1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম
রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের অবৈধ ৭ কর্মকর্তা ও কর্মচারী বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ কুয়েত ও বাহরাইনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালালো ইরান আজ থেকে চালু ভারতের পর্যটন ভিসা, যেভাবে করবেন আবেদন একচেটিয়া আধিপত্যে জয় নিয়ে গ্রুপপর্ব শেষ করল আর্জেন্টিনা মাদারীপুরে পুলিশ পরিচয়ে ইজিবাইক ছিনতাই চক্রের চাকুরীচ্যুত সেনা ও পুলিশ সদস্য ২ জনসহ মোট গ্রেফতার-৩ ফরিদপুরে ছাত্র শিবিরের মাদক বিরোধী সাইকেল র‍্যালি একের পর এক হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রশংসায় ভাসছেন লক্ষীছড়ি থানার এএসআই রাফিদুল ইসলাম শ্রীপুরে ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদককে পিটিয়ে আহত করতে হবে এনআইডি নবায়ন,মেয়াদ ও ফি কত? আর্জেন্টিনা-ব্রাজিলসহ নকআউটে ২৭ দল,দেখুন কবে কোন দলের খেলা দেম্বেলের হ্যাটট্রিকে উড়ে গেল হালান্ডের নরওয়ে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে চন্ডিপুরে র‍্যালি ও আলোচনা সভা ব্যক্তিগত সফরে গিয়ে গণসংবর্ধনা পেলেন মাদারীপুর সদর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের,ছেলের ঘরে হলো না ঠাঁই রুহিয়া উপজেলায় গুপ্ত জামাত,এখন ইউনিয়ন বিএনপির নেতা চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ সিরাজগঞ্জ যমুনাচরে লাল সোনা খ্যাত মরিচের বাম্পার ফলন টেকসই উন্নয়ন ও সুশাসন নিশ্চিতকল্পে ২০টি তরুণ সামাজিক সংগঠন নিয়ে মাদারীপুরে কর্মশালা অনুষ্ঠিত তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে বন্ধ হয়ে যাওয়া রাস্তার পুনঃসংস্কার কাজের শুরু হাতীবান্ধায় ছাত্রশিবিরের উদ্যোগে এইচএসসি-আলিম পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান ও শিক্ষা উপকরণ বিতরণ চরফ্যাশনে দক্ষিণ আইচা কলেজের-২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত উলিপুরে ‘কমিউনিটি অ্যাকশন ফর ক্লাইমেট জাস্টিস অ্যান্ড নেটওয়ার্কিং’ প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত মৌলভীবাজার চাঁদনী ঘাট ব্রিজ,সারা পৃথিবীতে উড়বে একদিন অপহরণের পর ধর্ষণের দায়ে মাদারীপুরে যুবকের ১৪ বছর কারাদন্ড জোড়া ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় ২০টি আফটারশক,১ লাখের বেশি মৃত্যুর শঙ্কা! সংসদে কুরআনের যে আয়াতের ব্যাখ্যা নিয়ে বাগ্‌বিতণ্ডা ও হট্টগোল অস্ত্র মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার তারেক রহমানের বেইজিং সফর ভারতীয় মিডিয়ার কড়া সমালোচনায় চীনা সংবাদমাধ্যমের ৪ মোবাইল অপারেটরের কাছে সরকারের পাওনা ১৩ হাজার কোটি টাকা ব্রাজিলের সামনে তিন পথের রোডম্যাপ, কোন সমীকরণে কী?

র‌্যাব-১৩, দিনাজপুর জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের যৌথ মোবাইল কোর্ট পরিচালনা জরিমানা ও অবৈধ কারখানা সিলগালা।

  • প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ২২১ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টারঃ
র‌্যাব প্রতিষ্ঠার পর থেকেই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনসহ মোবাইল কোর্ট পরিচালনা, নিষিদ্ধ ঘোষিত অবৈধ মালামাল উৎপাদনসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।এই ধারা বাহিকতায় সাম্প্রতিক সময়ে দিনাজপুর জেলায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও অসাধু ব্যবসায়ীরা নিষিদ্ধ ঘোষিত পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকারক প্লাস্টিকের পলিথিন অভিনব কৌশল অবলম্বন করে মজুদ করছে মর্মে তথ্য পাওয়া যায়। উক্ত তথ্যের সত্যতা নিশ্চিতকরণসহ অবৈধ পলিথিন ব্যবসায়ীদের আইনের আওতায় আনা ও প্রসার রোধে র‌্যাব-১৩ গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় ইং মঙ্গলবার বিকালে র‌্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুরের চৌকস আভিযানিক দল এবং জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধিগণের নেতৃত্বে দিনাজপুর জেলার বিরামপুর থানাধীন বিরামপুর বাজার এলাকায় যৌথ মোবাইল কোর্ট পরিচালনা করে বাংলাদেশ পরিবেশ সংরক্ষন আইন ১৯৯৫ এর ৬ক, ১৫(১), ৪(ক), ৪(খ) ধারামূলে নিষিদ্ধ ঘোষিত অবৈধ পলিথিন উৎপাদন, মজুদ এবং প্রদর্শনে জড়িত ০১ (এক) ব্যক্তিকে ২৫,০০০/- পঁচিশ হাজার টাকা জরিমানা, ৩১৯ কেজি পলিথিন ও পলিথিন তৈরির কাঁচামাল ৯২৩ কেজি পিপি গ্র‍্যানিউল জব্দ এবং উক্ত প্রতিষ্ঠানকে সিলাগালা করা হয়। একই জেলাধীন হাকিমপুর থানার ডাঙ্গাপাড়া বাজারে অবস্থিত মেসার্স ভাই ভাই প্লাস্টিক কারখানায় অপর ০১ টি মোবাইল কোর্ট পরিচালনা করে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র গ্রহণ না করে অবৈধ প্লাস্টিক কারখানা পরিচালনা করায় উক্ত প্রতিষ্ঠানকে সিলগালা করা হয়।
প্রাথমিকভাবে জানা যায় যে, দীর্ঘদিন ধরে অসাধু ব্যবসায়ীগণ অত্যন্ত সুকৌশলে নিষিদ্ধ ঘোষিত অবৈধ পলিথিন উৎপাদন, মজুদ এবং অবৈধ ও ছাড়পত্রবিহীন প্লাস্টিক কারখানা পরিচালনা করাসহ এই জাতীয় অবৈধ ব্যবসা করে আসছিলো।এদিকে প্রতিটি অপরাধের বিরুদ্ধে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং  অভিযান অব্যাহত থাকবে বলে জানাগেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট