1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম
রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের অবৈধ ৭ কর্মকর্তা ও কর্মচারী বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ কুয়েত ও বাহরাইনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালালো ইরান আজ থেকে চালু ভারতের পর্যটন ভিসা, যেভাবে করবেন আবেদন একচেটিয়া আধিপত্যে জয় নিয়ে গ্রুপপর্ব শেষ করল আর্জেন্টিনা মাদারীপুরে পুলিশ পরিচয়ে ইজিবাইক ছিনতাই চক্রের চাকুরীচ্যুত সেনা ও পুলিশ সদস্য ২ জনসহ মোট গ্রেফতার-৩ ফরিদপুরে ছাত্র শিবিরের মাদক বিরোধী সাইকেল র‍্যালি একের পর এক হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রশংসায় ভাসছেন লক্ষীছড়ি থানার এএসআই রাফিদুল ইসলাম শ্রীপুরে ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদককে পিটিয়ে আহত করতে হবে এনআইডি নবায়ন,মেয়াদ ও ফি কত? আর্জেন্টিনা-ব্রাজিলসহ নকআউটে ২৭ দল,দেখুন কবে কোন দলের খেলা দেম্বেলের হ্যাটট্রিকে উড়ে গেল হালান্ডের নরওয়ে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে চন্ডিপুরে র‍্যালি ও আলোচনা সভা ব্যক্তিগত সফরে গিয়ে গণসংবর্ধনা পেলেন মাদারীপুর সদর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের,ছেলের ঘরে হলো না ঠাঁই রুহিয়া উপজেলায় গুপ্ত জামাত,এখন ইউনিয়ন বিএনপির নেতা চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ সিরাজগঞ্জ যমুনাচরে লাল সোনা খ্যাত মরিচের বাম্পার ফলন টেকসই উন্নয়ন ও সুশাসন নিশ্চিতকল্পে ২০টি তরুণ সামাজিক সংগঠন নিয়ে মাদারীপুরে কর্মশালা অনুষ্ঠিত তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে বন্ধ হয়ে যাওয়া রাস্তার পুনঃসংস্কার কাজের শুরু হাতীবান্ধায় ছাত্রশিবিরের উদ্যোগে এইচএসসি-আলিম পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান ও শিক্ষা উপকরণ বিতরণ চরফ্যাশনে দক্ষিণ আইচা কলেজের-২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত উলিপুরে ‘কমিউনিটি অ্যাকশন ফর ক্লাইমেট জাস্টিস অ্যান্ড নেটওয়ার্কিং’ প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত মৌলভীবাজার চাঁদনী ঘাট ব্রিজ,সারা পৃথিবীতে উড়বে একদিন অপহরণের পর ধর্ষণের দায়ে মাদারীপুরে যুবকের ১৪ বছর কারাদন্ড জোড়া ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় ২০টি আফটারশক,১ লাখের বেশি মৃত্যুর শঙ্কা! সংসদে কুরআনের যে আয়াতের ব্যাখ্যা নিয়ে বাগ্‌বিতণ্ডা ও হট্টগোল অস্ত্র মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার তারেক রহমানের বেইজিং সফর ভারতীয় মিডিয়ার কড়া সমালোচনায় চীনা সংবাদমাধ্যমের ৪ মোবাইল অপারেটরের কাছে সরকারের পাওনা ১৩ হাজার কোটি টাকা ব্রাজিলের সামনে তিন পথের রোডম্যাপ, কোন সমীকরণে কী?

হাওরে ফাঁদ পেতে অতিথি পাখি শিকার

  • প্রকাশিত: রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫
  • ৩২২ বার পড়া হয়েছে
সৈয়দ কামরুজ্জামান মৌলভীবাজারঃ
মৌলভীবাজারের হাওরগুলোতে প্রকাশ্যে জাল দিয়ে ফাঁদ পেতে,বিষ দিয়ে অতিথি পাখি শিকার করছে শিকারিরা। শিকার বন্ধে বন বিভাগ ও প্রশাসনের কোনো উদ্যোগ নেই বলে অভিযোগ পাওয়া গেছে৷ এ কারণে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে বলে পরিবেশ সচেতন ব্যক্তিরা আশঙ্কা করছেন৷
সরজমিনে জেলায় অবস্তিত হাওর কাউয়া দীঘিতে গিযে দেখাযায়,হাওরের গিরিম,মাজের বান,কুবজারি বন ,কইলতা,মিটিপুর সহ হাওরের বিভিন্ন এলাকায় শিকারিরা বাঁশের খুটি ব্যবহার করে পাখি শিকারের জাল দিয়ে ফাঁদ পেতে প্রকাশ্যে অতিথি পাখি শিকার করছে শিকারিরা।
খোঁজ নিয়ে জানাযায়, শিকারিরা দিনের বেলা জাল দিযে ফাঁদ পেতে রাখেন ও রাতে খাবার সন্ধ্যানে আসা অতিথি পাখিরা এই ফাঁদে আটকা পরেন। পরে সকাল বেলা শিকারিরা আটকা পরা পাখিগুলোকে উদ্ধার করে স্থানীয় পাইকারের কাছে বিক্রয় করে।যার ফলে দিনে দিনে কমছে হাওরগুলোতে অতিথি পাখির সংখ্যা। শুধু জাল দিয়ে ফাঁদ পেতে নয় বিভিন্ন জায়গায় বিষ দিয়ে ও পাখি শিকার করছে শিকারিরা। আরো জানাযায়, হাওর কাউয়াদিঘি ছাড়াও জেলায় আবস্থিত দক্ষিণ এশিয়ার বৃহত্তম হাওর হাকালুকি,হাইল-হাওর , বাইক্কা বিলে ছুটে আসা অতিথি পাখিগুলো কোতায় জাল দিয়ে ফাঁদ পেতে, কোতায় কোতায় গোপনে বিষ দিয়ে শিকারিরা করছেন শিকারিরা।
সাইবেরিয়া, চীনসহ অন্যান্য দেশ থেকে অতিথি পাখি শীতের শুরুতে ছুটে আসেন নিরাপদ আশ্রয়ে ও খাবার সন্ধানে হাওর গুলোতে।এসব অতিথি পাখির কলকাকলিতে মুখরিত হয়ে উঠে হাওর এলাকার আসপাসের গ্রাম ও বিলগুলো। বিভিন্ন দেশ থেকে আসা পাখি খাবারের সন্ধানে হাওরের বিলগুলোতে নির্বিঘেœ খাবার সংগ্রহে নামতে পারছে না। শিকারিরা জাল দিয়ে ফাঁদ পেতে পাখি শিকার করছে। দেশের যে কয়টি স্থানে অতিথি পাখির সমাগম ঘটে তার মধ্যে হাকালুকি, হাওর কাউয়া দীঘী,বাইক্কা বিল অন্যতম। অতিথি পাখির সর্ববৃহৎ এই সমস্ত সমাগমস্থলে প্রতি বছর পুরো শীত মৌসুম হাওরে বিচরণ করে পাখিরা আবার গরমের শুরুতেই তারা ফিরে যায় স্ব-স্ব আবাসস্থলে।
হ্ওার পারের একাধিক জনের সাথে কতা হলে তারা জানান,শিকারিরা দিনের বেলা জাল দিয়ে ফাঁদ পাতান। রাতের বেলা পাখিরা খাবারের সন্ধানে দল বেঁধে এক স্থান থেকে আরেক স্থানে উড়ে যাওয়ার সময় একেকটি জালে ১০ থেকে ১৫টি পাখি আটকা পড়ে৷ এ ছাড়া বিলের পানিতে কারেন্ট জাল পেতেও পাখি শিকার করা হয়৷ সকালে পাখি বিক্রি করেন।তাদেরকে পাখি শিকার না করার কতা বললে তারা উল্টো আমাদেরকে ধমক দেয়।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি জানান, এক হালি পাখি ১ হাজার থেকে ১হাজার ২০০ টাকায় বিক্রি করা হচ্ছে৷ পাখিদের মধ্যে সরালি,লেনজা, সাদা বক ও কিছু অচেনা পাখি রয়েছে৷
স্থানীয় পরিবেশ বিদরা বলছেন, পাখি শিকার বন্ধে বন প্রশাসনিক পদক্ষেপ খুবই জরুরী।পাশাপাশী সাধারণ মানুষকে সচেতন করে তুলতে হবে।অবাদে পাখি শিকারের  কারণে জীববৈচিত্র্য ও পরিবেশ হুমকির মুখে পড়ছে৷ পাখি শিকার বন্ধ করতে বন বিভাগকে আরো দায়িত্বশীল হওয়ার দরকার।
এ বিষয়ে মৌলভীবাজার জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন বলেন, বিষয়টি অবগত হলাম খুঁজ নিযে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
সৈয়দ কামরুজ্জামান মৌলভীবাজার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট