1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মুকসুদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও র‍্যালি মিঠাপুকুরে ইউএনও ও ফরেস্ট কর্মকর্তাদের বৃদ্ধাঙ্গল দেখিয়ে অবৈধভাবে সরকারি গাছ কর্তন ও বিক্রির অভিযোগ উলিপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রংপুর জেলা বিএনপির উদ্যোগে বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত সখিপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বৈরী আবহাওয়ার মধ্যেও মাদারীপুরে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণভাবে উদযাপন মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ভিলেজ ইলেকট্রিশিয়ানদের রিফ্রেশার্স কোর্স ও মতবিনিময় সভা অনুষ্ঠিত শৈলকুপায় স্বামীর মিথ্যা মাদকের মামলায় আটকের প্রতিবাদের দাবিতে সংবাদ সম্মেলন অবসরের ঘোষণা দিলেন লিওনেল মেসি চীনের কাছে আগাম সতর্কবার্তা চেয়েছিল নেপাল,দুর্যোগের পর উঠছে প্রশ্ন পূর্ব নওখন্ডা সিদ্দিকিয়া আলিম মাদ্রাসায় দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও প্রবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠিত  গণতন্ত্রের মা’ খালেদা জিয়ার আদর্শেই এগোবে বিএনপি: রিজভী শরীয়তপুরে প্রবাসীর ৩৭ লাখ টাকা ও স্বর্ণালংকার আত্মসাত করে পালিয়েছে স্ত্রী নুসরাত জাহান পাপিয়া নামের এক নারী বদলগাছীতে নজরুল বর্ষ অনুষ্ঠিত লাহিড়ীতে স্বামী-স্ত্রীর বিরোধের জেরে মেয়ের বাড়ির লোকজনের বিরুদ্ধে টাকা-স্বর্ণ লুটের অভিযোগ কাজিপুরে ডেঙ্গু আতঙ্ক, স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ৪৪ জন উলিপুরে গাঁজা সেবনের দায়ে যুবকের তিন মাসের কারাদণ্ড বগুড়ায় হৃদয় হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড,তিনজনের যাবজ্জীবন আমতলী সৌন্দর্যবর্ধনে সাড়ে ১২ কোটি টাকার কাজ চলাকালেই ধসে পড়ল

বগুড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

বগুড়া প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করেছেন দলটির নেতাকর্মীরা।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে বগুড়া জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। এতে নেতৃত্ব দেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা এবং জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন।

পরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন দলটির নেতাকর্মীরা।

প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে জেলা ও বিভিন্ন উপজেলা পর্যায়ে দোয়া মাহফিল, বৃক্ষরোপণ, মাছের পোনা অবমুক্তকরণ, খাবার বিতরণসহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়। পাশাপাশি দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে শোভাযাত্রার আয়োজন করা হয়।

এ সময় জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কর্মসূচিকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ দেখা যায়।

জেলা বিএনপি সূত্রে জানা যায়, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলার বিভিন্ন উপজেলাতেও বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে পৃথক কর্মসূচি পালন করা হয়েছে। দিনের শেষভাগে প্রীতি ফুটবল ম্যাচেরও আয়োজন করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির নেতারা বিএনপির প্রতিষ্ঠাকালীন লক্ষ্য ও আদর্শের কথা তুলে ধরেন এবং ভবিষ্যতে দলীয় কার্যক্রম আরও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট