1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মিঠাপুকুরে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক ভেজাল গুড়ের কারখানায় অভিযান,৮০ হাজার টাকা জরিমানা শ্রীপুরে ঐতিহ্যবাহী গোয়ালদাহ হাট পরিদর্শনে ইউএনও নাজমুল ইসলাম,জলাবদ্ধতা নিরসনে আশ্বাস আব্দুল্লাহ আউয়াল শফির জানাজায় হাজারো মানুষের ঢল রাজনগর ভেটেরিনারি হাসপাতাল ভেটেরিনারি সার্জন নেই গবাদি পশুর সেবা ব্যাহত নেপালে বন্যা-ভূমিধসে ধ্বংস ২০ হাজার ঘর সবুজে ভরেছে কাজীপুরের মাঠ, আমন ধান রোপণে মুখরিত প্রকৃতি। রংপুরে সাংবাদিক উৎস হত্যা মামলার রায়,একজনের মৃত্যুদণ্ড,দুজনের যাবজ্জীবন কারাদণ্ড যুক্তরাষ্ট্র ভ্রমণে ভিসা ব্যবস্থা সহজ করার আহ্বান: রাষ্ট্রপতির টুঙ্গিপাড়ায় বিলে অভিযান,দুই লক্ষ টাকার চায়না দুয়ারী জাল ধ্বংস মাদারীপুরে”স্বাস্থ্য সেবা ও পরিবার-পরিকল্পনা সেবা খাতে চাই সুশাসন”এই প্রতিপাদ্যকে সামনে রেখে গণশুনানি সখিপুরে সড়কের ওপর স্বাস্থ্য সহকারীর মরদেহ উদ্ধার,পরিবারের দাবি পরিকল্পিত হত্যাকাণ্ড বড়ইয়া ইউনিয়ান বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত আর্জেন্টিনার অধিনায়ক কে হচ্ছেন ? বিপর্যস্ত নেপালকে ১০ লাখ ডলার সহায়তা দিচ্ছে বাংলাদেশ আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের দুর্নীতির অনুসন্ধান শুরু বগুড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মুকসুদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও র‍্যালি মিঠাপুকুরে ইউএনও ও ফরেস্ট কর্মকর্তাদের বৃদ্ধাঙ্গল দেখিয়ে অবৈধভাবে সরকারি গাছ কর্তন ও বিক্রির অভিযোগ উলিপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রংপুর জেলা বিএনপির উদ্যোগে বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত

আব্দুল্লাহ আউয়াল শফির জানাজায় হাজারো মানুষের ঢল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

ক্রাইম রিপোর্টারঃ

টাঙ্গাইলের সখিপুরে অস্বাভাবিক মৃত্যুর শিকার স্বাস্থ্য সহকারী আব্দুল্লাহ আউয়াল শফির জানাজায় হাজারো মানুষের অংশগ্রহণ দেখা গেছে। আজ বিকেল ৫টা ১৫ মিনিটে বাদ আসর বোয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে তাঁর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় বক্তব্য রাখেন সখিপুর উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম, সখিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম মাস্টার, বাসাইল থানার বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর আলম, সখিপুর উপজেলা বিএনপির সহসভাপতি আকবর হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কবির হাসান, সখিপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান সবুর রেজা এবং আওয়াল শফির ছোট ভাই টুটুলসহ পরিবারের অন্যান্য সদস্য। এ সময় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। তারা মরহুম আব্দুল্লাহ আউয়াল শফির জন্য দোয়া করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন। গতকাল বুধবার (২ সেপ্টেম্বর) নলুয়া বাজারের পশ্চিম পাশে সড়কের ওপর থেকে আব্দুল্লাহ আউয়াল শফির মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এড. আহমেদ আযম খান স্বশরীরে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং যথাযথ কর্তৃপক্ষকে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। মৃত্যুর ঘটনাটি অস্বাভাবিক বলে ধারণা করা হচ্ছে। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকেও সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়েছে। পরে ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার তাঁর জানাজা অনুষ্ঠিত হয় এবং জানাজা শেষে তাঁকে দাফন করা হয়।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট