1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
কঙ্গোতে স্কুলে আগুন,হুড়োহুড়িতে নিহত-২৪,শিশু শিক্ষার্থী ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না তারেক রহমান,ভারতে পুতিন মহামান্য রাষ্ট্রপতির সাথে দিনাজপুর-১ আসনের এমপি’র সাক্ষাৎ,ফলপ্রসূ আলোচনা সখীপুরে জমকালো আয়োজনে জে কে রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারের উদ্বোধন গাজীপুরে সাংবাদিকদের সঙ্গে নবনিযুক্ত পুলিশ সুপারের মতবিনিময় সভা কাজিপুরে উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত মুকসুদপুরে মিনিবাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত-১,আহত-১ মাদারীপুরে বাল্যবিবাহ,ইভটিজিং ও মাদক প্রতিরোধে শিবচরের ওসি’র সচেতনতামূলক মতবিনময় সভা ট্যাংক দুর্ঘটনায় নিহত সেনাসদস্য রিফায়াতের বাড়িতে শোকের মাতম,চলছে দাফনের প্রস্তুতি বিশ্বের সবচেয়ে ভয়াবহ হামের প্রাদুর্ভাবে বিপর্যস্ত বাংলাদেশ জনতার হাতে মাদক আটক,একই পরিবারের তিন জন মাদক ব্যবসায়ী গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা,হেলপার নিহত সেপ্টেম্বরের শেষ ও অক্টোবরে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা কাজিপুরে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ: প্রতিরোধে উপজেলা প্রশাসনের জরুরি সভা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান,আয়োজক গ্রেফতার উলিপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বগুড়ায় কিশোরী ধর্ষণ মামলার পলাতক আসামি ঢাকায় গ্রেপ্তার তাইজ থেকে মোখার দিকে হুতিদের অগ্রযাত্রা,ঠেকাতে সৌদির বিমান হামলা বাসাইলে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক মিঠাপুকুরে বর্ণাঢ্য বর্ণমালা র‍্যালি ও আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না তারেক রহমান,ভারতে পুতিন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন। এতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নিচ্ছেন না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তবে সম্মেলনে যোগ দিতে ইতোমধ্যে ভারতে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বৃহস্পতিবার ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তারেক রহমানের ব্রিকস সম্মেলনে অংশ না নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিকস সম্মেলনে যোগ দিতে তিন দিনের সফরে ভারতে গেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে দিল্লির পালাম বিমানঘাঁটিতে অবতরণ করে পুতিনকে বহনকারী বিমান।

পুতিন ছাড়াও সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ বেশ কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধানের।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নেবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংসহ আমন্ত্রিত অধিকাংশ রাষ্ট্রপ্রধান শনিবার (১২ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে পৌঁছাবেন বলে জানা গেছে। তবে পুতিন এক দিন আগেই ভারতে গেছেন। শুক্রবার দুপুর সাড়ে ৩টার দিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে ভারত ও রাশিয়ার মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হতে পারে।

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে কেন ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়নি, এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, আমাদের প্রধানমন্ত্রী কীভাবে যাবেন? বাংলাদেশ সরকারের কাউকে কি আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে? প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে ব্রিকসে আমন্ত্রণ জানানো হয়েছে। তাকে প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানানো হয়নি।

উল্লেখ্য, ব্রিকস একটি আন্তঃসরকারি সহযোগিতা জোট, যার মূল লক্ষ্য সদস্য ও অংশীদার দেশগুলোর মধ্যে অর্থনৈতিক, রাজনৈতিক ও কূটনৈতিক সহযোগিতা বাড়ানো। বহুমুখী বিশ্বব্যবস্থা প্রতিষ্ঠার ক্ষেত্রেও জোটটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার লক্ষ্য নিয়ে কাজ করছে। অর্থনৈতিকভাবে সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো এবং পারস্পরিক সহযোগিতা জোরদার করাও ব্রিকসের অন্যতম উদ্দেশ্য।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট