
ষ্টাফ রিপোর্টারঃ
দেশে স্থানীয় সরকার নির্বাচনের যখন সাজ-সাজ রব,তখন মাদারীপুরের শিবচর উপজেলার পাচ্চর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও বিএনপি নেতা হাজী আঃ খালেক বেপারী (৪৮) আগেভাগেই কোমড় বেঁধে নির্বাচনের মাঠে নেমে পড়েছেন। দিনের বেলা থেকে শুরু করে রাতের বেলায়ও গণসংযোগে নির্বাচনের মাঠ চষে বেড়াচ্ছেন ৫৮ বছর উর্ধ্বো আঃ খালেক বেপারী- যা’ইতোমধ্যে পাচ্চর ইউনিয়ন সহ আশেপাশের মানুষ ও শিবচরের সর্বত্রই আলোড়ন সৃষ্টি করেছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতা-কর্মী,সুশীল সমাজ,গণমাধ্যম কর্মী থেকে শুরু করে সবার নজর কাড়তে তিনি সক্ষম হয়েছেন। গেলো জাতীয় নির্বাচনে দেশে সুষ্ঠ-নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হওয়ায় তার মধ্যে আশার সঞ্চার হয়েছে যে, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনেও এবার তেমনই শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে-সেই আশাবাদ থেকেই তিনি সিদ্ধান্ত নিয়েছেন ঢাকা- ভাঙ্গা এক্সপ্রেসওয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট পাচ্চর ইউনিয়ন থেকে চেয়ারম্যান প্রার্থী হিসাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
সরেজমিনে তার নির্বাচনী এলকায় ঘুরে ও খোঁজ-খবর নিয়ে দেখা গেছে রাতের বেলাতেও তিনি সেখানকার ভোটার সহ সর্বস্তরের মানুষের সাথে দেখাশুনা,আলাপ-আলোচনা, উঠান বৈঠক করছেন এবং তাতে গণ্যমান্যরা সহ অনেক লোকসমাগমও হচ্ছে। স্থানীয়রা বলছেন,এমনিতেও তিনি একজন সৎ,নিষ্ঠাবান,সদালাপি,নীতি-নৈতিকায় সচেতন, পরোপকারী জনপ্রিয় একজন মানুষ। তার উঠান বৈঠকগুলো বেশ জমজমাট ও লোকে লোকারণ্য হয়ে যাচ্ছে। এজন্য তিনি আরও উজ্জীবিত হয়ে ভোটের মাঠ আগেভাগেই চষে বেড়িয়ে গণসংযোগ করছেন প্রতিদিন। তার বিশ্বাস আসন্ন নির্বাচন সম্পূর্ণ অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ হবে এবং সরকারের তরফ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হবে এবং তিনি পাচ্চর থেকে চেয়ারম্যান নির্বাচিত হয়ে জনগণের ভোটের প্রতিদান হিসাবে পাচ্চর ইউনিয়ন থেকে মাদক,বাল্যবিবাহ,ইভটিজিং,সন্ত্রাস,চাঁদাবাজি,অশ্লীলতা সহ সকল ধরণের বেআইনি কাজ প্রতিরোধে অগ্রণী ভূমিকা রাখতে সক্ষম হবেন। দিনে ও রাতের তার বেশ কয়েকটি উঠান বৈঠক জনসমাবেশে পরিণত হতে দেখা যায়। এছাড়াও, সকাল-দুপুর বিকেল, ও রাতের তার আরও দু-একটি উঠান বৈঠকের প্রোগ্রামেও একই চিত্র দেখা যায়। যেখানেই তিনি প্রোগ্রাম দেন সেখানেই পাচ্চর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে উঠান বৈঠকগুলো পূর্ণ হয়ে একপর্যায়ে তা’জনসভায় রূপ নেয়। এছাড়াও তিনি রাজনৈতিকভাবে বিএনপি ঘরণার একজন জনপ্রিয় নেতা। রাজনৈতিক অঙ্গণেও তার রয়েছে ক্লীন ইমেজ ও সুখ্যাতি। সরাসরি সাক্ষাতকারে আঃ খালেক বেপারী জানান, বর্তমান সরকারের বিভিন্ন জনবান্ধব কর্মসূচী যেমন- ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড খাল-নদী খনন,বন্ধ হয়ে যাওয়া মিল-কলকারখানা চালু, স্বাস্থ্য খাতের উন্নয়ন,দুর্ণীতি বন্ধ করা, সংস্কার,মাদক-বাল্যবিবাহ নিয়ন্ত্রণ, বৃক্ষরোপণ সহ ইত্যাদি জনবান্ধব কর্মসূচী মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং একটি আধুনিক,দারিদ্র ও ক্ষুধামুক্ত, দুর্ণীতিমুক্ত ডিজিটাল পাচ্চর ইউনিয়ন গড়াই তার মূল লক্ষ্য-যেখানে মানুষ নিরাপদ ও সুখে-শান্তিতে বসবাস করবে এবং সেজন্য জনপ্রতিনিধি হবার কোনো বিকল্প নেই বলে তিনি মনে করেন। এদিকে শিবচর উপজেলা ও পাচ্চর ইউনিয়নের বিএনপি’র নেতৃবন্দরা তার গণসংযোগ ও উঠান বৈঠকগুলোতে যোগ দিয়ে তাকে অকুন্ঠ সমর্থন জানাচ্ছেন। তিনি মনে করেন ভোট পাওয়া অত সহজ ব্যাপার নয়, নির্বাচনের সিডিউল ঘোষণার পরেই শুধু নির্বাচন করে জয়লাভ করা যায় না- সেজন্য আগেভাগেই জনগনের দ্বারে-দ্বারে ও ব্যক্তি- টু-ব্যক্তি যোগাযোগ স্থাপন করতে হয়।