1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম
রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের অবৈধ ৭ কর্মকর্তা ও কর্মচারী বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ কুয়েত ও বাহরাইনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালালো ইরান আজ থেকে চালু ভারতের পর্যটন ভিসা, যেভাবে করবেন আবেদন একচেটিয়া আধিপত্যে জয় নিয়ে গ্রুপপর্ব শেষ করল আর্জেন্টিনা মাদারীপুরে পুলিশ পরিচয়ে ইজিবাইক ছিনতাই চক্রের চাকুরীচ্যুত সেনা ও পুলিশ সদস্য ২ জনসহ মোট গ্রেফতার-৩ ফরিদপুরে ছাত্র শিবিরের মাদক বিরোধী সাইকেল র‍্যালি একের পর এক হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রশংসায় ভাসছেন লক্ষীছড়ি থানার এএসআই রাফিদুল ইসলাম শ্রীপুরে ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদককে পিটিয়ে আহত করতে হবে এনআইডি নবায়ন,মেয়াদ ও ফি কত? আর্জেন্টিনা-ব্রাজিলসহ নকআউটে ২৭ দল,দেখুন কবে কোন দলের খেলা দেম্বেলের হ্যাটট্রিকে উড়ে গেল হালান্ডের নরওয়ে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে চন্ডিপুরে র‍্যালি ও আলোচনা সভা ব্যক্তিগত সফরে গিয়ে গণসংবর্ধনা পেলেন মাদারীপুর সদর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের,ছেলের ঘরে হলো না ঠাঁই রুহিয়া উপজেলায় গুপ্ত জামাত,এখন ইউনিয়ন বিএনপির নেতা চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ সিরাজগঞ্জ যমুনাচরে লাল সোনা খ্যাত মরিচের বাম্পার ফলন টেকসই উন্নয়ন ও সুশাসন নিশ্চিতকল্পে ২০টি তরুণ সামাজিক সংগঠন নিয়ে মাদারীপুরে কর্মশালা অনুষ্ঠিত তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে বন্ধ হয়ে যাওয়া রাস্তার পুনঃসংস্কার কাজের শুরু হাতীবান্ধায় ছাত্রশিবিরের উদ্যোগে এইচএসসি-আলিম পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান ও শিক্ষা উপকরণ বিতরণ চরফ্যাশনে দক্ষিণ আইচা কলেজের-২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত উলিপুরে ‘কমিউনিটি অ্যাকশন ফর ক্লাইমেট জাস্টিস অ্যান্ড নেটওয়ার্কিং’ প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত মৌলভীবাজার চাঁদনী ঘাট ব্রিজ,সারা পৃথিবীতে উড়বে একদিন অপহরণের পর ধর্ষণের দায়ে মাদারীপুরে যুবকের ১৪ বছর কারাদন্ড জোড়া ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় ২০টি আফটারশক,১ লাখের বেশি মৃত্যুর শঙ্কা! সংসদে কুরআনের যে আয়াতের ব্যাখ্যা নিয়ে বাগ্‌বিতণ্ডা ও হট্টগোল অস্ত্র মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার তারেক রহমানের বেইজিং সফর ভারতীয় মিডিয়ার কড়া সমালোচনায় চীনা সংবাদমাধ্যমের ৪ মোবাইল অপারেটরের কাছে সরকারের পাওনা ১৩ হাজার কোটি টাকা ব্রাজিলের সামনে তিন পথের রোডম্যাপ, কোন সমীকরণে কী?

দেওয়ানগঞ্জে একটা রাস্তার অভাবে মানবেতর জীবনযাপন করছে প্রায় ১৫ টি পরিবার

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ১৯৯ বার পড়া হয়েছে

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধিঃ

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের হারুয়াবাড়ী মধ্য পাড়া গ্রামে একটা রাস্তার অভাবে মানবেতর জীবনযাপন করছে মাওলানা খলিলুর রহমানের পরিবার সহ প্রায় ১৫টি পরিবার।

স্থানীয় সুত্রে জানা যায়, এক সময়ের ব্যস্ততম রাস্তা ছিলো এটি, এখান দিয়ে স্কুল, কলেজ, মাদ্রাসা, মক্তবের ছাত্র ছাত্রী এবং গরু মহিষ, ছাগল ভেড়া, মালামাল পরিবহন সহ ফসলাদী নেওয়া আনার জন্য চলতো বিভিন্ন ধরণের গাড়ী। কিন্তু কিছু দিন যাবৎ রাস্তা বন্ধ হওয়ায় এসব চলছে না, খুবই কষ্টে মানবেতর জীবনযাপন করছে পরিবার গুলো।

ভুক্তভোগী মাওলানা খলিলুর রহমান বলেন – এখানে আমরা প্রায় ১৫ থেকে ২০টি পরিবার বসবাস করি ৩০ বছর যাবৎ, এযাবৎ রাস্তা ছিলো আমরা যাতায়াত করেছি গাড়ি ঘোড়া যানবাহন চলাচল করেছে, হঠাৎ ৫ মাস যাবৎ বন্ধ করে ঘর তুলে বেড়া দিয়েছে পার্শ্বের বাড়ীর লোকজন। এজন্য আমরা আবদ্ধ অবস্থায় মানবেতর জীবনযাপন করছি। এ বিষয়ে গত ৪ সেপ্টেম্বর বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কোর্টে একটি মামলা করা হয়েছে, মামলা নং সিআর ৩৩৯ যা তদন্তাধীন রয়েছে। সরকারের কাছে আকুল আবেদন যেনো দ্রুত রাস্তাটা খোলাসা করে দেওয়া হয়।
ভুক্তভোগী শাহ আলম বলেন, আমি অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করি কিন্তু রাস্তা বন্ধ করে দেওয়ায় রাস্তায় গাড়ি নিয়ে চালাতে পারি না কি করে খামু? তাই দ্রুত রাস্তাটা খোলাসা করে দেওয়া অনুরোধ করছি।
গ্রামবাসী আবুল কাশেম বলেন- আমরা ছোট বেলা থেকে দেখে এসেছি এখান দিয়ে রাস্তা, এ রাস্তা দিয়ে মানুষ জন গাড়ি ঘোড়া, যানবাহন চলাচল করতো, কিন্তু এখন রাস্তা বন্ধ করে দেওয়ার কারণে আর কিছু চলতে পারে না, পরিবার গুলো খুবই অসুবিধায় আছে, দ্রুত রাস্তা টার ব্যবস্থা করা জরুরি।
ভুক্তভোগী শাহীন বলেন, রাস্তা বন্ধ থাকায় আমরা ১৫ /২০টা পরিবার যাতায়াত করতে অসুবিধার মধ্যে আছি, প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।
এছাড়াও রাস্তা না থাকায় ক্ষোভ প্রকাশ করেন ভুক্তভোগী আরো ১০ থেকে ১২ জন, রাস্তা বন্ধ হওয়ায় খুবই কষ্টে আছে তারা।

তবে, অভিযুক্ত কাদের ব্যাপারীদের পরিবারের কাছে জানতে চাইলে বলেন, আমাদের তেমন জমি নেই আমার অসহায় বোন ভাতিজিকে ঘর তুলে দিয়েছি, রাস্তা দিলে এই অসহায় গুলো কোথায় যাবে? ঘর ভেঙ্গে রাস্তা দেওয়া আমাদের পক্ষে সম্ভব না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট