1. : lf_zzvaAwj1me3v :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মুফতি তাকি উসমানির বাংলাদেশ সফর স্থগিত আইনশৃঙ্খলা দরকার না হলে আপনারাই রক্ষা করেন’গোপালগঞ্জে পুলিশ প্রধান নিরাপত্তা শঙ্কায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোবিপ্রবির ক্লাস-পরীক্ষা বিদেশি উসকানিতে জীবন ঝুঁকিতে না ফেলার আহ্বান প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বদলগাছীতে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল উনষ্ঠিত মানুষ হত্যা ও আগুন সন্ত্রাসে আমরা নিজেরাই নিজেদের ধ্বংস করছি: রাষ্ট্রপতি নিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেপ্তার হাসিনা পুত্র জয় ও তার বন্ধু আনীর চৌধুরীর কাছে তথ্য পাচারের অভিযোগ ফ্যাসিস্ট হাসিনা ও পলকের কমিশন পার্টনার আইসিটি সচিব মামুনের দিকে চালের সঙ্গে বাড়ল সবজির দাম,স্থির ডিম-মুরগির বাজার লর্ডসে প্রথমবার আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ,প্রতিপক্ষ নেপাল লালমনিরহাট সফর শেষে ঢাকায় ফিরলেন প্রধানমন্ত্রী দুপুরেই উড়িষ্যায় আঘাত হানবে ঘূর্ণিঝড় ‘আকভান’-বাংলাদেশে ঝড়বৃষ্টির সতর্কতা ঠাকুরগাঁওয়ে বিশেষ অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা-কর্মী গ্রেফতার নাশকতা ঠেকাতে জুমার খুতবায় সচেতনতার আহ্বান ধর্মমন্ত্রীর ‘আলোকিত লালমনিরহাট’মডেল সারাদেশে ছড়িয়ে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর পাহাড়,গার্মেন্টস ও গোপালগঞ্জের অস্থিরতার পেছনে একই স্বার্থ: ফুয়াদ বলিউডের গানে সৃজনশীল স্বাধীনতা কমেছে: কুমার শানু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাঁচ দেশের কূটনীতিকের বৈঠক ঠাকুরগাঁওয়ে স্কুলের সামনে পেট্রোল বোমা নিক্ষেপ,ছাত্রলীগকর্মী আটক বাবা হলেন এনদ্রিক,ছেলের নাম রাখলেন কেনদ্রিক ইয়েমেনে আরও ছয় মাস সংঘাতের আশঙ্কা সৌদি আরবের অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে পুলিশের দুই কর্মকর্তা বরখাস্ত সিরাজগঞ্জে সাবেক এমপির বাসভবন ও দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ,শহরে উত্তেজনা। বেলগোরোদে ইউক্রেনের দুই হাজার হামলা,নিহত-১০ সৌরবিদ্যুৎ ব্যবহারে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

ককটেল বিস্ফোরণে রিকশাচালক আহত,রাজধানীতে চার বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫৬ বার পড়া হয়েছে

রাজধানীর পৃথক স্থানে চারটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণে বিল্লাল হোসেন (৩২) নামে এক রিকশাচালক আহত হয়েছেন। শনিবার এসব ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা সোয়া ৭টায় পল্লবী থানাধীন ডেলটা হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন লাগে। সে সময় বাসে থাকা যাত্রীরা দ্রুত নেমে পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা যাওয়ার আগেই বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।

পল্লবী থানার ওসি একেএম আলমগীর জাহান এ বিষয়ে জানান, একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আগুন লাগার কারণ সম্পর্কে জানার চেষ্টা চলছে।

এদিকে সন্ধ্যা সাড়ে ৭টায় দারুস সালাম থানাধীন আনসার ক্যাম্পের সামনে অভিজাত ট্রান্সপোর্ট পরিবহনের একটি বাসে আগুন লাগে। বিষয়টি টের পেয়ে যাত্রীরা দ্রুতই বাস থেকে নেমে পড়েন। স্থানীয়রা পরে নিজের উদ্যোগে আগুন নিভিয়ে ফেলেন। ফায়ার সার্ভিস যাওয়ার আগেই বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।

পরে রাত ৮টায় মধ্য বাড্ডার কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ের সামনে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তখন বাসটি থেকে যাত্রীরা দ্রুত নেমে যান। এ ঘটনায় ওই সড়কে যানজট তৈরি হয়। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ আগুনের বিষয়টি নিশ্চিত করেন।

একই সময় দারুস সালাম এলাকায় বুদ্ধিজীবী কবরস্থানের সামনে কে বা কারা একটি বাসে আগুন দিয়ে পালিয়ে যায়। ফায়ার সার্ভিস যাওয়ার আগেই বাসটি পুরোপুরি পুড়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। তবে কাউকে আটকের খবর পাওয়া যায়নি।

পরে রাত ৮টায় মধ্য বাড্ডার কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ের সামনে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তখন বাসটি থেকে যাত্রীরা দ্রুত নেমে যান। এ ঘটনায় ওই সড়কে যানজট তৈরি হয়। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ আগুনের বিষয়টি নিশ্চিত করেন।

একই সময় দারুস সালাম এলাকায় বুদ্ধিজীবী কবরস্থানের সামনে কে বা কারা একটি বাসে আগুন দিয়ে পালিয়ে যায়। ফায়ার সার্ভিস যাওয়ার আগেই বাসটি পুরোপুরি পুড়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। তবে কাউকে আটকের খবর পাওয়া যায়নি।

এদিকে রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে পরপর পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বিল্লাল (৩২) নামে এক রিকশাচালক আহত হয়েছেন। সন্ধ্যা সাড়ে ৭টায় যাত্রাবাড়ী মোড়ে এ ঘটনা ঘটে। ককটেল বিস্ফোরণে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে যাত্রাবাড়ী থানার ওসি রাজু আহমেদ জানান, কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

গতকাল শুক্রবার ঢাকার চিটাগং রোড ও কাফরুল থানার সামনে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। কে বা কারা আগুন লাগিয়েছে, তা নিশ্চিত করে বলতে পারেনি পুলিশ। শুক্রবারের পর শনিবারও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটল।

শুক্রবার দুপুর থেকে রাত ১১টা পর্যন্ত মালিবাগ, আগারগাঁও, মহাখালী, যাত্রাবাড়ী, বাবুবাজার, বিটিভি ভবনের সামনে ও মগবাজার মোড়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব ঘটনায় নগরীর বিভিন্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। একই সময়ে কাফরুল থানার সামনে একটি বাসে আগুন দেওয়ার ঘটনাও ঘটে। এসব ঘটনায় বিভিন্ন স্থানে মামলা হয়েছে এবং কিছু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট