1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস সৌদি আরবে হুতির হামলা,মসজিদসহ একাধিক ভবন ক্ষতিগ্রস্ত মুকসুদপুরে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল গোলশূন্য,পুনরায় হবে ম্যাচ ডিমলায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন অভিযান সমাজ থেকে সব অপরাধ নির্মূল করবে বিএনপি: রিজভী হানিয়া আমিরকে ঘিরে নতুন চমক টুঙ্গিপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মাদারীপুরে তিন মাসব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচীর উদ্বোধন সিরাজগঞ্জের চরাঞ্চলে মরিচ চাষে কৃষকের মুখে হাসি,বাম্পার ফলনে লাভের আশা মালয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপের পথে বাংলাদেশি নারী হকি দল ভারতে আজ শুরু ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন ছাত্রশক্তির প্রথম কাউন্সিল আজ,গোপন ভোটে নির্বাচিত হবে নতুন নেতৃত্ব গ্যাস সংকট ধীরে ধীরে কাটছে,৫-৭ দিনের মধ্যে স্বাভাবিকের আশা প্রধানমন্ত্রীর পুরুষ সদস্যরা বাড়ির বাইরে,রাতে ঘরে ঢুকে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষন হাসপাতালের অনিয়মে কঠোর স্বাস্থ্যমন্ত্রী,দিলেন কড়া হুঁশিয়ারি ৫ মাসের অন্তঃসত্ত্বা নারীকে পার্শবিক নির্যাতন পরিবারের উপর হামলা আহত-৩ ডিমলায় তিনদিন পর নিখোঁজ যুবকের লাশ ভেসে উঠলো নদীতে কঙ্গোতে স্কুলে আগুন,হুড়োহুড়িতে নিহত-২৪,শিশু শিক্ষার্থী ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না তারেক রহমান,ভারতে পুতিন

মাদারীপুরে তিন মাসব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচীর উদ্বোধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

শরীফ ফায়েজুল কবীর,ষ্টাফ রিপোর্টারঃ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকায় শনিবার (১২ ই সেপ্টেম্বর) তিনমাস ব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচীর উদ্বোধন করেছেন। সেই প্রেক্ষিতে মাদারীপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মিজ্ মর্জিনা আক্তারের সভাপতিত্বে একই সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উক্ত কর্মসচীর উদ্বোধন করা হয়। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাদারীপুর সদর-২ আসনের সংসদ সদস্য ও শিক্ষা মন্ত্রনালয়ের সংসদীয় কমিটির সদস্য জাহানদার আলী মিয়া (এমপি), মাদারীপুর পৌরসভার প্রশাসক (উপ-সচিব) মোছাঃ জেসমিন আক্তার বানু, জেলা পুলিশ সুপার মোঃ ফজলে এলাহী, সিভিল সার্জন সহ সরকারী দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামাজিক সংগঠনের প্রতিনিধি, গণমাধ্যম কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা। ডেঙ্গু প্রতিরোধ ও পরিস্কার-পরিচ্ছন্নতার উক্ত কর্মসূচীর উদ্বোধনে মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষের ডিজিটাল পর্দায় প্রধানমন্ত্রীর উক্ত অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়। অনুষ্ঠানের প্রথমেই জাতীয় সঙ্গীত প্রচারিত হলে সেখানে উপস্থিত অতিথিবৃন্দসহ সবাই এসময় দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত শ্রবণ ও পরিবেশন করেন। ডেঙ্গুর প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে সর্বস্তরের মানুষের সচেতনা বৃদ্ধি এবং এর প্রতিরোধে যা’র- যা’র অবস্থান থেকে বাড়ীর আঙ্গিণা পরিস্কার রাখা, পানি জমে থাকে এমন সব পাত্র,ডাবের খোসা,ফুলের টব,টায়ার, নর্দমা পরিস্কার করা সহ মশার বংশ বিস্তার করতে পারে-এমন সকল জায়গায় মশক নিধন প্রক্রিয়া জোরদারের উপর দেশের প্রধানমন্ত্রীর কনফারেন্সকে অধিক গুরুত্ন দিয়ে মাদারীপরের স্বাস্থ্যবিভাগ,জেলা-উপজেলা প্রশাসন,পৌরসভা ও ইউনিয়ন পরিষদ,সচেতন নাগরিক,সুশীল সমাজের প্রতিনিধিসহ সর্বস্তরের মানুষদের সচেতন হবার পাশাপাশি ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়েছেন মাদারীপুর সদর-২ আসনের এমপি জাহান্দার আলী মিয়া।

এক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত কোন সরকারী বা স্বায়ত্তশাসিত কোনো প্রতিষ্ঠানের যেনো গাফিলতি না হয়- সেজন্য সজাগ থাকার কথাও তিনিও উল্লেখ করেন। পরে সবার অংশগ্রহণে এতদসংক্রান্ত একটি রেলী শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট