1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
অবৈধ পথে ইতালিযাত্রা ঠেকাতে সচেতনতামূলক কর্মশালা হবে,মীর শাহে আলম বগুড়ায় তন্ময় ফুড প্রোডাক্টসে ভোক্তা অধিকারের অভিযান,৫০ হাজার টাকা জরিমানা। সখীপুর বাজার বণিক বহুমুখী সমবায় সমিতি লিঃ নির্বাচন সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করলেন সিংগাইর এর নব যোগদানকৃত এসিল্যান্ড নলছিটিতে ৫৩ তম বাংলাদেশ জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধনী অনুষ্ঠান পীরগঞ্জের মহাসড়কের ধারে অজ্ঞাত ব্যাক্তির ‘লাশ’ উদ্ধার,পরিচয় শনাক্তের পর সেই আব্দুর রহমানের দাফন আজ সন্ধ্যায় মিঠাপুকুরে সম্পন্ন মিশরের টিভি উপস্থাপিকাসহ ১২ জনের মৃত্যুদণ্ড আজ ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি,জোরদার করা হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা মুকসুদপুরে টুঙ্গিপাড়া এক্সপ্রেস উল্টে নিহত-৪,আহত-২৫ শরীয়তপুরে রান্নাঘরে মজুত ছিল ককটেল, বিস্ফোরণে আহত গৃহবধূ বীরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা ও দেয়া মাহফিল। বদলে গেছে যমুনার চর,আধুনিক প্রযুক্তিতে ফসলের বাম্পার ফলন। উলিপুরে সাংবাদিকদের সঙ্গে এমপি সালেহীর মতবিনিময় কালিহাতীতে কেন্দ্রীয় জামে মসজিদের পুননির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ভুয়া “মেজর” ও “এসপি”র ভয়ংকর ফাঁদ! সেনা সদস্যের ৩ লাখ টাকা ও চাকরি খেয়ে জাহাঙ্গীর গেটে ধরা সখীপুরে জাপানি স্টুডেন্ট ও জব ভিসা নিয়ে বিশেষ ফ্রি সেমিনার ভারতের কেরালায়,সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৮ ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীর জ্বালানির বিকল্প উৎসে গুরুত্ব দিচ্ছে সরকার : শামা ওবায়েদ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় সংবাদ প্রকাশের পর খাদ্য বিভাগের দুই কর্মকর্তার স্ট্যান্ড রিলিজ বহেড়াতৈল ইউনিয়নে বাবুল শিকদারের বিশাল মতবিনিময় সভা

সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করলেন সিংগাইর এর নব যোগদানকৃত এসিল্যান্ড

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:

মানিকগঞ্জের সিংগাইর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমীন কবির।

রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভায় সহকারী কমিশনার (ভূমি) ভূমি সংক্রান্ত সেবাকে আরও সহজ ও স্বচ্ছ করার পরিকল্পনা তুলে ধরে বলেন, “ভূমি অফিসের প্রতিটি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা ও গঠনমূলক পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

এছাড়া বেদখল হওয়া খাল ও খাস জমি উদ্ধার, অবৈধ ইটভাটা উচ্ছেদ ও কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটা বন্ধে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন- সিংগাইর উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক দৈনিক কালের কণ্ঠের মোবারক হোসেন, সদস্য সচিব আজকের পত্রিকার সুজন মোল্লা, বাংলা টিভির রেজাউল করিম, রাজধানী টিভির আবুল কালাম আজাদ বিপ্লব, শীর্ষ নিউজের জসিম উদ্দিন সরকার, আলোকিত বাংলাদেশের মাহমুদুল হাসান, দৈনিক জাতীয় খবরের ইমরান হোসেন ও আনন্দ টিভির মোশারফ হোসেন মোল্লা প্রমুখ দৈনিক আলোকিত নিউজ এর সানাউল্লাহ সাকিব।

তারা ভূমি অফিসের অনিয়ম-দুর্নীতি, বিভিন্ন সমস্যা, দালাল চক্রের দৌরাত্ম্য, ভূমি সংক্রান্ত মামলার দীর্ঘসূত্রতা এবং সেবা প্রত্যাশী সাধারণ মানুষের হয়রানির বিষয়ে এসিল্যান্ডের দৃষ্টি আকর্ষণ করেন।

এ সময় এসিল্যান্ড ভূমি অফিসের বিদ্যমান সমস্যা,অনিয়ম-দুর্নীতি বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন এবং এসব কাজে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন ও সার্বিক সহযোগিতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রেসক্লাবের সদস্য দৈনিক মুক্ত খবরের আসলাম হোসেন, দৈনিক জনকণ্ঠের হাবিবুর রহমান রাজিব, দৈনিক সকালের সময়ের মিজানুর রহমান, জিএম টিভির আব্দুল গফুর, দৈনিক আলোকিত নিউজ এর সানাউল্লাহ সাকিব
মুভি বাংলার ছানোয়ার হোসেন, দৈনিক প্রতিদিনের বাংলাদেশের আতিকুর রহমান। এছাড়াও দৈনিক আলোকিত সকালের সোহেল রানা, নববাণীর কামরুল হাসান উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট