1. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজাপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী র‌্যালি ও জনসভা অনুষ্ঠিত মুকসুদপুরে বৃক্ষ রোপন ও পরিচ্ছন্নতা অভিযানের মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বগুড়ায় ডিবির পৃথক অভিযানে ‘ককটেল বাদশা’ ও হত্যা মামলার আসামি গ্রেপ্তার মির্জা ফখরুলের নিজ জেলায় মিষ্টি বিতরণ ও উল্লাস বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুকসুদপুরে বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসনের সচেতনতামূলক সভা রাষ্ট্রপতি নির্বাচনের কার্যক্রম শুরু,প্রথম ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রাজাপুরে ব্রিজ থেকে পড়ে নিখোঁজ হওয়ার একদিন পর নুর হোসেনর মরাদেহ উদ্ধার সৌদিতে কুরআন প্রতিযোগিতায় প্রথম হলেন বাংলাদেশের জাকারিয়া আজ রাষ্ট্রপতি নির্বাচন,৩৫ বছর পর হচ্ছে সরাসরি ভোটাভুটি চরফ্যাশনে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত বগুড়ায় র‌্যাবের পৃথক অভিযান,দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ কিশোর গ্যাং জালাল গ্রুপের ১১ সদস্য গ্রেফতার মুকসুদপুর এস জে উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ, শিক্ষার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, গুরুত্ব পেল শ্রমবাজার ইনফান্তিনোর প্রতি সমর্থন প্রত্যাহার করল ইসরায়েল কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ বাংলাদেশি গোপালগঞ্জে ৬৪ হাজারের বেশি ইয়াবাসহ দুইজন গ্রেফতার ভাঙ্গুড়ায় অটোবোরাকের চাপায় পথচারীর মৃত্যু,চালক পলাতক লিগ্যাল প্রফেশনকে অনন্য উচ্চতায় নিতে চাই,আইনমন্ত্রী মাদারীপুর-১ সংসদীয় আসনের এমপি-কে শিবচর প্রেসক্লাবের সংবর্ধনা প্রদান

রাজাপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী র‌্যালি ও জনসভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ অগাস্ট, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

রাজাপুর প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও জনসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলা শহরে এ কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতাকর্মীরা।

বুধবার বিকেলে রাজাপুর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি। পরে র‌্যালিটি উপজেলা মার্কেটে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও জনসভা।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি বাবু রতন দেবনাথের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবদুল হক নান্টু, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল হক সোহেল, ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামালের ছোট ভাই বিশিষ্ট সমাজসেবক মো. ওয়াসিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুসফিকুর রহমান বাবু, উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুম বিল্লাহ পারভেজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রিয়াজসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এ সময় বক্তারা বলেন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে স্বেচ্ছাসেবক দল রাজপথে ঐক্যবদ্ধ ও সাহসী ভূমিকা পালন করবে। একই সঙ্গে সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীরা অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট