1. : lf_zzvaAwj1me3v :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
মুফতি তাকি উসমানির বাংলাদেশ সফর স্থগিত আইনশৃঙ্খলা দরকার না হলে আপনারাই রক্ষা করেন’গোপালগঞ্জে পুলিশ প্রধান নিরাপত্তা শঙ্কায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোবিপ্রবির ক্লাস-পরীক্ষা বিদেশি উসকানিতে জীবন ঝুঁকিতে না ফেলার আহ্বান প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বদলগাছীতে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল উনষ্ঠিত মানুষ হত্যা ও আগুন সন্ত্রাসে আমরা নিজেরাই নিজেদের ধ্বংস করছি: রাষ্ট্রপতি নিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেপ্তার হাসিনা পুত্র জয় ও তার বন্ধু আনীর চৌধুরীর কাছে তথ্য পাচারের অভিযোগ ফ্যাসিস্ট হাসিনা ও পলকের কমিশন পার্টনার আইসিটি সচিব মামুনের দিকে চালের সঙ্গে বাড়ল সবজির দাম,স্থির ডিম-মুরগির বাজার লর্ডসে প্রথমবার আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ,প্রতিপক্ষ নেপাল লালমনিরহাট সফর শেষে ঢাকায় ফিরলেন প্রধানমন্ত্রী দুপুরেই উড়িষ্যায় আঘাত হানবে ঘূর্ণিঝড় ‘আকভান’-বাংলাদেশে ঝড়বৃষ্টির সতর্কতা ঠাকুরগাঁওয়ে বিশেষ অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা-কর্মী গ্রেফতার নাশকতা ঠেকাতে জুমার খুতবায় সচেতনতার আহ্বান ধর্মমন্ত্রীর ‘আলোকিত লালমনিরহাট’মডেল সারাদেশে ছড়িয়ে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর পাহাড়,গার্মেন্টস ও গোপালগঞ্জের অস্থিরতার পেছনে একই স্বার্থ: ফুয়াদ বলিউডের গানে সৃজনশীল স্বাধীনতা কমেছে: কুমার শানু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাঁচ দেশের কূটনীতিকের বৈঠক ঠাকুরগাঁওয়ে স্কুলের সামনে পেট্রোল বোমা নিক্ষেপ,ছাত্রলীগকর্মী আটক বাবা হলেন এনদ্রিক,ছেলের নাম রাখলেন কেনদ্রিক ইয়েমেনে আরও ছয় মাস সংঘাতের আশঙ্কা সৌদি আরবের অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে পুলিশের দুই কর্মকর্তা বরখাস্ত সিরাজগঞ্জে সাবেক এমপির বাসভবন ও দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ,শহরে উত্তেজনা। বেলগোরোদে ইউক্রেনের দুই হাজার হামলা,নিহত-১০ সৌরবিদ্যুৎ ব্যবহারে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

অর্থনৈতিক সম্পর্ক জোরদারে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ

বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা বাড়িয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় চীন। অন্যদিকে চীনের সঙ্গে বাস্তবভিত্তিক সহযোগিতা জোরদার করে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে আগ্রহী বাংলাদেশও।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ঢাকায় চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন অনুষ্ঠানে দুই দেশের প্রতিনিধিরা এসব কথা বলেন। বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিসিআই) উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং ঢাকায় চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন।

অনুষ্ঠানে শামা ওবায়েদ ইসলাম বলেন, গত ৭৭ বছরে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে চীনের অর্জন উন্নয়নশীল দেশগুলোর জন্য গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয়। চীনের সঙ্গে বাস্তবভিত্তিক সহযোগিতা আরও বাড়ানোর পাশাপাশি দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে আগ্রহী বাংলাদেশ।

অন্যদিকে ড. লিউ ইউইন বলেন, দুই দেশের শীর্ষ নেতাদের কৌশলগত দিকনির্দেশনায় বাংলাদেশ ও চীনের সম্পর্ক নতুন পর্যায়ে পৌঁছেছে। ‘নতুন যুগে অভিন্ন ভবিষ্যতের বাংলাদেশ-চীন সম্প্রদায়’ গড়ে তোলার যৌথ উদ্যোগ দুই দেশের সম্পর্কের দীর্ঘমেয়াদি অগ্রগতিতে ভূমিকা রাখছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু ও উন্নয়ন সহযোগী হিসেবে পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ চীন। দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করার পাশাপাশি বাস্তবভিত্তিক সহযোগিতা সম্প্রসারণেও বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত বেইজিং।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট