1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের রাজৈর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি এমপি জাহান্দার আলী গোপালগঞ্জে তিন দিন নিখোঁজের পর পাটখেত থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার রংপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু সিংগাইরে দৈনিক আলোকিত নিউজে সংবাদ প্রকাশের পর অনুমোদনহীন কারখানা সিলগালা ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় তিতাস কমিউটারের কাউন্টার ম্যানেজার ও স্টাফকে মারধর করার অভিযোগ সাংবাদিক অপহরণ-মারধরের ঘটনায় আসামিদের গ্রেফতারের দাবিতে কক্সবাজারে মানববন্ধন দক্ষিণ আইচায় পরপর ৪টি ট্রান্সফরমার চুরি গ্রেফতার-১ কাজিপুরে পুলিশের পৃথক অভিযান,গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার-৩ ইউক্রেনে রুশ ড্রোন হামলা: অল্পের জন্য বাঁচলেন বরিস জনসন ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’ সখীপুরে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড গোপালগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা চীন থেকে ৩৫০ কিমি গতির বুলেট ট্রেন আনার আলোচনা চলছে: বিমানমন্ত্রী গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বিধি বহির্ভূত ও অবৈধভাবে নিয়োগ প্রাপ্ত মাদ্রাসা ইনডেকক্সধারী প্রধান শিক্ষকের এমপিও বাতিল ও আইনি ব্যবস্থা গ্রহণে মাউশি মহাপরিচালক বরাবর অভিযোগ মহামান্য রাষ্ট্রপতির সাথে ৬৪টি জেলা পরিষদের প্রশাসকদের আলোচনা সভা পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি, সভাপতি রাসেদুজ্জামান রাসেদ,সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা খরচ কম,ফলন বেশি যমুনার ঢেউয়ে দুলছে কাজিপুরের গ্রামীণ অর্থনীতি। সেঞ্চুরি ছাড়াই ইংল্যান্ড-পাকিস্তান সিরিজে বিশ্বরেকর্ড শিবচরে পাচ্চর ইউনিয়নের আঃ খালেক বেপারী আগেভাগেই কোমড় বেঁধে নির্বাচনের মাঠে

কাজিপুরে পুলিশের পৃথক অভিযান,গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার-৩

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

আব্দুর রব মনসুর,স্টাফ রিপোর্টারঃ

সিরাজগঞ্জের কাজিপুরে থানা পুলিশের পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ২ কেজি ৭৫ গ্রাম গাঁজা ও ২১ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) উপজেলার সোনামুখী ও পাঁচগাছি চরপাড়া এলাকায় এই অভিযানগুলো চালানো হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন সোনামুখী এলাকার মো. আব্দুর রাজ্জাক এবং পাঁচগাছি চরপাড়া এলাকার মো. শাফিউল ইসলাম ও তার মা মোছা. কল্পনা খাতুন।

পুলিশ সূত্রে জানা গেছে, কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে রোববার দুপুর ১টা ৫০ মিনিটে প্রথম অভিযানটি চালানো হয় সোনামুখী এলাকায়। এ সময় গ্রেফতার মো. আব্দুর রাজ্জাকের বসতবাড়ির শয়নকক্ষ তল্লাশি করে ২১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরবর্তীতে একই দিন রাত ৯টা ১০ মিনিটে উপজেলার পাঁচগাছি চরপাড়া এলাকায় দ্বিতীয় অভিযানটি পরিচালনা করে পুলিশ। সেখানে মো. শাফিউল ইসলাম ও তার মা মোছা. কল্পনা খাতুনের বসতবাড়ির শয়নকক্ষ থেকে ২ কেজি ৭৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মা ও ছেলেকে গ্রেফতার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

কাজিপুর থানা পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত মাদকদ্রব্যের ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট