1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বহেড়াতৈল ইউনিয়নে বাবুল শিকদারের বিশাল মতবিনিময় সভা সখীপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা মিঠাপুকুরে জেলহাজতে থাকা ইউপি সদস্যের রেজুলেশনে স্বাক্ষর দেখিয়ে ৫টি গাছ কর্তন কাজিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট প্রেষণে ৫ জন,সেবা চলছে জোড়াতালিতে টুঙ্গিপাড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্কুলছাত্রের,আহত-২ জাতীয় প্রেসক্লাব ঢাকায় অনুষ্ঠিত হলো জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের বর্ধিত সভা ইসলামে ‘অনুমতি নেই’ জানিয়ে বিক্ষোভ নিষিদ্ধ করল তালেবান প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে গাজীপুরে তরুণ আটক মিঠাপুকুরে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক ভেজাল গুড়ের কারখানায় অভিযান,৮০ হাজার টাকা জরিমানা শ্রীপুরে ঐতিহ্যবাহী গোয়ালদাহ হাট পরিদর্শনে ইউএনও নাজমুল ইসলাম,জলাবদ্ধতা নিরসনে আশ্বাস আব্দুল্লাহ আউয়াল শফির জানাজায় হাজারো মানুষের ঢল রাজনগর ভেটেরিনারি হাসপাতাল ভেটেরিনারি সার্জন নেই গবাদি পশুর সেবা ব্যাহত নেপালে বন্যা-ভূমিধসে ধ্বংস ২০ হাজার ঘর সবুজে ভরেছে কাজীপুরের মাঠ, আমন ধান রোপণে মুখরিত প্রকৃতি। রংপুরে সাংবাদিক উৎস হত্যা মামলার রায়,একজনের মৃত্যুদণ্ড,দুজনের যাবজ্জীবন কারাদণ্ড যুক্তরাষ্ট্র ভ্রমণে ভিসা ব্যবস্থা সহজ করার আহ্বান: রাষ্ট্রপতির টুঙ্গিপাড়ায় বিলে অভিযান,দুই লক্ষ টাকার চায়না দুয়ারী জাল ধ্বংস মাদারীপুরে”স্বাস্থ্য সেবা ও পরিবার-পরিকল্পনা সেবা খাতে চাই সুশাসন”এই প্রতিপাদ্যকে সামনে রেখে গণশুনানি সখিপুরে সড়কের ওপর স্বাস্থ্য সহকারীর মরদেহ উদ্ধার,পরিবারের দাবি পরিকল্পিত হত্যাকাণ্ড বড়ইয়া ইউনিয়ান বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কাজিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট প্রেষণে ৫ জন,সেবা চলছে জোড়াতালিতে

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ

সিরাজগঞ্জের কাজিপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দিন দিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। প্রতিদিনই ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন রোগীরা। ক্রমবর্ধমান রোগীর চাপ সামাল দিতে নতুন করে চালু করা হয়েছে ডেঙ্গু ওয়ার্ড। চিকিৎসক, ওষুধ ও জনবলসংকটের মধ্যেই চলছে চিকিৎসাসেবা। গত বৃহস্পতিবার (৩রা সেপ্টেম্বর) বিকেল পর্যন্ত এই স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ৩৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন ছিলেন। আলাদা ডেঙ্গু ওয়ার্ড খোলায় আশপাশের উপজেলা থেকেও ডেঙ্গু রোগীরা এখানে চিকিৎসা নিতে আসছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের পরিসংখ্যান অনুযায়ী, গত আগস্ট মাসে হাসপাতালটির বহির্বিভাগে চিকিৎসা নিয়েছেন মোট ১০ হাজার ৮০৩ জন রোগী। এছাড়া জরুরি বিভাগে ৭৯৫ জন এবং অন্তর্বিভাগে (ভর্তি) চিকিৎসা নিয়েছেন ৯৮২ জন রোগী।
মোট চিকিৎসাসেবা নেওয়া রোগীদের মধ্যে ডেঙ্গু আক্রান্ত ছিলেন ৩৯৩ জন। হাসপাতালটিতে একদিনে সর্বোচ্চ ৪২ জন ডেঙ্গু রোগী ভর্তির রেকর্ড রয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৫ জন ডেঙ্গু রোগী এখানে ভর্তি হয়েছেন।

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঞ্চম তলায় একটি বিশেষ ডেঙ্গু ওয়ার্ড খোলা হয়েছে। এখানে ভর্তি হওয়া রোগীদের প্রায় সবাই চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। গত এক মাসে হাসপাতালে মাত্র একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাসেল। তিনি বলেন, “হাসপাতালটি কাগজে-কলমে ১০০ শয্যার হলেও এখানে মাত্র ৫০ জন রোগীর জনবল, ওষুধ ও খাবার সরবরাহ রয়েছে। অথচ বর্তমানে ৮৮ জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন, যার মধ্যে ৩৯ জনই ডেঙ্গু আক্রান্ত। ডাঃ রাসেল আরও জানান, আক্রান্তদের অধিকাংশ গাজীপুরের কোনাবাড়ী ও রাজধানীর বিভিন্ন তৈরি পোশাক কারখানায় কর্মরত। তারা কর্মস্থলে থাকা অবস্থায় জ্বরে আক্রান্ত হন এবং বাড়ি ফিরে এই স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা বর্তমান পরিস্থিতিতে একটি বড় চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ জোর দেন।

কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, হাসপাতালটিতে প্রথম শ্রেণীর চিকিৎসকের ৪৫টি পদের মধ্যে কর্মরত আছেন মাত্র ১২ জন। তবে এই ১২ জনের মধ্যেও ৫ জন প্রেষণে অন্য স্বাস্থ্যকেন্দ্রে দায়িত্ব পালন করছেন। ফলে চিকিৎসকের ২৮টি পদই বর্তমানে শূন্য রয়েছে। এছাড়া দ্বিতীয় শ্রেণীর ৩৫টি পদের বিপরীতে ৩৪ জন, তৃতীয় শ্রেণীর ১২৪টি পদের বিপরীতে ৭০ জন এবং চতুর্থ শ্রেণীর ২৬টি পদের বিপরীতে মাত্র ৯ জন কর্মরত আছেন। বর্তমানে মোট ২৩০ জন জনবলের বিপরীতে মাত্র১৩০ জন নিয়ে কোনোমতে চলছে এই হাসপাতালের চিকিৎসাসেবা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট