1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলা জাতীয় সংসদে চারটি সংসদীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর মহানগর শাখার উদ্যোগে আনন্দঘন পরিবেশে নৌকা ভ্রমণ-২০২৬ অনুষ্ঠিত পাসপোর্ট অফিসে হয়রানি ও অনিয়মের অভিযোগ,৫ দফা দাবি ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোয় বড় হামলার প্রস্তুতি রাশিয়ার দেশের ১,৪৯৮ পর্যটন কেন্দ্র ঘিরে সরকারের মহাপরিকল্পনা ৫ আগস্টের আগে কিছু সাংবাদিক গণতন্ত্রের বিরুদ্ধে ছিলেন, সাংবাদিক ইউনিয়নের অনুষ্ঠানের,ইঞ্জিনিয়ার শ্যামল মাদারীপুরে এসএসসি-তে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো সৈয়দ আবুল হোসেন কলেজ কর্তৃপক্ষ কারিনা কাপুর খান ও আরতি কদবের নতুন সিনেমা নেপাল-তিব্বতে পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৬৩৩,নিখোঁজ প্রায় তিন হাজার বীরগঞ্জে অবৈধভাবে সার মজুদ,৩ আসামি কারাগার ও আদালতে প্রেরণ অবৈধ অস্ত্র উদ্ধারে তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর কাজিপুরে পাটের বাম্পার ফলন,বাড়তি লাভ এনে দিচ্ছে পাটখড়ি। সালিসি বৈঠকে চেয়ারম্যান ও মেম্বার খাটুনির মজুরি হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ করে মানববন্ধব সারের লুটপাট রোধে বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতের সফল অভিযান, ২ দফায় ২৩৪০ বস্তা সার জব্দ, ২ জনের কারাদন্ড নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯, কোন দেশের কতজন আটা,ময়দা ও চিনির দাম বাড়ছে, মাছ-মাংস ও ডিমের বাজার চড়া স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদ উত্তপ্ত,বিরোধী দলের ওয়াকআউট মাদারীপুরে নিরাপদ খাদ্য আইন-২০১৩ অনুযায়ী মোবাইল কোর্ট,দুই লক্ষ টাকা জরিমানা কাজিপুরে বাড়ছে লাভজনক কলা চাষ

বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর মহানগর শাখার উদ্যোগে আনন্দঘন পরিবেশে নৌকা ভ্রমণ-২০২৬ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৩০ অগাস্ট, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

গাজীপুর প্রতিনিধিঃ

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর মহানগর শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘নৌকা ভ্রমণ-২০২৬’। এতে সংগঠনের সদস্যরা একই রঙের গেঞ্জি পরিধান করে অংশ নেন, যা উপস্থিত সবার নজর কাড়ে। অনুষ্ঠানটির গেঞ্জির সৌজন্যে ছিল কোনাবাড়ী পপুলার হসপিটাল।

​বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর মহানগর শাখার সভাপতি ইয়াছিন গাজীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বারীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি, বিশিষ্ট সাংবাদিক ফরিদ খান।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক সফুর উদ্দিন সফু, গাজীপুর জেলা কমিটির সভাপতি মেজবাহ উদ্দিন সরকার এবং সাধারণ সম্পাদক ইব্রাহিম খন্দকার। সার্বিক সহযোগিতায় ও বিশেষ অতিথি হিসেবে আরো ছিলেন গাজীপুর মহানগর শাখার সম্মানিত উপদেষ্টা এবং ৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আইয়ুব সরকার মাস্টার, গণঅধিকার পরিষদ গাজীপুর মহানগরের সভাপতি আলহাজ্ব মোবারক হোসেন, কোনাবাড়ী গ্রাজুয়েট ক্লাবের উপদেষ্টা এডভোকেট আবুল বাশার এবং গণঅধিকার পরিষদ কোনাবাড়ী থানা কমিটির সভাপতি আহমেদ ফারুক খান।

​অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেন গাজীপুর জেলা কমিটির মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা সেলিনা পারভীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আরাফাত খন্দকার, কালিয়াকৈর উপজেলা সভাপতি নাজিম উদ্দিন, কালিগঞ্জ উপজেলা সভাপতি সোহরাব সরকার ও সাধারণ সম্পাদক কবির সরকার, শ্রীপুর উপজেলা সভাপতি মাহাবুবুল আলম ও সাধারণ সম্পাদক সোহাগ রানা এবং গাজীপুর সদর উপজেলা সভাপতি সিরাজুল ইসলামসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।

​মহানগর শাখার সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান, সহ-সভাপতি স্বপন চন্দ্র দাস, সহ-সভাপতি শহিদ সরকার, সহ-সভাপতি মমিন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল খালেক, সহ-সাংগঠনিক সম্পাদক মাহাফুজ আহমেদ মুন্না, কোষাধ্যক্ষ শাহিনুর ইসলাম শাহীন, দপ্তর সম্পাদক মোঃ দোলন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ জয়, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আশিকুর রহমান, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ জাফর আলী, আপ্যায়ন বিষয়ক সম্পাদক রোকসানা আক্তার, মহিলা বিষয়ক সম্পাদক শান্তা সরকার, সহ মহিলা বিষয়ক সম্পাদক রোকসানা কাজল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম রাজু, পাঠাগার বিষয়ক সম্পাদক মোঃ বেলাল হোসেন, নির্বাহী সদস্য জুলফিকার আলী জুয়েল, মমিনুল ইসলাম, ফারুক আহমেদ, নাঈম হাসান, মোঃ সুলতান এবং সদস্য তমিজ উদ্দিন তমু ও মোঃ শাহ আলমসহ বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন।

​সংবাদ সংগ্রহ, সার্বিক তথ্য এবং ভিডিও চিত্র ধারণের একনিষ্ঠ দায়িত্বে ছিলেন মো: সোলাইমান হোসেন রাজু (রাজু নিউজ)। মনোরম প্রাকৃতিক পরিবেশে দিনব্যাপী এই আয়োজনে সাংবাদিকেরা পারস্পরিক সৌহার্দ্য ও কুশল বিনিময়ের মাধ্যমে সময় কাটান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট