
ক্রাইম রিপোর্টারঃ
টাঙ্গাইলের সখীপুরে জাপানি স্টুডেন্ট ও জব ভিসা সংক্রান্ত বিষয়ে বিশেষ ফ্রি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় সখীপুরের মহিলা কলেজ রোডে অবস্থিত রফিক কনভেনশন হলে এ সেমিনারের আয়োজন করা হয়।
সখীপুর উপজেলা প্রতিনিধি মো. শাহজালাল চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে প্রতিনিধি সহকারী আবদুল্লা আল মামুন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টাইগার নজরুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেএফএস সেন্টার, ঢাকার চেয়ারম্যান জনাব সুলতান আহমেদ।
সেমিনারে জাপানে স্টুডেন্ট ও জব ভিসায় যাওয়ার বিভিন্ন প্রক্রিয়া, জাপানি ভাষা শেখার প্রয়োজনীয়তা, কোথায় ও কীভাবে ভাষা শেখা যায় এসব বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন প্রধান অতিথি।
এ সময় শিক্ষার্থী, পেশাজীবী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জাপানে পড়াশোনা ও চাকরির সুযোগ, ভিসা প্রক্রিয়া এবং ভাষা শিক্ষা নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন। প্রধান অতিথি সুলতান আহমেদ প্রশ্নগুলোর বিস্তারিত উত্তর দেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরে উপস্থিত সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে সেমিনারের সমাপ্তি ঘোষণা করেন অনুষ্ঠানের সভাপতি সখীপুর উপজেলা প্রতিনিধি মো. শাহজালাল চৌধুরী।