1. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজাপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী র‌্যালি ও জনসভা অনুষ্ঠিত মুকসুদপুরে বৃক্ষ রোপন ও পরিচ্ছন্নতা অভিযানের মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বগুড়ায় ডিবির পৃথক অভিযানে ‘ককটেল বাদশা’ ও হত্যা মামলার আসামি গ্রেপ্তার মির্জা ফখরুলের নিজ জেলায় মিষ্টি বিতরণ ও উল্লাস বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুকসুদপুরে বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসনের সচেতনতামূলক সভা রাষ্ট্রপতি নির্বাচনের কার্যক্রম শুরু,প্রথম ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রাজাপুরে ব্রিজ থেকে পড়ে নিখোঁজ হওয়ার একদিন পর নুর হোসেনর মরাদেহ উদ্ধার সৌদিতে কুরআন প্রতিযোগিতায় প্রথম হলেন বাংলাদেশের জাকারিয়া আজ রাষ্ট্রপতি নির্বাচন,৩৫ বছর পর হচ্ছে সরাসরি ভোটাভুটি চরফ্যাশনে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত বগুড়ায় র‌্যাবের পৃথক অভিযান,দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ কিশোর গ্যাং জালাল গ্রুপের ১১ সদস্য গ্রেফতার মুকসুদপুর এস জে উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ, শিক্ষার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, গুরুত্ব পেল শ্রমবাজার ইনফান্তিনোর প্রতি সমর্থন প্রত্যাহার করল ইসরায়েল কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ বাংলাদেশি গোপালগঞ্জে ৬৪ হাজারের বেশি ইয়াবাসহ দুইজন গ্রেফতার ভাঙ্গুড়ায় অটোবোরাকের চাপায় পথচারীর মৃত্যু,চালক পলাতক লিগ্যাল প্রফেশনকে অনন্য উচ্চতায় নিতে চাই,আইনমন্ত্রী মাদারীপুর-১ সংসদীয় আসনের এমপি-কে শিবচর প্রেসক্লাবের সংবর্ধনা প্রদান

বগুড়ায় ডিবির পৃথক অভিযানে ‘ককটেল বাদশা’ ও হত্যা মামলার আসামি গ্রেপ্তার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ অগাস্ট, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

বগুড়া প্রতিনিধি:

বগুড়ায় গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে দীর্ঘদিন ধরে পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন ডাকাতি, হত্যা, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনের একাধিক মামলার আসামি বাদশা মিয়া ওরফে ‘ককটেল বাদশা’ এবং যুবদল নেতা রাহুল হত্যা মামলার অন্যতম প্রধান আসামি রাহুল কবিরাজ।

ডিবি পুলিশ জানায়, বুধবার (১৯ আগস্ট) রাতে পৃথক দুটি অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিবির এসআই ফজলুল হক ও এসআই ইফতেখাইরুল ইসলামের নেতৃত্বে একটি দল রাত আনুমানিক ৪টার দিকে গাজীপুরের আশুলিয়া থানার কাশিমপুর এলাকায় অভিযান চালিয়ে বাদশা মিয়া ওরফে ককটেল বাদশাকে গ্রেপ্তার করে। ৪৬ বছর বয়সী বাদশা গাবতলী উপজেলার মাঝবাড়ি এলাকার মৃত লইমুদ্দিনের ছেলে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, বাদশার বিরুদ্ধে ডাকাতি, হত্যা, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যসহ বিভিন্ন আইনে একাধিক মামলা রয়েছে। গত ২২ জানুয়ারি গাবতলী উপজেলার আকন্দপাড়া এলাকায় একটি বাড়িতে ডাকাতির ঘটনায় তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। ওই ঘটনায় বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর এবং ককটেল বিস্ফোরণের মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করা হয় বলে পুলিশ জানায়।

এছাড়া গত বছরের ২ নভেম্বর গাবতলীর ছোট ইটালি এলাকায় একটি বাড়িতে ককটেল তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় বাদশা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ৪৫টি ককটেল ও ককটেল তৈরির বিভিন্ন উপকরণ উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

ডিবি পুলিশ আরও জানায়, এর আগে গাজীপুর মেট্রোপলিটন এলাকায় বাদশাকে তিনটি বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার করা হয়েছিল। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, ডাকাতি, বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলাসহ একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তারের পর বাদশাকে আদালতে হাজির করা হলে আদালত তার চার দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। হত্যা মামলার আসামি রাহুল কবিরাজ গ্রেপ্তার অন্যদিকে একই দিন বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা মহানগরীর কামরাঙ্গীরচর থানার মুন্সিরহাট এলাকায় অভিযান চালিয়ে রাহুল কবিরাজকে গ্রেপ্তার করে ডিবির অপর একটি দল।

গ্রেপ্তার রাহুল (২৪) কাহালু উপজেলার পাল্লাপাড়া গ্রামের ইমদাদুল হকের ছেলে। তিনি বগুড়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের যুবদল নেতা রাহুল হত্যা মামলার অন্যতম প্রধান আসামি বলে জানিয়েছে পুলিশ।

মামলার তথ্য অনুযায়ী, গত বছরের ৩০ সেপ্টেম্বর কাহালু থানার মাগুরা গ্রামে একটি পুকুরের মালিকানা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় মামলার ভুক্তভোগী যুবদল নেতা রাহুলকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে পুলিশ জানায়। ঘটনার পর থেকেই রাহুল কবিরাজ পলাতক ছিলেন।

দীর্ঘদিনের পলাতক থাকার পর গোয়েন্দা পুলিশের অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে সাত দিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে।

ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলাগুলোতে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট