1. : lf_DywtXa9AH2Ai :
  2. live@www.dainikalokitonews.com : - : - -
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে তিনজনের যাবজ্জীবন নেপালের সেনাবাহিনীর ‘জেনারেল’হলেন ভারতীয় সেনাপ্রধান দীর্ঘদিন আটক থাকার পর লিবিয়া থেকে ফিরলেন আরো ১৭৪ বাংলাদেশি মুকসুদপুরে বসতবাড়িতে আগুনে পুড়ে পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কাশিয়ানীতে পুলিশের অভিযানে সাবেক ভাইস চেয়ারম্যানসহ গ্রেফতার-৪ অর্থনৈতিক সংস্কার ও নতুন পে-স্কেলসহ ছয় মাসের সাফল্য তুলে ধরলেন মাহদী আমিন মাদারীপুরের শিবচরে আড়িয়ালখাঁ নদে ভাঙ্গণ,অবৈধ ড্রেজারের কালো থাবা বলছে এলালাবাসি রাজাপুরে দলিল লেখক সমিতির সংবাদ সম্মেলন Robot de trading automatisé : Optimisez vos placements en Bourse গিলক্রিস্টের প্রশংসা মিরাজকে ‘তোমরা এভাবে খেলতে পারো, ভাবিনি

কাশিয়ানীতে পুলিশের অভিযানে সাবেক ভাইস চেয়ারম্যানসহ গ্রেফতার-৪

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৭ অগাস্ট, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কাশিয়ানীতে পুলিশের পৃথক অভিযানে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে খাজা নেওয়াজের বিরুদ্ধে নাশকতা ও চেক ডিজঅনারের মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রোববার (১৬ আগস্ট) দুপুরে গ্রেপ্তার চারজনকে আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে তাদের জেলহাজতে পাঠানো হয়।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মাহফুজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৫ আগস্ট) রাতে যৌথ বাহিনীর সহায়তায় খুলনার খালিশপুর এলাকায় অভিযান পরিচালনা করে কাশিয়ানী থানা পুলিশ। অভিযানে খালিশপুরে নিজ বাসা থেকে কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে নাশকতাসহ চেক ডিজঅনারের মামলা রয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, কাশিয়ানী উপজেলার বিভিন্ন এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিলের ভিডিও ফুটেজ পর্যালোচনার মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করা হয়। পরে পৃথক অভিযান চালিয়ে সংগঠনটির আরও তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার চারজনকে রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট