1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম :
সেপ্টেম্বরের শেষ ও অক্টোবরে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা কাজিপুরে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ: প্রতিরোধে উপজেলা প্রশাসনের জরুরি সভা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান,আয়োজক গ্রেফতার উলিপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বগুড়ায় কিশোরী ধর্ষণ মামলার পলাতক আসামি ঢাকায় গ্রেপ্তার তাইজ থেকে মোখার দিকে হুতিদের অগ্রযাত্রা,ঠেকাতে সৌদির বিমান হামলা বাসাইলে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক মিঠাপুকুরে বর্ণাঢ্য বর্ণমালা র‍্যালি ও আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত আবহাওয়াবিদদের নিরলস সেবায় সুরক্ষিত উপকূল ও সমৃদ্ধ দেশ গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ জন গ্রেপ্তার-৬ মাস কারাদণ্ড সখীপুরে ভাড়া বাসার ওয়াশরুমে নববধূর রহস্যজনক মৃত্যু বগুড়ায় চানাচুর কারখানায় মোবাইল কোর্ট,৩ লাখ টাকা জরিমানা। সখীপুরে ৫৩তম গ্রীষ্মকালীন সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত ক্ষুধার্ত হয়ে গেল শিশু রোকেয়া কাল রাষ্ট্রপতির হাত ধরে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু মাদারীপুরের রাজৈরে আলোচিত ইসলামীক বক্তার বাড়ীতে ঢুকে প্রাইভেটকারে আগুন দিলো দুর্বৃত্তরা,এলাকায় আতঙ্ক অবৈধ পথে ইতালিযাত্রা ঠেকাতে সচেতনতামূলক কর্মশালা হবে,মীর শাহে আলম বগুড়ায় তন্ময় ফুড প্রোডাক্টসে ভোক্তা অধিকারের অভিযান,৫০ হাজার টাকা জরিমানা। সখীপুর বাজার বণিক বহুমুখী সমবায় সমিতি লিঃ নির্বাচন সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করলেন সিংগাইর এর নব যোগদানকৃত এসিল্যান্ড

গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ জন গ্রেপ্তার-৬ মাস কারাদণ্ড

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জে সদর উপজেলার নামিদামী স্বনামধন্য সাভানা পার্ক এলাকায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সেবনের অভিযোগে চারজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও মোট ১০ হাজার ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন।

গতকাল রবিবার (৭ সেপ্টেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, গোপালগঞ্জের একটি বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করেন। এ সময় তাদের কাছ থেকে মোট ১৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটকরা হলেন- মাদারীপুরের রাজৈর উপজেলার হরিদাসদি এলাকার সুমী আক্তার (৩০), একই উপজেলার তাতীকান্দী এলাকার সাগর জমাদার (২৮), গোপালগঞ্জ সদর উপজেলার কাজির বাজার এলাকার পাখি (২৪) এবং সাতপাড় দক্ষিণপাড়া এলাকার রিমি বালা (২০)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে উপ-পরিদর্শক মোহাম্মদ তাজ উদ্দিন পৃথক প্রসিকিউশন দাখিল করেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এ. কে. এম. ফয়জুল বারী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।

গোপালগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট