1. : lf_DywtXa9AH2Ai :
  2. live@www.dainikalokitonews.com : - : - -
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
নেত্রকোণায় সার বোঝাই ট্রাক ও যাত্রীবাহী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত-৪ মাদারীপুরে অনিয়মের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে নগদ অর্থ জরিমানা করলো ভোক্তা অধিকার অধিদপ্তর অস্ট্রেলিয়া সফরে স্বপ্নের মতো প্রথম দিন কাটালো বাংলাদেশ মুকসুদপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত রাষ্ট্রপতি নির্বাচন,ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা ঘোড়াঘাটে লোডশেডিং ও ভৌতিক বিদ্যুৎ বিলে নাভিশ্বাস ও অতিষ্ঠ জনজীবন সিংগাইরে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে দুই ডায়াগনস্টিক সেন্টার সিলগালা ভাঙ্গুড়ায় ছাত্রদল নেতা ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেফতার  জরুরি গ্যাস সরবরাহে ৮ কার্গো এলএনজি আমদানিসহ ৪ প্রস্তাব অনুমোদন ওয়ারেন্ট তামিল ও মাদক বিরোধী অভিযানে বীরগঞ্জ থানা শীর্ষে! এসআই দিপু শ্রেষ্ঠ অফিসার

মাদারীপুর সদর মডেল থানার মূল ফটকে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

ফায়েজুল কবীর,মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরে দীর্ঘদিন যাবৎ আড়িয়ালখাঁ নদীর অববাহিকার হোগলপাতিয়া, কালিকাপুর, মহিষেরচর, শ্রীনদী, পখিরা, শিরুয়াইল গ্রাম সংলগ্ন এলাকা সহ বিভিন্ন স্থান থেকে অবৈধ ড্রেজার ব্যবসায়ী ও সুবিধাভোগী সিন্ডিকেট কর্তৃক নদীর তীরবর্তী তলদেশ থেকে বালু ও মাটি কেটে নেয়ায় নদী ভাঙ্গণে শত-শত পরিবার ভিটেমাটি, ফসলি জমি ও বিভিন্ন স্থাপনা হারিয়ে নিঃস্ব হবার প্রেক্ষিতে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশের পর জেলা ছাত্রদল, যুবদল সহ বিভিন্ন মহল থেকে মাদারীপুর জেলা প্রশাসকের বরাবরে স্মারকলিপি প্রদান করে। ছাত্রদলের স্মারকলিপি প্রদাণের সময় মাদারীপুর সদর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া ও জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান উপস্থিত ছিলেন। পরে জেলা যুবদল একই দাবিতে স্মারললিপি প্রদান করে সময় বেঁধে দিয়ে এর সাথে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় নেয়ার আল্টিমেটাম দেয় কিন্তু স্মারকলিপি প্রদানের সময়সীমা শেষ হয়ে গেলেও জেলা প্রশাসন থেকে জড়িতদের গ্রেফতার কিংবা কোনো আইনি ব্যবস্থা নিতে সক্ষম না হওয়ায় ফুঁসে ওঠে ছাত্রদল, যুবদল, ছাত্রশিবির, গণঅধিকার পরিষদ, ছাত্র বৈষম্য আন্দোলন সহ নিঃস্ব হয়ে যাওয়া ভুক্তভোগী পরিবারগুলো সহ সর্বস্তরের সচেতন মহল। পরে তারা বুধবার (১২ আগষ্ট) রাতে জেলা ছাত্রদলের সদস্য সচিব কামুরুল হাসান, যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান, সিনিয়র ছাত্রদল নেতা ইকবাল হোসাইন, জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি বেল্লাল হোসেন, গনঅধিকার পরিষদ ছাত্র নেতা সোহাগ হাসান, জেলা ছাত্রবৈষম্য আন্দোলনের নেতা ইকতিয়ারউদ্দিনের সম্মিলিত নেতৃত্বে রাতে এক বিরাট মশাল মিছিল বের করে শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাদারীপুর সদর মডেল থানার সামনের মূল ফটকে রাত ৯ টার দিকে সমবেত হয়ে মশাল জ্বালিয়ে বিক্ষোভ সমাবেশ শুরু করে। সমাবেশে জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুল হাসান বলেন, ছাত্র-জনতা আন্দোলন করে দেশ থেকে ফ্যাসিবাদ সরকারকে স্বদলবলে পালিয়ে যেতে বাধ্য করেছে আর আমরা অসহায় মানুষদের ঘরবাড়ি, ভিটেমাটি, জমিজমা নিঃস্ব করে দেয়া অবৈধ ড্রেজার ব্যবসায়ী ও তাদের আশ্রয়-প্রশ্রয়দাতা সুবিধাভোগী সিন্ডিকেটদের বিদায় করতে পারবো না ? নিশ্চয় তাদের বিদায় করা হবে বলে তিনি হুশিয়ারী দেন। সিনিয়র ছাত্রদল নেতা ইকবাল হোসাইন বলেন, হয় মাদারীপুরে ছাত্র-জনতা থাকবে না হয় অবৈধ ড্রেজার ব্যবসায়ী, সিন্ডিকেট ও তাদের গডফাদার বেনিফিসিয়ারীরা থাকবে। জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি বেল্লাল হোসেন বলেন, কোন্ রহস্যের কারণে জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী অবৈধ ড্রেজার ব্যবসায়ী ও সিন্ডেকটদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন না বা গ্রেফতার করে আইনের আওতায় আনছেন না- তা’ ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলো ও মাদারীপুরের মানুষ জানতে চায়। গণঅধিকার পরিষদ নেতা সোহাগ হাসান বলেন, মাদারীপুরের ড্রেজার সিন্ডিকেটে কারা-কারা মাসোয়ারা পান তা’ তাদের জানা আছে, তড়িৎ ব্যবস্থা না নিলে তাদের মুখোশ দেশ ও জাতির কাছে খুলে দেয়া হবে। জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান অবৈধ ড্রেজার ব্যবসায়ী, সিন্ডিকেটের সাথে প্রশাসনের কোনো সখ্যতা আছে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন, তিনি বলেন তা’ না হলে জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী নীরব কেনো, আমরা জনগন তো তাদের সাথে রয়েছি, ভয় কিসের, নাকি সুবিধা পান সেজন্য নীরব। তারা মাদারীপুর জেলা প্রশাসক ও জেলা আইন শৃঙ্খলা রক্ষা কর্তৃপক্ষকে দ্রুত অবৈধ ড্রেজার ব্যবসায়ী ও সিন্ডিকেটদের গ্রফতারের দাবীতে চূড়ান্ত আল্টিমেটাম দেন । তারা আরো বলেন, দেশ থেকে স্বৈরাচারী- ফ্যাসিবাদ যেভাবে পালিয়ে গেছে- মাদারীপুর থেকে সেভাবে এর সাথে সম্পৃক্তরা ছাত্র-জনতার সম্মিলিত আন্দোলনে লজ্জাজনক বিদায় নেবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট