1. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
নলছিটিতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শপথের আগে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে মির্জা ফখরুলের শ্রদ্ধা প্রথম টেস্টের হার নিয়ে কামিন্স‘বাংলাদেশ বেশ ভালো দল’ ঘোড়াঘাটে ট্রাক চাপাই মা ও মেয়ে নিহত এবং বাবা গুরুত্বর আহত মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ গ্রহণ মাথাপিছু আয় ৪৫৯১ ডলার করতে চায় সরকার জুমার দিন আগে মসজিদে গেলে যে বিশেষ সওয়াব মিলবে এবার কঠোর নজরদারিতে মৌলভীবাজার সদর হাসপাতাল,চিকিৎসাসেবার মান ফেরাতে মন্ত্রণালয়ের তদারকি নাইজেরিয়ায় ভয়াবহ নৌকাডুবিতে অন্তত ৪৬ জনের মৃত্যু তৃণমূলের রাজনীতি থেকে বঙ্গভবন রাজাপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী র‌্যালি ও জনসভা অনুষ্ঠিত মুকসুদপুরে বৃক্ষ রোপন ও পরিচ্ছন্নতা অভিযানের মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বগুড়ায় ডিবির পৃথক অভিযানে ‘ককটেল বাদশা’ ও হত্যা মামলার আসামি গ্রেপ্তার মির্জা ফখরুলের নিজ জেলায় মিষ্টি বিতরণ ও উল্লাস বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুকসুদপুরে বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসনের সচেতনতামূলক সভা রাষ্ট্রপতি নির্বাচনের কার্যক্রম শুরু,প্রথম ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রাজাপুরে ব্রিজ থেকে পড়ে নিখোঁজ হওয়ার একদিন পর নুর হোসেনর মরাদেহ উদ্ধার সৌদিতে কুরআন প্রতিযোগিতায় প্রথম হলেন বাংলাদেশের জাকারিয়া আজ রাষ্ট্রপতি নির্বাচন,৩৫ বছর পর হচ্ছে সরাসরি ভোটাভুটি

এবার কঠোর নজরদারিতে মৌলভীবাজার সদর হাসপাতাল,চিকিৎসাসেবার মান ফেরাতে মন্ত্রণালয়ের তদারকি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২১ অগাস্ট, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

মৌলভীবাজার প্রতিনিধিঃ

মৌলভীবাজারের সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোর চিকিৎসাসেবার মানোন্নয়ন,প্রশাসনিক শৃঙ্খলা জোরদার এবং জনসেবার গুণগত মান নিশ্চিত করতে বড় পদক্ষেপ নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। কেন্দ্রীয় প্রশাসনিক নজরদারি জোরদার করার অংশ হিসেবে মৌলভীবাজার জেলার সরকারি হাসপাতালগুলোর সার্বিক তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব তামান্না তাসনীমকে।

গত ১৬ আগস্ট স্বাস্থ্য সেবা বিভাগের প্রশাসন-১ শাখা থেকে এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে। সিনিয়র সহকারী সচিব খন্দকার রবিউল ইসলাম স্বাক্ষরিত আদেশে দেশের বিভিন্ন জেলার হাসপাতাল তদারকির জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তালিকা প্রকাশ করা হয়, যার অধীনে মৌলভীবাজারের দায়িত্ব পান মিজ তামান্না তাসনীম।

এই উদ্যোগের ফলে মৌলভীবাজারের সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলো এখন থেকে সরাসরি স্বাস্থ্য মন্ত্রণালয়ের কেন্দ্রীয় নিয়মিত পরিদর্শনের আওতায় আসবে।

তদারকি কর্মকর্তা যেসব বিষয় পর্যবেক্ষণ করবেন:
উপস্থিতি ও শৃঙ্খলা: চিকিৎসক, কর্মকর্তা ও স্বাস্থ্যকর্মীদের ডিজিটাল হাজিরা এবং কর্মস্থলে সময়মতো উপস্থিতি নিশ্চিতকরণ।

পরিবেশ ও অবকাঠামো: হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা, নিরাপত্তা, ভৌত অবকাঠামোগত অবস্থা এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের হালনাগাদ তথ্য সংগ্রহ।

জনস্বাস্থ্য কর্মসূচি: জাতীয় টিকাদান কর্মসূচি, অসংক্রামক রোগ প্রতিরোধ, মাতৃত্ব ও শিশুমৃত্যু হ্রাস, প্রবীণ স্বাস্থ্যসেবা এবং পুষ্টি কার্যক্রমের অগ্রগতি সরাসরি পর্যবেক্ষণ।

প্রশাসনিক সমন্বয়: জেলা প্রশাসক, সিভিল সার্জন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সাথে সমন্বয় করে সেবার মানোন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।

মন্ত্রণালয়ের নির্দেশে জানানো হয়েছে, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে প্রতি মাসে অন্তত একটি বাধ্যতামূলক পরিদর্শন সম্পন্ন করতে হবে। পরিদর্শনে উঠে আসা সমস্যা, পর্যবেক্ষণ ও বাস্তবায়নযোগ্য সুপারিশ উল্লেখ করে পরবর্তী মাসের ৭ তারিখের মধ্যে সংশ্লিষ্ট শাখায় লিখিত প্রতিবেদন জমা দিতে হবে।

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মিজ তামান্না তাসনীম ৩৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন অভিজ্ঞ কর্মকর্তা। সচিবালয়ে স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-২ শাখায় যোগদানের আগে তিনি মাঠ প্রশাসনে গাজীপুরের কাপাসিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং বিভিন্ন উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মাঠ প্রশাসনে তাঁর এই দীর্ঘ অভিজ্ঞতার কারণে মৌলভীবাজারের সরকারি হাসপাতালগুলোর দীর্ঘদিনের জনবল সংকট, চিকিৎসা সরঞ্জামের ঘাটতি ও ব্যবস্থাপনাগত সীমাবদ্ধতাগুলো দ্রুত চিহ্নিত করে সমাধানের পথ সহজ হবে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট