা।
স্থানীয় সূত্রে জানা গেছে,পৌর এলাকার কাজীপাড়া গ্রামের নুরনবী জানান, তার বাসাবাড়ির স্বাভাবিক বিল ৩০০ থেকে ৪০০ টাকা আসলেও জুলাই মাসে দেওয়া হয়েছে ৭০০ টাকা। কাদিমনগর গ্রামের আসাদুল হকের ক্ষেত্রেও প্রতিমাসে ৩০০ থেকে ৩৫০ টাকার বিল জুলাইয়ে এসে দাঁড়িয়েছে সাড়ে ৬০০ টাকায়। এমনকি ক্ষুদ্র ব্যবসায়ী খোরশেদের দোকানে আগে ১৩০০-১৪০০ টাকা বিল আসলেও গত মাসে এসেছে ২২০০ টাকা। অহেতুক বিদ্যুৎ বন্ধ: সামান্য বৃষ্টি বা আকাশ মেঘাচ্ছন্ন হলেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়, যা ৪-৫ ঘণ্টার মধ্যেও ফেরে না। রিডিং না দেখেই আনুমানিক ও অতিরিক্ত বিল তৈরি করায় প্রায় ৮০ শতাংশ গ্রাহক প্রতারণার শিকার হচ্ছেন। উপজেলা স্বাস্থ্য কমপে−ক্সে চিকিৎসা নিতে আসা প্রসূতি নারী ও শিশুরা দুর্ভোগে পড়েছেন। ব্যাহত হচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের পড়াশোনায়।
ঘন ঘন লোডশেডিংয়ে মিল-কারখানা সচল রাখা দায় হয়ে পড়েছে এবং সেচ কার্যক্রম ব্যাহত হচ্ছে। বাসাবাড়ীর ফ্রিজ, কম্পিউটারসহ বৈদ্যুতিক যন্ত্রপাতিও নষ্ট হচ্ছে। বিদ্যুৎহীনতার সুযোগে এলাকায় ট্রান্সফরমার চুরির হিড়িক পড়েছে। এছাড়া অভিযোগ রয়েছে, সার্ভিস চার্জ ও মিটার ভাড়া নেওয়া সত্ত্বেও গ্রাহক সেবা মিলছে না। রানিগঞ্জ শাখা রিজিওনাল ও ডুগডুগী সাব-রেজিস্টোনাল অফিসে যোগাযোগ করা হলে কর্মকর্তারা কোনো সদুত্তর না দিয়ে বরং হয়রানি করেন। বিদ্যুৎ ঘাটতি ও বিলের বিষয়ে জানতে চাইলে রানীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি (২)-এর এজিএম মোঃ রকিবুজ্জামান জানান,বর্তমানে ঘোড়াঘাট উপজেলায় ১৫ মেগাওয়াট বিদ্যুতের চাহিদার বিপরীতে দেওয়া হচ্ছে মাত্র ৮ মেগাওয়াট। এছাড়া গাইবান্ধার পলাশবাড়ী পিডিবি থেকেও ঠিকমতো বিদ্যুৎ সরবরাহ না পাওয়ায় গ্রাহকদের চাহিদা অনুযায়ী বিদ্যুৎ দেওয়া সম্ভব হচ্ছে না। বিদ্যুতের এই চরম বিপর্যয় অফিসের অনিয়ম ও ভৌতিক বিলের প্রতারণা থেকে মুক্তি পেতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন ঘোড়াঘাটের ভুক্তভোগী সাধারণ মানুষ ও সচেতন মহল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট