
নলছিটি প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নলছিটিতে আলোচনা সভা, র্যালী ও বৃক্ষ রোপন অভিযান।
আজ ২১ আগস্ট শুক্রবার বিকেল ৪টায় সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গন থেকে একটি র্যালী শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। র্যালীতে বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশ নেয়।
র্যালী শেষে উপস্থিত অতিথিবৃন্দ উপজেলা পরিষদ চত্বরে ফলজ গাছ রোপণের মাধ্যমে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন।
এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদ আলম মান্নার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মন্টু।
বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা গোলাম মোস্তফা ছালু, নলছিটি উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান হেলাল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজাদুর রহমান আজাদ, সদস্য সচিব অ্যাডভোকেট মুসফিকুর রহমান বাবু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেদায়েতুল ইসলাম সোহেল।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এনায়েত করিম মিশুমিয়া, নলছিটি পৌর বিএনপির সহসভাপতি সরোয়ার হোসেন তালুকদার, যুবদলের যুগ্ম আহ্বায়ক জিয়াউল কবির মিঠু।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইদুল কবির রানা। আলোচনায় উপস্থিত অতিথিবৃন্দ,পৌর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।