1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
ডিমলায় প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ গোপালগঞ্জের মাদরাসা থেকে দুই শিক্ষার্থী নিখোঁজ, খোঁজ মিলছে না আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) গোপালগঞ্জে এক্সিকিউটিভ ক্লাবের ২০ বছর পূর্তিতে বৃক্ষরোপণ ভারতকে হারিয়ে ১২ বছর পর সেমিফাইনালে আর্জেন্টিনা ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে’ যুক্তরাষ্ট্রে প্রায় ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিলের উদ্যোগ ট্রাম্প প্রশাসনের ছয় মাসে বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬১ হাজার ৮৮১ শ্রমিক আইনশৃঙ্খলা ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে বাদ পড়া ৫,০০০ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০ হাজার শিক্ষকের চাকরি জাতীয়করণের আবেদন সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অগ্রগতি জানাতে বগুড়ায় ফ্যামিলি সমাবেশ মাদারীপুরে জাতীয় পেনশন মেলাকে ঘিরে বর্ণাঢ্য রেলী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ঘোড়াঘাটে সেটেলমেন্ট অফিসের প্রাক্তন পেশকারের বিরুদ্ধে অর্ধকোটি টাকার প্রতারণার অভিযোগ রিংকি হত্যার বিচার দাবিতে উলিপুরে মানববন্ধন পে-স্কেল বাস্তবায়নের যে ইঙ্গিত দিলেন অর্থমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পর্যায়ে কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার, শিক্ষামন্ত্রী নুসরাত হত্যা: দুই আসামির মৃত্যুদণ্ড বহাল, খালাস পেলেন ১০ জন ঢাকার মাঠে বাংলাদেশের বিপক্ষে খেলতে চায় ব্রাজিল শাহরুখ খানকে নিয়ে প্রামাণ্যচিত্র বানাতে চান অস্কারজয়ী কেভিন গাজায় জায়গা না-পেয়ে, দাদার কবরে বাবাকে দাফন করলেন ছেলে

ডিমলায় প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৬ অগাস্ট, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

আবু হোসেন,ডিমলা প্রতিনিধিঃ

নীলফামারীর ডিমলায় উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর বাল্যবিয়ে। একই সাথে মেয়েটির পড়াশুনা চালিয়ে যাওয়ার স্বার্থে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে উপজেলার নাউতারা ইউনিয়নের একটি গ্রামে এক কিশোরীর বিয়ের আয়োজন চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে ডিমলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রওশন কবির, উপজেলা সহকারী প্রোগ্রামার ব্যানবেইস শাহনুর আলম এবং পুলিশ ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিয়ে আয়োজন বন্ধ করে দেওয়ার জন্য মেয়ের বাবাকে নির্দেশনা দেওয়া হয়। প্রশাসনের উপস্থিতি ও আইনি বাধ্যবাধকতা বুঝতে পেরে মেয়েটির বাবা নিজের ভুল স্বীকার করে তিনি তাৎক্ষণিকভাবে বিয়ের আয়োজন বন্ধ করে দেন এবং মেয়ের প্রাপ্ত বয়স না হওয়ায় পর্যন্ত বিয়ে দিবেন না মর্মে একটি লিখিত মুচলেকা প্রদান করেন। সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির জানান, এই অভিযানে কোনো আর্থিক জরিমানা না করে মূলত সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে বাল্যবিবাহটি বন্ধ করা হয়। এদিকে বাল্য বিবাহ থেকে রক্ষা পাওয়া মেয়েটির পড়াশুনা যেন কোনোভাবেই থমকে না যায়, তা নিশ্চিত করতে এগিয়ে এসেছে উপজেলা প্রশাসন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট