
মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি:
‘রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”এই স্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকালে মুকসুদপুর উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. রায়হান ইসলাম সোভন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আজিজুল ইসলাম, মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল ছালাম খান, পৌর বিএনপির সভাপতি আবুল বসার টুলটু বিশ্বাস এবং মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া।
এ সময় মৎস্যজীবীদের মধ্যে বক্তব্য রাখেন অচিন্ত কুমার মালো ও শিল্পী মালো। বক্তারা দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মৎস্যজীবী ও স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।