1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বহেড়াতৈল ইউনিয়নে বাবুল শিকদারের বিশাল মতবিনিময় সভা সখীপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা মিঠাপুকুরে জেলহাজতে থাকা ইউপি সদস্যের রেজুলেশনে স্বাক্ষর দেখিয়ে ৫টি গাছ কর্তন কাজিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট প্রেষণে ৫ জন,সেবা চলছে জোড়াতালিতে টুঙ্গিপাড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্কুলছাত্রের,আহত-২ জাতীয় প্রেসক্লাব ঢাকায় অনুষ্ঠিত হলো জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের বর্ধিত সভা ইসলামে ‘অনুমতি নেই’ জানিয়ে বিক্ষোভ নিষিদ্ধ করল তালেবান প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে গাজীপুরে তরুণ আটক মিঠাপুকুরে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক ভেজাল গুড়ের কারখানায় অভিযান,৮০ হাজার টাকা জরিমানা শ্রীপুরে ঐতিহ্যবাহী গোয়ালদাহ হাট পরিদর্শনে ইউএনও নাজমুল ইসলাম,জলাবদ্ধতা নিরসনে আশ্বাস আব্দুল্লাহ আউয়াল শফির জানাজায় হাজারো মানুষের ঢল রাজনগর ভেটেরিনারি হাসপাতাল ভেটেরিনারি সার্জন নেই গবাদি পশুর সেবা ব্যাহত নেপালে বন্যা-ভূমিধসে ধ্বংস ২০ হাজার ঘর সবুজে ভরেছে কাজীপুরের মাঠ, আমন ধান রোপণে মুখরিত প্রকৃতি। রংপুরে সাংবাদিক উৎস হত্যা মামলার রায়,একজনের মৃত্যুদণ্ড,দুজনের যাবজ্জীবন কারাদণ্ড যুক্তরাষ্ট্র ভ্রমণে ভিসা ব্যবস্থা সহজ করার আহ্বান: রাষ্ট্রপতির টুঙ্গিপাড়ায় বিলে অভিযান,দুই লক্ষ টাকার চায়না দুয়ারী জাল ধ্বংস মাদারীপুরে”স্বাস্থ্য সেবা ও পরিবার-পরিকল্পনা সেবা খাতে চাই সুশাসন”এই প্রতিপাদ্যকে সামনে রেখে গণশুনানি সখিপুরে সড়কের ওপর স্বাস্থ্য সহকারীর মরদেহ উদ্ধার,পরিবারের দাবি পরিকল্পিত হত্যাকাণ্ড বড়ইয়া ইউনিয়ান বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সখীপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

ক্রাইম রিপোর্টারঃ

পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তিথি ব্রত ও মহোৎসব-২০২৬ উপলক্ষে টাঙ্গাইলের সখীপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার সকাল ১১টায় সখীপুর উপজেলা কেন্দ্রীয় মন্দিরের কৃষ্ণভক্তবৃন্দের আয়োজনে শোভাযাত্রাটি কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হয়ে সখীপুর পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিভিন্ন সড়ক ‘শুভ শুভ দিন, শ্রীকৃষ্ণের জন্মদিন’সহ নানা ধর্মীয় স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

শোভাযাত্রায় সখীপুর উপজেলা কেন্দ্রীয় মন্দির কমিটির সভাপতি ডা. গোপাল কর্মকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কমিটির উপদেষ্টা মানিক লাল ভৌমিক ও ধীরেন্দ্র কুমার সরকার।

অনুষ্ঠানে বক্তব্য দেন সখীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি খোরশেদ মাস্টার। এ সময় আরও উপস্থিত ছিলেন সখীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন মাস্টার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কবির হাসান, সাংগঠনিক সম্পাদক সবুর রেজা এবং সখীপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক মোরশেদুল ইসলাম অন্তর।

শোভাযাত্রাটি সখীপুর উপজেলা কেন্দ্রীয় মন্দির কমিটির সাধারণ সম্পাদক শ্রী সঞ্জিত চন্দ্র শীলয উপস্থাপনায় পরিচালিত হয়। এতে সখীপুর উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সনাতন ধর্মাবলম্বী ও কৃষ্ণভক্তরা অংশগ্রহণ করেন।

শোভাযাত্রায় অংশ নেওয়া ভক্তবৃন্দ শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বিভিন্ন স্লোগান দেন। পরে আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট