1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
মিশরের টিভি উপস্থাপিকাসহ ১২ জনের মৃত্যুদণ্ড আজ ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি,জোরদার করা হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা মুকসুদপুরে টুঙ্গিপাড়া এক্সপ্রেস উল্টে নিহত-৪,আহত-২৫ শরীয়তপুরে রান্নাঘরে মজুত ছিল ককটেল, বিস্ফোরণে আহত গৃহবধূ বীরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা ও দেয়া মাহফিল। বদলে গেছে যমুনার চর,আধুনিক প্রযুক্তিতে ফসলের বাম্পার ফলন। উলিপুরে সাংবাদিকদের সঙ্গে এমপি সালেহীর মতবিনিময় কালিহাতীতে কেন্দ্রীয় জামে মসজিদের পুননির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ভুয়া “মেজর” ও “এসপি”র ভয়ংকর ফাঁদ! সেনা সদস্যের ৩ লাখ টাকা ও চাকরি খেয়ে জাহাঙ্গীর গেটে ধরা সখীপুরে জাপানি স্টুডেন্ট ও জব ভিসা নিয়ে বিশেষ ফ্রি সেমিনার ভারতের কেরালায়,সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৮ ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীর জ্বালানির বিকল্প উৎসে গুরুত্ব দিচ্ছে সরকার : শামা ওবায়েদ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় সংবাদ প্রকাশের পর খাদ্য বিভাগের দুই কর্মকর্তার স্ট্যান্ড রিলিজ বহেড়াতৈল ইউনিয়নে বাবুল শিকদারের বিশাল মতবিনিময় সভা সখীপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা মিঠাপুকুরে জেলহাজতে থাকা ইউপি সদস্যের রেজুলেশনে স্বাক্ষর দেখিয়ে ৫টি গাছ কর্তন কাজিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট প্রেষণে ৫ জন,সেবা চলছে জোড়াতালিতে টুঙ্গিপাড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্কুলছাত্রের,আহত-২ জাতীয় প্রেসক্লাব ঢাকায় অনুষ্ঠিত হলো জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের বর্ধিত সভা ইসলামে ‘অনুমতি নেই’ জানিয়ে বিক্ষোভ নিষিদ্ধ করল তালেবান

উলিপুরে সাংবাদিকদের সঙ্গে এমপি সালেহীর মতবিনিময়

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

উলিপুর প্রতিনিধিঃ

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব আলম সালেহী বলেছেন, এলাকার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকর্মীদের গঠনমূলক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকদের সমাজের বিভিন্ন সমস্যা ও ত্রুটি-বিচ্যুতি তুলে ধরে বৈষম্যহীন ও আধুনিক উলিপুর গঠনে ভূমিকা রাখতে হবে।

শনিবার (৫ সেপ্টেম্বর) স্থানীয় গুণীজন সেন্টারে উলিপুরে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় উলিপুরের সার্বিক উন্নয়ন, নদীভাঙন প্রতিরোধ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের আধুনিকায়ন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

এ সময় স্থানীয় সাংবাদিকরা উলিপুরের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও জনদুর্ভোগের বিষয়গুলো সংসদ সদস্যের সামনে তুলে ধরেন। সংসদ সদস্য ধৈর্যসহকারে সাংবাদিকদের বক্তব্য শোনেন এবং পর্যায়ক্রমে এসব সমস্যা সমাধানের মাধ্যমে উলিপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং উলিপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

সভা শেষে এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট