1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
কঙ্গোতে স্কুলে আগুন,হুড়োহুড়িতে নিহত-২৪,শিশু শিক্ষার্থী ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না তারেক রহমান,ভারতে পুতিন মহামান্য রাষ্ট্রপতির সাথে দিনাজপুর-১ আসনের এমপি’র সাক্ষাৎ,ফলপ্রসূ আলোচনা সখীপুরে জমকালো আয়োজনে জে কে রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারের উদ্বোধন গাজীপুরে সাংবাদিকদের সঙ্গে নবনিযুক্ত পুলিশ সুপারের মতবিনিময় সভা কাজিপুরে উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত মুকসুদপুরে মিনিবাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত-১,আহত-১ মাদারীপুরে বাল্যবিবাহ,ইভটিজিং ও মাদক প্রতিরোধে শিবচরের ওসি’র সচেতনতামূলক মতবিনময় সভা ট্যাংক দুর্ঘটনায় নিহত সেনাসদস্য রিফায়াতের বাড়িতে শোকের মাতম,চলছে দাফনের প্রস্তুতি বিশ্বের সবচেয়ে ভয়াবহ হামের প্রাদুর্ভাবে বিপর্যস্ত বাংলাদেশ জনতার হাতে মাদক আটক,একই পরিবারের তিন জন মাদক ব্যবসায়ী গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা,হেলপার নিহত সেপ্টেম্বরের শেষ ও অক্টোবরে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা কাজিপুরে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ: প্রতিরোধে উপজেলা প্রশাসনের জরুরি সভা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান,আয়োজক গ্রেফতার উলিপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বগুড়ায় কিশোরী ধর্ষণ মামলার পলাতক আসামি ঢাকায় গ্রেপ্তার তাইজ থেকে মোখার দিকে হুতিদের অগ্রযাত্রা,ঠেকাতে সৌদির বিমান হামলা বাসাইলে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক মিঠাপুকুরে বর্ণাঢ্য বর্ণমালা র‍্যালি ও আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

গাজীপুরে সাংবাদিকদের সঙ্গে নবনিযুক্ত পুলিশ সুপারের মতবিনিময় সভা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

রোকসানা কাজল,স্টাফ রিপোর্টারঃ

শিল্পনগরী গাজীপুরের নবনিযুক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন পিপিএম (বার) দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো জেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় গাজীপুর পুলিশ সুপারের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলার বিভিন্ন উপজেলা ও থানা পর্যায়ের প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক, স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা অংশ নেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব গাজীপুর মহানগর শাখার সভাপতি ইয়াসিন গাজী ও সাধারণ সম্পাদক মো. আব্দুল বারী।

সভায় স্বাগত বক্তব্যে পুলিশ সুপার জসিম উদ্দিন গাজীপুরের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন। শিল্পাঞ্চল অধ্যুষিত এ জেলায় দায়িত্ব পালনের বিভিন্ন চ্যালেঞ্জ ও অগ্রাধিকার নিয়েও কথা বলেন তিনি। মাদক নিয়ন্ত্রণ ও অপরাধ দমনকে নিজের প্রশাসনের অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে উল্লেখ করেন পুলিশ সুপার।

তিনি বলেন, “গণমাধ্যম সমাজের দর্পণ। সাংবাদিকদের সহযোগিতা ছাড়া কোনো আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষে একা সফলতা অর্জন সম্ভব নয়। আমি চাই, আপনাদের মাধ্যমে সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছাক এবং জনগণের সমস্যাগুলোও আমাদের কাছে পৌঁছাক।”

এ সময় পুলিশ সুপার সাংবাদিকদের কাছ থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ ও জনদুর্ভোগসংক্রান্ত তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।

মতবিনিময় সভায় বিভিন্ন এলাকার সাংবাদিক নেতারা নিজ নিজ কর্মএলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এর মধ্যে মাদক কারবার, কিশোর গ্যাংয়ের তৎপরতা, অপরাধ প্রবণতা ও সড়ক নিরাপত্তার বিষয়গুলো বিশেষভাবে উঠে আসে। এসব সমস্যা সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেন তারা।

সাংবাদিক নেতারা পুলিশ প্রশাসনের কাছ থেকে সময়োপযোগী ও সঠিক তথ্য পাওয়ার ওপরও গুরুত্বারোপ করেন। তারা বলেন, কোনো ঘটনা বা দুর্ঘটনার বিষয়ে দ্রুত ও নির্ভুল তথ্য পাওয়া গেলে গণমাধ্যম আরও দায়িত্বশীলভাবে সংবাদ পরিবেশন করতে পারে। এতে জনস্বার্থ রক্ষা ও গুজব প্রতিরোধেও ভূমিকা রাখা সম্ভব হবে।

এ সময় পুলিশ প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে নিয়মিত তথ্য বিনিময়ের একটি কার্যকর ব্যবস্থা গড়ে তোলার প্রস্তাব দেন সাংবাদিক নেতারা।

সাংবাদিকদের বক্তব্য ও বিভিন্ন সমস্যা মনোযোগ দিয়ে শোনেন পুলিশ সুপার জসিম উদ্দিন। তিনি উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

পুলিশ সুপার বলেন, “আপনাদের মাধ্যমে যে তথ্য ও অভিযোগ পাচ্ছি, তা আমাদের কার্যক্রম পরিকল্পনায় গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। সঠিক সময়ে তথ্য সরবরাহের ক্ষেত্রে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, গাজীপুরের শান্তিশৃঙ্খলা বজায় রাখা ও অপরাধ প্রবণতা কমাতে সাংবাদিক সমাজকে সঙ্গে নিয়ে কাজ করতে চান তিনি। ভবিষ্যতেও সাংবাদিকদের সঙ্গে নিয়মিত মতবিনিময় সভা আয়োজনের আশ্বাস দেন নবনিযুক্ত পুলিশ সুপার।

প্রায় দুই ঘণ্টাব্যাপী এ মতবিনিময় সভা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শেষ হয়। সভায় উপস্থিত সাংবাদিক নেতারা নবনিযুক্ত পুলিশ সুপারের উদ্যোগকে স্বাগত জানান। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের মতবিনিময়ের মাধ্যমে পুলিশ ও গণমাধ্যমকর্মীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক আরও জোরদার হবে এবং সম্মিলিত প্রচেষ্টায় গাজীপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে।

সভা শেষে পুলিশ সুপার উপস্থিত সাংবাদিকদের সঙ্গে পরিচিত হন এবং ভবিষ্যতে যেকোনো প্রয়োজনে সরাসরি যোগাযোগ ও সহযোগিতার আশ্বাস দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট