
আব্দুল হালিম,বিশেষ প্রতিবেদকঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান এঁর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন আজ সকাল ১১ টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন। তিনি হাসপাতালের সার্বিক কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি চিকিৎসা সেবার মানোন্নয়ন রোগীদের সেবার মান বৃদ্ধি প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ এবং হাসপাতালের সাধারণ মানুষের জন্য উন্নত ও সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিত করা সার্বিক ব্যবস্থাপনা বিষয়ে তিনি গুরুত্বারোপ করেন। এ সময় উপস্থিত ছিলেন, রংপুর জেলা বিএনপির আহ্বায়ক ও রংপুর জেলা পরিষদ প্রশাসক মোঃ সাইফুল ইসলাম সহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ। পরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরের শহীদ আবু সাঈদ চত্বরে অবস্থিত শহীদ আবু সাঈদ স্মৃতি স্তম্ভ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি তাঁর বক্তব্যে শহীদ আবু সাঈদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁর আত্মত্যাগ দেশের গণতন্ত্র ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে গুরুত্বপূর্ণ প্রেরণা হিসেবে কাজ করবে বলে উল্লেখ করেন।
রাশেদ খান পীরগন্জ যাওয়ার পথে মিঠাপুকুর ডিগ্রী মহাবিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় মহাবিদ্যালয় সভাপতি ও উপজেলা বিএনপি’র সভাপতি গোলাম রব্বানী উপস্থিত ছিলেন। শেষে শহীদ আবু সাঈদ এর কবর জিয়ারত করেন ও তাঁর বাবা মা ভাইবোনদের সাথে কথা বলেন। তিনি বলেন শহীদ আবু সাঈদের রক্তের সাথে জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমানের বেইমানী করেছেন।