1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
বহেড়াতৈল ইউনিয়নে বাবুল শিকদারের বিশাল মতবিনিময় সভা সখীপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা মিঠাপুকুরে জেলহাজতে থাকা ইউপি সদস্যের রেজুলেশনে স্বাক্ষর দেখিয়ে ৫টি গাছ কর্তন কাজিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট প্রেষণে ৫ জন,সেবা চলছে জোড়াতালিতে টুঙ্গিপাড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্কুলছাত্রের,আহত-২ জাতীয় প্রেসক্লাব ঢাকায় অনুষ্ঠিত হলো জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের বর্ধিত সভা ইসলামে ‘অনুমতি নেই’ জানিয়ে বিক্ষোভ নিষিদ্ধ করল তালেবান প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে গাজীপুরে তরুণ আটক মিঠাপুকুরে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক ভেজাল গুড়ের কারখানায় অভিযান,৮০ হাজার টাকা জরিমানা শ্রীপুরে ঐতিহ্যবাহী গোয়ালদাহ হাট পরিদর্শনে ইউএনও নাজমুল ইসলাম,জলাবদ্ধতা নিরসনে আশ্বাস আব্দুল্লাহ আউয়াল শফির জানাজায় হাজারো মানুষের ঢল রাজনগর ভেটেরিনারি হাসপাতাল ভেটেরিনারি সার্জন নেই গবাদি পশুর সেবা ব্যাহত নেপালে বন্যা-ভূমিধসে ধ্বংস ২০ হাজার ঘর সবুজে ভরেছে কাজীপুরের মাঠ, আমন ধান রোপণে মুখরিত প্রকৃতি। রংপুরে সাংবাদিক উৎস হত্যা মামলার রায়,একজনের মৃত্যুদণ্ড,দুজনের যাবজ্জীবন কারাদণ্ড যুক্তরাষ্ট্র ভ্রমণে ভিসা ব্যবস্থা সহজ করার আহ্বান: রাষ্ট্রপতির টুঙ্গিপাড়ায় বিলে অভিযান,দুই লক্ষ টাকার চায়না দুয়ারী জাল ধ্বংস মাদারীপুরে”স্বাস্থ্য সেবা ও পরিবার-পরিকল্পনা সেবা খাতে চাই সুশাসন”এই প্রতিপাদ্যকে সামনে রেখে গণশুনানি সখিপুরে সড়কের ওপর স্বাস্থ্য সহকারীর মরদেহ উদ্ধার,পরিবারের দাবি পরিকল্পিত হত্যাকাণ্ড বড়ইয়া ইউনিয়ান বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বহেড়াতৈল ইউনিয়নে বাবুল শিকদারের বিশাল মতবিনিময় সভা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

ক্রাইম রিপোর্টারঃ

টাঙ্গাইলের সখীপুর উপজেলার ২ নং বহেড়াতৈল ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী ও সখীপুর উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক জনাব বাবুল শিকদারের উদ্যোগে এক বিশাল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন ২ নং বহেড়াতৈল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য জনাব আব্দুর রহমান বাদশা মিয়া।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ২ নং বহেড়াতৈল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সাবেক অধ্যক্ষ জনাব রেনুবর রহমান, বেতুয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ইঞ্জিনিয়ার শহীদুর রহমান, ব্র্যাক ব্যাংক ঢাকার সাবেক ম্যানেজার ও সাবেক সভাপতি বেতুয়া উচ্চ বিদ্যালয় জনাব বিল্লাল হোসেন, ২ নং বহেড়াতৈল ইউনিয়নের সাবেক ইউপি সদস্য জনাব সরবেশ আলী, আরো বক্তব্য রাখেন কালিয়ান দাখিল মাদ্রাসার সাবেক সুপার মাওলানা আব্দুর রহমান মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী দরবেশ হোসেন, সাবেক ইউপি সদস্য খলিলুর রহমান,যয এবং প্রার্থীর বড় ভাই ইঞ্জিনিয়ার মোহাম্মদ জিন্নাহ মিয়া। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও বক্তব্য রাখেন।

সভায় চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল শিকদার বলেন, “আমি এই এলাকার সন্তান, আমি আপনাদেরই সন্তান। দল যদি আমাকে মনোনয়ন দেয়, তাহলে বেতুয়াবাসী সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করব, ইনশাআল্লাহ। আমি সবসময় আপনাদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেওম থাকব। বহেড়াতৈল ইউনিয়নকে মাদকমুক্ত করার পাশাপাশি গরিব, দুঃখী ও অসহায় মানুষের পাশে থেকে কাজ করতে চাই।”

তিনি আরও বলেন, “আপনাদের যেকোনো প্রয়োজনে আমার কাছে আসতে পারবেন। আমি আপনাদের সেবক হিসেবে কাজ করতে চাই। আপনারা যে পরামর্শ দিয়েছেন, সেভাবেই কাজ করার চেষ্টা করেছি। ক্ষমতায় থাকাকালে কোনো ধরনের ক্ষমতার অপব্যবহার করিনি।”

বাবুল শিকদার বলেন, “অ্যাডভোকেট আহমেদ আজম খান, মাননীয় মন্ত্রী মহোদয়, যেভাবে তিল তিল করে ইউনিয়ন পরিষদকে সাজানোর চেষ্টা করছেন, আমিও নির্বাচিত হলে একইভাবে ২ নম্বর বহেড়াতৈল ইউনিয়নকে একটি সুন্দর, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করব।”

সভায় তিনি দলীয় মনোনয়ন পেলে এবং এলাকার মানুষের সহযোগিতা পেলে বহেড়াতৈল ইউনিয়নের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট