1. : lf_DywtXa9AH2Ai :
  2. live@www.dainikalokitonews.com : - : - -
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের শিবচরে আড়িয়ালখাঁ নদে ভাঙ্গণ,অবৈধ ড্রেজারের কালো থাবা বলছে এলালাবাসি রাজাপুরে দলিল লেখক সমিতির সংবাদ সম্মেলন গিলক্রিস্টের প্রশংসা মিরাজকে ‘তোমরা এভাবে খেলতে পারো, ভাবিনি পশ্চিমবঙ্গে তারাপীঠের কাছে হোটেলে আগুন,প্রাণ গেল ৭ তীর্থযাত্রীর ঢাকা ও আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত নলছিটিতে পালিত হলো মৎস্য পক্ষ,আলোচনা সভা ও পুরুস্কার প্রদান অনুষ্ঠান চরফ্যাশনে চরমানিকা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় ছাত্রদল নেতা রিয়াজ উদ্দিন ফরাজী মুকসুদপুরে নদীতে ডুবে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার আমিনপুরের ময়লার স্তূপের স্থায়ী সমাধানের দাবিতে ভুক্তভোগীদের সঙ্গে মতবিনিময় সভা মুকসুদপুরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

রাজাপুরে দলিল লেখক সমিতির সংবাদ সম্মেলন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৭ অগাস্ট, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

রাজাপুর (ঝালকাঠি)প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুর উপজেলা দলিল লেখক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। তবে নবগঠিত কমিটি নিয়ে দু-একজন বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন সমিতির নেতারা।

সোমবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১০টায় রাজাপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নবনির্বাচিত কমিটির সভাপতি মো. জাকির হোসেন মিনু।

লিখিত বক্তব্যে বলা হয়, দীর্ঘদিন ধরে সমিতির নিয়মিত কমিটি না থাকায় গত ৯ আগস্ট জরুরি সভায় উপস্থিত দলিল লেখকদের মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ১২ আগস্ট উপস্থিত সদস্যদের প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়। ইতোমধ্যে বিভাগীয় কমিটি এ কমিটির অনুমোদন দিয়েছে।

বক্তব্যে আরও বলা হয়, দলিল লেখক সমিতি সাধারণ ও অসহায় মানুষের সেবার পাশাপাশি সরকারের রাজস্ব আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই নিয়মতান্ত্রিকভাবে সংগঠন পরিচালনার জন্য নিয়মিত কমিটি প্রয়োজন।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, নতুন কমিটি পছন্দ না হওয়ায় দু-একজন বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন, যা অমূলক। নবনির্বাচিত কমিটি সবাইকে সঙ্গে নিয়ে সংগঠনের কার্যক্রম পরিচালনা করতে চায়।

এ সময় নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক মো. আবুল কালাম মিলনসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন নেতারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট