1. : lf_zzvaAwj1me3v :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জের ভাটিয়াপাড়া মোড়ে চতুর্মুখী সংঘর্ষে ভ্যানচালক নিহত কপ ৩১ সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী গোপালগঞ্জে ইয়াবা-গাঁজা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী আটক আদিতমারীতে ৮ ইউনিয়নে‘আলোকিত লালমনিরহাট’এর প্রধান সমন্বয়কারী দায়িত্ব পেলেন যারা গোপালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ মঙ্গলবার ইরানে পারমাণবিক হ মলার জন্য ট্রাম্পকে চাপ দিচ্ছেন নেতানিয়াহু: কার্লসন টাঙ্গাইলে বাসে তল্লাশি চালিয়ে ৬ কেজি গাঁজাসহ দম্পতি গ্রেফতার লালমনিরহাটে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটে নতুন নিয়ম মাদারীপুরের শিবচরে জামায়াত নেতার বসতঘর ভাংচুর করলো বিক্ষুব্ধ জনতা,নারী কেলেঙ্কারীর অভিযোগ গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন,গেজেট প্রকাশ শেখ হাসিনাকে ‘স্বৈরাচার’ বলায় খতিব মুফতি মুজিদুল ইসলামকে অব্যাহতির অভিযোগ চরফ্যাশনে বিশ্ব উরস শরীফ উপলক্ষে আজিমুশান ইসলামী জলসা অনুষ্ঠিত লালমনিরহাট জেলা পুলিশের কীট প্যারেড অনুষ্ঠিত টাঙ্গাইলে শিশুকে ধর্ষণচেষ্টার মামলার ১২ ঘণ্টার মাথায় আসামি গ্রেফতার রাজনৈতিক অবস্থানের কারণে সিনেমা ও বিজ্ঞাপনের কাজ হারিয়েছেন প্রকাশ রাজ: স্ত্রী আবাসন সংকটে উত্তাল পর্তুগাল তীব্র নিন্দা ও প্রতিবাদ সাতসকালে ঢাকার বাতাস ‍‍`অস্বাস্থ্যকর‍‍` জনপ্রিয়তার শীর্ষে তারুণ্যের অহংকার,আসন্ন ১৭নং ইমাদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুস ছালাম মেম্বার জামায়াত থেকে বের হয়ে আসার সিদ্ধান্তের জন্য এনসিপিকে সাধুবাদ’ রাশেদ খান সঞ্জয় গুপ্তের আকস্মিক মৃত্যু তেহরানে হামলায় স্ত্রীসহ পরিবারের ১২ সদস্যকে হারালেন হামেদ গোপালগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত

জ্বালানির বিকল্প উৎসে গুরুত্ব দিচ্ছে সরকার : শামা ওবায়েদ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬১ বার পড়া হয়েছে

আলোকিত নিউজ ডেস্কঃ

বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নির্দিষ্ট কোনো একটি উৎসের ওপর নির্ভরশীলতা কমিয়ে বিকল্প ও বহুমুখী জ্বালানি উৎসের সন্ধান করছে সরকার বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীতে আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ব্র্যান্ডিং নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, কোনো একটি জ্বালানি উৎসের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা থাকলে যুদ্ধ কিংবা বৈশ্বিক সংকটের সময় অর্থনীতিতে বড়ো ধরনের চাপ তৈরি হতে পারে। এ কারণে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে উৎসের বহুমুখীকরণের দিকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি জানান, আফ্রিকার বিভিন্ন দেশের সঙ্গে জ্বালানি উৎস নিয়ে আলোচনা ও সহযোগিতার বিষয়ে কাজ চলছে। পাশাপাশি সৌরবিদ্যুৎ, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন, তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের নতুন উৎস এবং সমুদ্র অর্থনীতির সম্ভাবনাকে কাজে লাগানোর বিষয়েও সরকারের উদ্যোগ রয়েছে।

সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী এ খাতকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভবনকে শতভাগ সৌরবিদ্যুতের আওতায় আনা হয়েছে। পর্যায়ক্রমে সরকারি বিভিন্ন দপ্তর ও স্থাপনায় সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।

বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে চীন, জাপানসহ কয়েকটি দেশের সঙ্গে আলোচনা চলছে। একই সঙ্গে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানিতে একাধিক উৎস নিশ্চিত করার চেষ্টা করছে সরকার, যাতে কোনো একটি উৎসের ওপর অতিরিক্ত নির্ভরতা তৈরি না হয়।

শামা ওবায়েদ বলেন, অর্থনৈতিক কূটনীতি বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। দেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরিতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিনিয়োগকারীদের হয়রানি কমাতে ওয়ান স্টপ সার্ভিসের আদলে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সরকারি সেবাগুলো আরও সহজ করতে ডিজিটাল ব্যবস্থার সম্প্রসারণ করা হচ্ছে।

বাংলাদেশের ভাবমূর্তি আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার প্রসঙ্গে তিনি বলেন, বন্যা, অবৈধ অভিবাসন কিংবা বিভিন্ন সংকটের দেশ হিসেবে বাংলাদেশকে বিশ্ববাসীর কাছে পরিচিত করতে চায় না সরকার। এর পরিবর্তে দেশের গণতান্ত্রিক অগ্রগতি, অর্থনৈতিক সম্ভাবনা, পর্যটন, ব্যাবসা-বাণিজ্য ও সংস্কৃতির ইতিবাচক দিকগুলো বিশ্বপরিসরে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।

আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, গণতান্ত্রিক ধারায় ফিরে আসার পর এবারের অধিবেশন বিশ্ব-দরবারে বাংলাদেশের নতুন সম্ভাবনা ও আকাঙ্ক্ষা তুলে ধরার একটি বড়ো সুযোগ। এ সুযোগকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক অঙ্গনে দেশের অবস্থান আরও শক্তিশালী করার চেষ্টা থাকবে।

তিনি বলেন, এবারের অধিবেশনে উন্নয়নের অধিকার, জলবায়ু পরিবর্তন, মহামারি মোকাবিলা, পারমাণবিক নিয়ন্ত্রণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা হবে। পাশাপাশি রোহিঙ্গা সংকটের বিষয়টিও আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে গুরুত্বের সঙ্গে তুলে ধরবে বাংলাদেশ।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, বড়ো ধরনের পরিবর্তন কখনো একদিনে সম্ভব নয়। তবে দেশের বিভিন্ন খাতে গুণগত পরিবর্তন আনতে সরকার কাজ শুরু করেছে। বাংলাদেশকে একটি আত্মবিশ্বাসী, দায়িত্বশীল ও সম্ভাবনাময় রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরাই সরকারের অন্যতম লক্ষ্য।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট