1. : lf_DywtXa9AH2Ai :
  2. live@www.dainikalokitonews.com : - : - -
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে তিনজনের যাবজ্জীবন নেপালের সেনাবাহিনীর ‘জেনারেল’হলেন ভারতীয় সেনাপ্রধান দীর্ঘদিন আটক থাকার পর লিবিয়া থেকে ফিরলেন আরো ১৭৪ বাংলাদেশি মুকসুদপুরে বসতবাড়িতে আগুনে পুড়ে পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কাশিয়ানীতে পুলিশের অভিযানে সাবেক ভাইস চেয়ারম্যানসহ গ্রেফতার-৪ অর্থনৈতিক সংস্কার ও নতুন পে-স্কেলসহ ছয় মাসের সাফল্য তুলে ধরলেন মাহদী আমিন মাদারীপুরের শিবচরে আড়িয়ালখাঁ নদে ভাঙ্গণ,অবৈধ ড্রেজারের কালো থাবা বলছে এলালাবাসি রাজাপুরে দলিল লেখক সমিতির সংবাদ সম্মেলন Robot de trading automatisé : Optimisez vos placements en Bourse গিলক্রিস্টের প্রশংসা মিরাজকে ‘তোমরা এভাবে খেলতে পারো, ভাবিনি

মুকসুদপুরে বসতবাড়িতে আগুনে পুড়ে পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৭ অগাস্ট, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বহুগ্রাম ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, ঘরে রাখা পেঁয়াজ ও পাট সহ সমস্ত মালামাল পুড়ে দুই পরিবারের অন্তত ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। অগ্নিকাণ্ডের পর পরনের কাপড় ছাড়া আর কিছুই রক্ষা করতে না পেরে এখন সম্পূর্ণ নিঃস্ব ও সর্বস্বান্ত পরিবার দুটি।
আজ সোমবার ( ১৭ আগষ্ট) সকাল ১০.৩০ মিনিটের দিকে উপজেলার বহুগ্রাম ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের এ আগুন লাগার ঘটনা ঘটে।
​স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০.৩০ মিনিটির দিকে উপজেলার বহুগ্রামের তুষার বিশ্বাস এর ঘর থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে এবং পাশেই থাকা ছেলে সিমান্ত বিশ্বাস এর বসতঘরে আগুন ধরে যায়। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে দুটি ঘরের মালামাল, আসবাবপত্র ও মজুদকৃত ফসল পেঁয়াজ, পাট কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।
​ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। আগুনে ঘরের প্রয়োজনীয় সব কাগজপত্র, জমানো টাকা ও জিনিসপত্র পুড়ে যাওয়ায় এখন খোলা আকাশের নিচে দিন কাটাতে হচ্ছে তাদের।
এ বিষয়ে ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য আশিস মজুমদার জানান, সকাল ১০.৩০ টার দিকে তুষার বিশ্বাসের ঘর থেকে আগুণের সুত্রপাত হয়, পরে আগুণ ছড়িয়ে পাশ্ববর্তী তার ছেলে সিমান্তের ঘরেও আগুন ধরে যায়। অনেক চেষ্টার পর গ্রামবাসী আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তবে তাদের পুড়ে যাওয়া বসতঘর থেকে মালামাল আসবাপত্র কিছুই বের করা সম্ভব হয় নাই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট