1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
সেপ্টেম্বরের শেষ ও অক্টোবরে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা কাজিপুরে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ: প্রতিরোধে উপজেলা প্রশাসনের জরুরি সভা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান,আয়োজক গ্রেফতার উলিপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বগুড়ায় কিশোরী ধর্ষণ মামলার পলাতক আসামি ঢাকায় গ্রেপ্তার তাইজ থেকে মোখার দিকে হুতিদের অগ্রযাত্রা,ঠেকাতে সৌদির বিমান হামলা বাসাইলে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক মিঠাপুকুরে বর্ণাঢ্য বর্ণমালা র‍্যালি ও আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত আবহাওয়াবিদদের নিরলস সেবায় সুরক্ষিত উপকূল ও সমৃদ্ধ দেশ গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ জন গ্রেপ্তার-৬ মাস কারাদণ্ড সখীপুরে ভাড়া বাসার ওয়াশরুমে নববধূর রহস্যজনক মৃত্যু বগুড়ায় চানাচুর কারখানায় মোবাইল কোর্ট,৩ লাখ টাকা জরিমানা। সখীপুরে ৫৩তম গ্রীষ্মকালীন সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত ক্ষুধার্ত হয়ে গেল শিশু রোকেয়া কাল রাষ্ট্রপতির হাত ধরে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু মাদারীপুরের রাজৈরে আলোচিত ইসলামীক বক্তার বাড়ীতে ঢুকে প্রাইভেটকারে আগুন দিলো দুর্বৃত্তরা,এলাকায় আতঙ্ক অবৈধ পথে ইতালিযাত্রা ঠেকাতে সচেতনতামূলক কর্মশালা হবে,মীর শাহে আলম বগুড়ায় তন্ময় ফুড প্রোডাক্টসে ভোক্তা অধিকারের অভিযান,৫০ হাজার টাকা জরিমানা। সখীপুর বাজার বণিক বহুমুখী সমবায় সমিতি লিঃ নির্বাচন সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করলেন সিংগাইর এর নব যোগদানকৃত এসিল্যান্ড

সেপ্টেম্বরের শেষ ও অক্টোবরে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত জানিয়েছেন, দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। চলতি সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে অক্টোবরের শুরুর দিকে ডেঙ্গুর প্রকোপ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আঁচল ফাউন্ডেশন ও হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট সেন্টার আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

ডা. এম এ মুহিত বলেন, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় তিন মাসব্যাপী জনসচেতনতামূলক অভিযান শুরু করবে সরকার। এ কার্যক্রমে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর পাশাপাশি সাধারণ মানুষকেও সম্পৃক্ত করা হবে।

ঘরবাড়ি ও কর্মস্থল পরিষ্কার রাখার পাশাপাশি এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি করপোরেশন, স্থানীয় সরকার এবং স্বাস্থ্য মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করবে।

এর আওতায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম, জনসচেতনতা বৃদ্ধি এবং মশার লার্ভা ধ্বংসের উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, ডেঙ্গু মোকাবিলায় সরকারের প্রধান দুটি লক্ষ্য হলো আক্রান্তের সংখ্যা কমানো এবং মৃত্যুহার নিয়ন্ত্রণে রাখা।

এ লক্ষ্যে ইতোমধ্যে প্রায় তিন হাজার চিকিৎসককে ডেঙ্গু ব্যবস্থাপনা বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। জেলা ও উপজেলা পর্যায়েও এ প্রশিক্ষণ কার্যক্রম চলমান থাকবে।

ডেঙ্গুর প্রকোপ বাড়ার সময় হাসপাতালগুলোতে শয্যা, স্যালাইন ও পরীক্ষার কিটের সংকট যাতে না হয়, সে জন্য আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, বর্তমান রোগীর সংখ্যা বিবেচনায় পর্যাপ্ত ডেঙ্গু পরীক্ষার কিট ও স্যালাইন মজুত রয়েছে।

সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীদের জন্য নির্ধারিত শয্যাও চালু করা হয়েছে। রোগীর সংখ্যা আরও বেড়ে গেলে প্রয়োজন অনুযায়ী অন্যান্য শয্যা পুনর্বিন্যাস করে ডেঙ্গু রোগীদের চিকিৎসায় ব্যবহার করা হবে। ডেঙ্গুর প্রকোপ বাড়ার সম্ভাব্য সময়ে বেসরকারি হাসপাতালগুলোকেও প্রস্তুত থাকার আহ্বান জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী। তিনি বলেন, প্রয়োজন হলে বেসরকারি হাসপাতালগুলোকে ডেঙ্গু রোগীদের চিকিৎসায় এগিয়ে আসতে হবে।

একই সঙ্গে এ সময়ে অযৌক্তিকভাবে চিকিৎসা ব্যয় বাড়ানো যাবে না। হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীদের জন্য নির্ধারিত শয্যার ব্যবস্থাও রাখতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট