1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মুকসুদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও র‍্যালি মিঠাপুকুরে ইউএনও ও ফরেস্ট কর্মকর্তাদের বৃদ্ধাঙ্গল দেখিয়ে অবৈধভাবে সরকারি গাছ কর্তন ও বিক্রির অভিযোগ উলিপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রংপুর জেলা বিএনপির উদ্যোগে বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত সখিপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বৈরী আবহাওয়ার মধ্যেও মাদারীপুরে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণভাবে উদযাপন মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ভিলেজ ইলেকট্রিশিয়ানদের রিফ্রেশার্স কোর্স ও মতবিনিময় সভা অনুষ্ঠিত শৈলকুপায় স্বামীর মিথ্যা মাদকের মামলায় আটকের প্রতিবাদের দাবিতে সংবাদ সম্মেলন অবসরের ঘোষণা দিলেন লিওনেল মেসি চীনের কাছে আগাম সতর্কবার্তা চেয়েছিল নেপাল,দুর্যোগের পর উঠছে প্রশ্ন পূর্ব নওখন্ডা সিদ্দিকিয়া আলিম মাদ্রাসায় দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও প্রবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠিত  গণতন্ত্রের মা’ খালেদা জিয়ার আদর্শেই এগোবে বিএনপি: রিজভী শরীয়তপুরে প্রবাসীর ৩৭ লাখ টাকা ও স্বর্ণালংকার আত্মসাত করে পালিয়েছে স্ত্রী নুসরাত জাহান পাপিয়া নামের এক নারী বদলগাছীতে নজরুল বর্ষ অনুষ্ঠিত লাহিড়ীতে স্বামী-স্ত্রীর বিরোধের জেরে মেয়ের বাড়ির লোকজনের বিরুদ্ধে টাকা-স্বর্ণ লুটের অভিযোগ কাজিপুরে ডেঙ্গু আতঙ্ক, স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ৪৪ জন উলিপুরে গাঁজা সেবনের দায়ে যুবকের তিন মাসের কারাদণ্ড বগুড়ায় হৃদয় হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড,তিনজনের যাবজ্জীবন আমতলী সৌন্দর্যবর্ধনে সাড়ে ১২ কোটি টাকার কাজ চলাকালেই ধসে পড়ল

মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ভিলেজ ইলেকট্রিশিয়ানদের রিফ্রেশার্স কোর্স ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

সিংগাইর মানিকগঞ্জ প্রতিনিধি:

মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির অনুমোদিত ভিলেজ ইলেকট্রিশিয়ানদের নিয়ে রিফ্রেশার্স কোর্স ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরের ট্রেনিং রুমে এ কোর্স ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় স্মার্ট প্রি-পেইড মিটার স্থাপন, এর সুবিধা এবং গ্রাহকদের প্রি-পেইড মিটার ব্যবহারে উদ্বুদ্ধ করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি উন্নত গ্রাহকসেবা নিশ্চিত করা, গ্রাহক হয়রানি বন্ধ, নিরাপদ বিদ্যুৎ ব্যবহার ও বিদ্যুৎ সাশ্রয়ের ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় সঠিক মানের গ্রাউন্ডিং রড স্থাপন, আই-লেভেলে মিটার বোর্ড স্থাপন, শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান, অটো চার্জিং স্টেশন, বহুতল ভবন ও সেচ গ্রাহকের পোল গ্রাউন্ডিং নিশ্চিত করার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে সঠিক মানের ক্যাপাসিটর ব্যবহার এবং ২০ কিলোওয়াটের বেশি লোডের ক্ষেত্রে অটো পিএফআই প্ল্যান্ট স্থাপনের বিষয়েও আলোচনা হয়। কোর্সে সকল ধরনের আবেদন অনলাইনে সম্পন্ন করা এবং আবেদনের সময় জমির খারিজ/দলিলের মূল কপি, জাতীয় পরিচয়পত্র ও ট্রেড লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র স্ক্যান করে সংযুক্ত করার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। এছাড়া অতিরিক্ত আলোকসজ্জা পরিহার এবং রাত ৮টার পর শপিংমল, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও শিল্পকারখানা বন্ধ রাখার বিষয়ে সচেতন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. গোলাম মোস্তফা। প্রধান অতিথি ছিলেন ডিজিএম (কারিগরি) মোহাম্মদ মোজাহার হোসেন। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ মজিবুর রহমান, এজিএম (এমএস) অঃদাঃ। সভায় বক্তব্য দেন পাওয়ার ইজ কো-অর্ডিনেটর মোহাম্মদ গোলাম মোস্তফা, মেম্বার সার্ভিস কো-অর্ডিনেটর আবুল কালাম মোল্লা এবং বাংলাদেশ ভিলেজ ইলেকট্রিশিয়ান অ্যাসোসিয়েশন ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি জনাব একেএম সাইফুর রহমান শহীদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ওয়ারিং পরিদর্শক মো. মনিরুজ্জামান সহ সমিতির অনুমোদিত সকল ভিলেজ ইলেকট্রিশিয়ানেরা । সভায় স্মার্ট প্রি-পেইড মিটার স্থাপনে গ্রাহকদের উদ্বুদ্ধ করা, ট্রান্সফরমার চুরি প্রতিরোধ ও নিরাপদ বিদ্যুৎ ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইটে অনুমোদিত ভিলেজ ইলেকট্রিশিয়ানদের ছবি ও নাম প্রকাশ এবং তাদের কাজের মজুরি পুনর্নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট