1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
সেপ্টেম্বরের শেষ ও অক্টোবরে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা কাজিপুরে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ: প্রতিরোধে উপজেলা প্রশাসনের জরুরি সভা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান,আয়োজক গ্রেফতার উলিপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বগুড়ায় কিশোরী ধর্ষণ মামলার পলাতক আসামি ঢাকায় গ্রেপ্তার তাইজ থেকে মোখার দিকে হুতিদের অগ্রযাত্রা,ঠেকাতে সৌদির বিমান হামলা বাসাইলে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক মিঠাপুকুরে বর্ণাঢ্য বর্ণমালা র‍্যালি ও আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত আবহাওয়াবিদদের নিরলস সেবায় সুরক্ষিত উপকূল ও সমৃদ্ধ দেশ গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ জন গ্রেপ্তার-৬ মাস কারাদণ্ড সখীপুরে ভাড়া বাসার ওয়াশরুমে নববধূর রহস্যজনক মৃত্যু বগুড়ায় চানাচুর কারখানায় মোবাইল কোর্ট,৩ লাখ টাকা জরিমানা। সখীপুরে ৫৩তম গ্রীষ্মকালীন সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত ক্ষুধার্ত হয়ে গেল শিশু রোকেয়া কাল রাষ্ট্রপতির হাত ধরে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু মাদারীপুরের রাজৈরে আলোচিত ইসলামীক বক্তার বাড়ীতে ঢুকে প্রাইভেটকারে আগুন দিলো দুর্বৃত্তরা,এলাকায় আতঙ্ক অবৈধ পথে ইতালিযাত্রা ঠেকাতে সচেতনতামূলক কর্মশালা হবে,মীর শাহে আলম বগুড়ায় তন্ময় ফুড প্রোডাক্টসে ভোক্তা অধিকারের অভিযান,৫০ হাজার টাকা জরিমানা। সখীপুর বাজার বণিক বহুমুখী সমবায় সমিতি লিঃ নির্বাচন সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করলেন সিংগাইর এর নব যোগদানকৃত এসিল্যান্ড

মিঠাপুকুরে বর্ণাঢ্য বর্ণমালা র‍্যালি ও আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

আব্দুল হালিম,বিশেষ প্রতিবেদকঃ
“মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা” প্রতিপাদ্য সামনে রেখে রংপুরের মিঠাপুকুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত হয়েছে। ৮ সেপ্টেম্বর সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যৌথ আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
​দিনটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
​উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিখিল চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ পারভেজ।
​আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন: ​ বিএনপি মিঠাপুকুর উপজেলা শাখার সভাপতি সহকারী অধ্যাপক গোলাম রব্বানী, বাংলাদেশ জামায়াতে ইসলামী, মিঠাপুকুর উপজেলা শাখার আমীর আসাদুজ্জামান শিমুল,উপজেলা শিক্ষা অফিসার নিখিল চন্দ্র ও প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ​শহিদুল ইসলাম স্বাধীন প্রমুখ।
​সভায় বক্তারা বলেন, একটি সুশিক্ষিত ও আত্মনির্ভরশীল সমাজ গঠনে শতভাগ সাক্ষরতা অর্জনের কোনো বিকল্প নেই। উপানুষ্ঠানিক ও প্রাতিষ্ঠানিক শিক্ষার সমন্বয়ে সমাজের সর্বস্তরের মানুষকে সাক্ষরতার আওতায় আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
​অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট