1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় বিলে অভিযান,দুই লক্ষ টাকার চায়না দুয়ারী জাল ধ্বংস মাদারীপুরে”স্বাস্থ্য সেবা ও পরিবার-পরিকল্পনা সেবা খাতে চাই সুশাসন”এই প্রতিপাদ্যকে সামনে রেখে গণশুনানি সখিপুরে সড়কের ওপর স্বাস্থ্য সহকারীর মরদেহ উদ্ধার,পরিবারের দাবি পরিকল্পিত হত্যাকাণ্ড বড়ইয়া ইউনিয়ান বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত আর্জেন্টিনার অধিনায়ক কে হচ্ছেন ? বিপর্যস্ত নেপালকে ১০ লাখ ডলার সহায়তা দিচ্ছে বাংলাদেশ আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের দুর্নীতির অনুসন্ধান শুরু বগুড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মুকসুদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও র‍্যালি মিঠাপুকুরে ইউএনও ও ফরেস্ট কর্মকর্তাদের বৃদ্ধাঙ্গল দেখিয়ে অবৈধভাবে সরকারি গাছ কর্তন ও বিক্রির অভিযোগ উলিপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রংপুর জেলা বিএনপির উদ্যোগে বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত সখিপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বৈরী আবহাওয়ার মধ্যেও মাদারীপুরে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণভাবে উদযাপন মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ভিলেজ ইলেকট্রিশিয়ানদের রিফ্রেশার্স কোর্স ও মতবিনিময় সভা অনুষ্ঠিত শৈলকুপায় স্বামীর মিথ্যা মাদকের মামলায় আটকের প্রতিবাদের দাবিতে সংবাদ সম্মেলন অবসরের ঘোষণা দিলেন লিওনেল মেসি চীনের কাছে আগাম সতর্কবার্তা চেয়েছিল নেপাল,দুর্যোগের পর উঠছে প্রশ্ন পূর্ব নওখন্ডা সিদ্দিকিয়া আলিম মাদ্রাসায় দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও প্রবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠিত  গণতন্ত্রের মা’ খালেদা জিয়ার আদর্শেই এগোবে বিএনপি: রিজভী

টুঙ্গিপাড়ায় বিলে অভিযান,দুই লক্ষ টাকার চায়না দুয়ারী জাল ধ্বংস

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি ইউনিয়নের বাঘিয়ার বিলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাছ ধরার জাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। বুধবার (২ সেপ্টেম্বর) পরিচালিত অভিযানে ৪৯টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। জব্দ করা জালের মোট দৈর্ঘ্য প্রায় ১ হাজার ২৫০ মিটার এবং বাজারমূল্য আনুমানিক ২ লাখ ২০ হাজার টাকা।

উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের কর্মকর্তারা জানান, বিলে অবৈধ ও ক্ষতিকর জালের ব্যবহার বন্ধের পাশাপাশি দেশীয় মাছের প্রজনন ও জলজ পরিবেশ রক্ষায় অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানের সময় বাঘিয়ার বিলের বিভিন্ন স্থান থেকে নিষিদ্ধ জালগুলো সংগ্রহ করা হয়।

পরে জব্দ করা সব জাল ঘটনাস্থলেই আগুন দিয়ে পুড়িয়ে নষ্ট করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম। এ সময় টুঙ্গিপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড় এবং পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

মৎস্য বিভাগের সংশ্লিষ্টরা বলেন, চায়না দুয়ারী জালের ফাঁস অত্যন্ত ছোট হওয়ায় এতে বড় মাছের পাশাপাশি মাছের পোনা ও বিভিন্ন ধরনের জলজ প্রাণীও আটকা পড়ে। এর ফলে জলাশয়ে মাছের স্বাভাবিক প্রজনন ব্যাহত হওয়ার পাশাপাশি দেশীয় মাছের বৈচিত্র্যও হুমকির মুখে পড়ে।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, দীর্ঘদিন ধরে কিছু ব্যক্তি নিষিদ্ধ জাল ব্যবহার করে বিল থেকে ছোট মাছ ও পোনা আহরণ করছেন। এতে ধীরে ধীরে দেশীয় মাছের উপস্থিতি কমে যাচ্ছে। মাছের প্রজনন ও জলজ পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে তারা নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানান।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শুধু বাঘিয়ার বিল নয়, উপজেলার বিভিন্ন জলাশয়ে নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ শিকার বন্ধে নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে মৎস্য আইন মেনে চলতে জেলে ও মাছ শিকারের সঙ্গে জড়িতদের সচেতন করা হচ্ছে।

প্রশাসনের এমন পদক্ষেপের ফলে বাঘিয়ার বিল ও আশপাশের জলাশয়ে ক্ষতিকর জালের ব্যবহার কমার পাশাপাশি দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট