1. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
হালাল সনদ দিতে আইনি স্বীকৃতি পেল ধর্ম মন্ত্রণালয় স্কুলের কমিটিতে রাজনৈতিক দলের নেতা থাকতে পারবেন না: কায়সার কামাল ডিমলা খাদ্য গুদামে ঘুষের বানিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ মুকসুদপুরে মাদকবিরোধী র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হেফাজত ইসলামের সমালোচনার জবাব দিলেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন রাষ্ট্রপতির একান্ত সচিব পদে ঠাকুরগাঁওয়ের আউয়াল আহমেদ বীরগঞ্জে এসএসসি উত্তীর্ণ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত গোপালগঞ্জে মহাসড়কে বাড়ছে দুর্ঘটনা,সাত মাসে নিহত-৩৮ জয়শঙ্কর ভারত-বাংলাদেশ সম্পর্ক টিকিয়ে রাখতে পারস্পরিক স্বার্থ জরুরি আজ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বঙ্গভবনে উঠবেন রাজাপুরে সাবেক পুত্রবধূ বিরুদ্ধে নুর জাহান্নামের বিধবা নারীর অভিযোগ বদলগাছীতে পেট্রোল নিক্ষেপ করে আগুন,পালাতে গিয়ে স্থানীয়দের হাতে অভিযুক্ত টুটুল আটক কলমাকান্দায় কৃতী শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা কৃতজ্ঞতা ও অভিনন্দন বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ জন দণ্ডিত উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে দক্ষিণ আইচা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির নির্বাচন সম্পন্ন জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত মন্ত্রী ও প্রধানদের শ্রদ্ধা সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ মাদারীপুরে গভীর রাতে পুলিশি বাঁধা উপেক্ষা করে জায়গা দখল করে ঘর উত্তোলন স্বর্ণের দামে বড় লাফ,ভরিতে বাড়ল ৫ হাজারেরও বেশি

হালাল সনদ দিতে আইনি স্বীকৃতি পেল ধর্ম মন্ত্রণালয়

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৪ অগাস্ট, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

আলোকিত নিউজ ডেস্কঃ

রুলস অব বিজনেস, ১৯৯৬’ সংশোধনের মাধ্যমে হালাল পণ্যের মান নির্ধারণ ও সনদ দেওয়ার বিষয়ে আইনি ভিত্তি পেয়েছে ধর্ম মন্ত্রণালয়। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

রোববার প্রজ্ঞাপনটি গেজেট আকারে প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, সংবিধানের ৫৫(৬) অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর সংশ্লিষ্ট অংশ সংশোধন করেছেন।

সংশোধিত কার্যবিধির সিডিউল-১-এ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে দায়িত্ব বণ্টনের তালিকায় ধর্ম মন্ত্রণালয়ের অধীনে নতুন একটি বিষয় যুক্ত করা হয়েছে। এতে ‘হালাল মান ও সনদসংক্রান্ত বিষয়’ অন্তর্ভুক্ত করা হয়েছে।

এর ফলে হালাল পণ্যের মান নির্ধারণ এবং হালাল সনদ প্রদানের বিষয়টি এখন আনুষ্ঠানিকভাবে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বের আওতায় এলো।

ধর্ম মন্ত্রণালয়ের অধীন ইসলামিক ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে বিভিন্ন পণ্য ও প্রতিষ্ঠানের হালাল মান নির্ধারণ এবং সনদ প্রদানের কাজ করে আসছে। তবে এ কার্যক্রম পরিচালনার আইনগত ভিত্তি ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা নিয়ে বিভিন্ন সময়ে প্রশ্ন উঠেছে।

নতুন সংশোধনীর মাধ্যমে হালাল মান ও সনদসংক্রান্ত কার্যক্রম পরিচালনায় ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বের বিষয়টি কার্যবিধিতে স্পষ্টভাবে অন্তর্ভুক্ত করা হলো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট