1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে প্রবাসীর ৩৭ লাখ টাকা ও স্বর্ণালংকার আত্মসাত করে পালিয়েছে স্ত্রী নুসরাত জাহান পাপিয়া নামের এক নারী বদলগাছীতে নজরুল বর্ষ অনুষ্ঠিত লাহিড়ীতে স্বামী-স্ত্রীর বিরোধের জেরে মেয়ের বাড়ির লোকজনের বিরুদ্ধে টাকা-স্বর্ণ লুটের অভিযোগ কাজিপুরে ডেঙ্গু আতঙ্ক, স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ৪৪ জন উলিপুরে গাঁজা সেবনের দায়ে যুবকের তিন মাসের কারাদণ্ড বগুড়ায় হৃদয় হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড,তিনজনের যাবজ্জীবন আমতলী সৌন্দর্যবর্ধনে সাড়ে ১২ কোটি টাকার কাজ চলাকালেই ধসে পড়ল টুঙ্গিপাড়ায় সরকারি জায়গা দখল করে পাকা দোকান নির্মাণের অভিযোগ সব পাপ ধুয়েমুছে আল্লাহর নাম নিয়ে মরতে চাই: পপি জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলা জাতীয় সংসদে চারটি সংসদীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর মহানগর শাখার উদ্যোগে আনন্দঘন পরিবেশে নৌকা ভ্রমণ-২০২৬ অনুষ্ঠিত পাসপোর্ট অফিসে হয়রানি ও অনিয়মের অভিযোগ,৫ দফা দাবি ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোয় বড় হামলার প্রস্তুতি রাশিয়ার দেশের ১,৪৯৮ পর্যটন কেন্দ্র ঘিরে সরকারের মহাপরিকল্পনা ৫ আগস্টের আগে কিছু সাংবাদিক গণতন্ত্রের বিরুদ্ধে ছিলেন, সাংবাদিক ইউনিয়নের অনুষ্ঠানের,ইঞ্জিনিয়ার শ্যামল মাদারীপুরে এসএসসি-তে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো সৈয়দ আবুল হোসেন কলেজ কর্তৃপক্ষ কারিনা কাপুর খান ও আরতি কদবের নতুন সিনেমা নেপাল-তিব্বতে পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৬৩৩,নিখোঁজ প্রায় তিন হাজার বীরগঞ্জে অবৈধভাবে সার মজুদ,৩ আসামি কারাগার ও আদালতে প্রেরণ

বগুড়ায় হৃদয় হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড,তিনজনের যাবজ্জীবন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৩১ অগাস্ট, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার কৈপাড়ায় ব্যবসায়ী রাগিবুল হাসান হৃদয় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং অপর তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে পাঁচ আসামির প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বগুড়ার অতিরিক্ত জেলা জজ-৫ আদালতের বিচারক কৌশিক আহমেদ খোন্দকার আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন সাদ্দাম হোসেন স্বাধীন ও মো. রাব্বি। আর যাবজ্জীবন সাজা পাওয়া আসামিরা হলেন আশিক, শাকিল ও মতিন।
রায়ে প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়ার নির্দেশ দেওয়া হয়। আদায়কৃত জরিমানার অর্ধেক অর্থ নিহত হৃদয়ের সন্তানকে দেওয়ার পাশাপাশি বাকি অর্ধেক রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেন আদালত।
মামলার নথি ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২১ সালের ২০ জুলাই সন্ধ্যায় বগুড়া মহানগরের কৈপাড়া পুকুরপাড় এলাকায় হৃদয়ের ব্যবসাপ্রতিষ্ঠানে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটে। একপর্যায়ে চাঁদা না দেওয়ায় কয়েকজন হামলাকারী দোকানের ভেতরে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে রাগিবুল হাসান হৃদয়কে আঘাত করেন।
এ সময় ছেলেকে রক্ষা করতে এগিয়ে গেলে হৃদয়ের বাবা মামুনুর রশিদও হামলার শিকার হন। গুরুতর আহত অবস্থায় হৃদয়কে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার পর নিহত হৃদয়ের মা আয়েশা সিদ্দিকা বাদী হয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করেন। দীর্ঘদিন মামলার সাক্ষ্যগ্রহণ ও বিচারিক কার্যক্রম শেষে সোমবার আদালত এ রায় ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট